ইবির কলা অনুষদের নতুন ডিন সাবেক ভিসি ড. আসকারী

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও ইংরেজি বিভাগের প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। আগামী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পেয়েছেন। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বাংলা বিভাগের প্রফেসর ড. সরওয়ার মুর্শেদের ডিন হিসেবে […]

পাবনায় করোনা সংক্রমণ রোধে সচেতনতা মূলক আলোচনা সভা ও মাস্ক বিতরণ

পাবনা প্রতিনিধি : পাবনায় করোনা সংক্রমণ রোধে সচেতনতা মুলক আলোচনা সভা ও মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি। বক্তব্য কালে তিনি বলেন, বর্তমান করোনাকালে দেশ ও পরিবারকে সুরক্ষা রাখতে প্রথমে সবাইকে সচেতন হবে। […]

জমি নিয়ে বিরোধে পাবনায় আপন ভাইকে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি : জমি নিয়ে বিরোধের জেরে পাবনা সদর উপজেলার চরতারাপুরে রুবেল প্রামানিক (৩২) কে কুপিয়ে হত্যা করেছে তার আপন দুই ভাই। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রুবেল প্রামানিক উপজেলার চরতারাপুর ইউনিয়নের নতুন টাটিপাড়া গ্রামের মোজাহার প্রামানিকের ছেলে। পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ জানান, বাড়ির জমিজমা নিয়ে […]

কুড়িগ্রামে ক্ষতিগ্রস্থ ভাসমান,স্বল্প আয়ের শ্রমজীবিদের মাঝে খাদ্য ও মাস্ক বিতরণ

আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম প্রতিনিধি : চলমান করোনা ভাইরাসের কারণে লকডাউনে ক্ষতিগ্রস্থ ভাসমান, স্বল্প আয়ের শ্রমজীবি শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা ও মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে কুড়িগ্রাম রেলস্টেশন সংলগ্ন এসএস ইন্টারন্যাশনাল স্কুল মাঠে বেসরকারি সংস্থা ডিভাইন কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এই খাদ্য সামগ্রি দেয়া। এসময় উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক […]

কুড়িগ্রামে কুখ্যাত মাদক কারবারীসহ গ্রেপ্তার-৩

আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী থেকে কুখ্যাত মাদক কারবারী সামিউল ইসলাম পিউল (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় পৃথক আরো দুটি অভিযানে পলাতক আসামী মো. সাজু মিয়া (৩০) ও আসামী লিটন মিয়া (৪০) কে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। কুড়িগ্রাম […]

ভেজাল মধু সরবরাহের অপবাদে দুই সহোদর ভাইকে মাথার চুল কেটে নির্যাতন !

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ভেজাল মধু সরবরাহের অপবাদে মাথার চুল কেটে দুই সহোদর ভাইকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া নুরজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার দাশুড়িয়া ইউনিয়নের দাঁদপুর গ্রামের আলম সরদারের দুই ছেলে আল আমিন (২৪) আলাল সরদার (১৮)। পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভিলেজ […]

মেহেরপুরে কৃষকের ধান কেটে দিলেন যুবলীগের নেতাকর্মীরা

তৌহিদ উদ দৌলা রেজা, মেহেরপুর : মেহেরপুরের কৃষকদের আর্থিক ও শ্রমিক সংকট নিরসনে জমির ধান কেটে দিয়েছে জেলা যুবলীগ৷ শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ফরহাদ হোসেন এমপির নির্দেশনায় সদর উপজেলাধীন গোভীপুর গ্রামের কৃষক আনারুল ইসলামের দেড় বিঘা জমির ধান কেটে দেওয়া হয়। মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল […]

সিভিল হার্ট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন যুবনেতা দোলন বিশ্বাস

ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদীর সিভিল হার্ট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন যুবনেতা দোলন বিশ্বাস । আজ শুক্রবার ( ৩০- এপ্রিল) ১১ ঘটিকার সময় পাকশী ইউনিয়নের সিভিল হার্ট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। এই সময় সিভিল হাট এলাকার সম্মানিত ব্যাক্তিবর্গকে সাথে নিয়ে উক্ত কাজের উদ্বোধন করেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্যের […]

‘তুমি জানো, আমি কে?’ । মোহীত উল আলম

`তাজা’ নামক একটি চায়ের ব্র্যান্ডের টিভির বিজ্ঞাপনী চিত্রের শিরোনামে উল্লেখিত প্রশ্নটি ব্যবহার করা হয়েছে: ‘তুমি জানো, আমি কে?’ একটি সুবেশধারী লোক হেল্প ডেস্কে বসা তরুণীকে এ কথা বলে ধমকে ওঠেন। তরুণীর সামনে এক কাপ গরম তাজা ব্যা ন্ডের চা। তিনি তা`তে এক চুমুক দিতেই তাজা চায়ের গুণে তাঁর ‘দেমাগকা বাতি’ খুলে যায়। পরক্ষণে তিনি পাবলিক […]

করোনা মানুষের চলচ্চিত্র বিষয় কেন্দ্রিক টেস্ট অনেক পরিবর্তন করেছে – পরিণীতি

বিডি২৪ভিউজ বিনোদন ডেস্ক : কোভিড ১৯ এর এই প্যান্ডামিক সিনেমা জগতের দৃষ্টিভঙ্গি ভীষণ মাত্রায় পরিবর্তন করেছে- এমনটাই মনে করছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। ২০২১ এ অভিনেত্রীর ঝুলিতে রয়েছে পরপর চারটি ছবি। সেই নিয়েই কথা বললেন পরিণীতি। গতবছর লকডাউনে সারাদিন বাড়িতে থেকে একাধিক দেশি বিদেশী নানান অদেখা বিষয়বস্তু কেন্দ্রিক সিনেমা,ওয়েব সিরিজ দেখে মানুষদের সিনেমার বিষয়বস্তুর […]