ঈশ্বরদী-আটঘরিয়াবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা : তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস

এস এম রিমন হোসেন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী ও আটঘরিয়াবাসীকে করোনা পরিস্থিতিতে এই পবিত্র মাহে রমজানে ধৈর্য ধরার আহ্বান জানালেন ঈশ্বরদী করোনা প্রতিরোধ কমিটির যুগ্ম আহবায়ক, যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস । দেশের করোনা পরিস্থিতির অবনতি ঠেকাতে বুধবার থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এর মধ্যেই এদিন থেকে শুরু হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের তাৎপর্যপূর্ণ  মাস মাহে রমজান’ […]

আনোয়ারায় কঠোর লকডাউনের প্রথম দিনে থানা  পুলিশের মাইকিং

শেখ আবদুল্লাহ , আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থানা পুলিশের উদ্যোগে কঠোর লকডাউনের প্রথম দিনে বিভিন্ন হাট-বাজার ও সড়কে মাইকিং । বুধবার (১৪ এপ্রিল) সকালে চাতরী চৌমুহনী বাজারে মাইকিং করে জনগণকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হতে ও স্বাস্থ্যবিধিমানতে আহ্বান জানানো হয়। উপজেলার বিভিন্ন হাট-বাজার ও সড়কে মাইকিং চাতরী চৌমুহনী, বটতলী রুস্তম হাট ,আনোয়ারা সদর, বন্দর সেন্টার, ও পিএবিসড়কে অন্যান্য দিনের মতো বড় গাড়ি চলাচল না করলেও সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা চলাচল স্বাভাবিক ছিল। তবে রমজান ও পহেলা বৈশাখের সরকারি ছুটি থাকায় মানুষের চলাফেরা কম দেখা গেছে । এছাড়া উপজেলার বড় শপিংমলগুলো বন্ধ দেখা যায়। আনোয়ারা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, স্বাস্থ্যবিধি মেনে […]

খোলা থাকবে ব্যাংক, সচল পুঁজিবাজারও

বিডি২৪ভিউজ ডেস্ক : সর্বাত্মক ‘লকডাউনে’ অবশেষে ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘লকডাউনের’ দিনগুলোতে (সরকারি ছুটি ছাড়া) ব্যাংক খোলা থাকবে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এই সময়ে ব্যাংকের স্থানীয়, প্রধান শাখাসহ সব অনুমোদিত ডিলার (এডি) শাখা ও জেলা সদরের ব্যাংকের প্রধান শাখা খোলা […]

ছয় জেলায় প্রণোদনার বীজ ও সার প্রদান

বিডি২৪ভিউজ ডেস্ক : ছয় জেলায় উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ধান বীজ ও সার প্রদান করা হয়েছে। মঙ্গলবার দিনাজপুরের ফুলবাড়ীর, চট্টগ্রামের বোয়ালখালী, জামালপুরের বকশীগঞ্জ, টাঙ্গাইলের ভূঞাপুর, নড়াইলের লোহাগড়ায় ও বরগুনার আমতলীতে এসব বিতরণ করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর : ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তিক চাষিদের […]

রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

বিডি২৪ভিউজ ডেস্ক : পবিত্র রমজান মাস উপলক্ষে গতকাল মঙ্গলবার পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান তারা। বাণীতে রাষ্ট্রপতি করোনার এই সময়ে রমজান মাসে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ইবাদত-বন্দেগি করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি সমাজের সচ্ছল জনগোষ্ঠীকে মহামারিতে […]

লকডাউনে ২৪ ঘণ্টা সচল থাকবে চট্টগ্রাম বন্দর

বিডি২৪ভিউজ ডেস্ক : কঠোর ‘লকডাউনে’ও চট্টগ্রাম বন্দর ২৪ ঘণ্টা সচল রাখার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। এজন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে। বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে সব প্রতিষ্ঠান খোলা রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। বন্দরের কোনো ধরনের কার্গো ও গাড়ি যাতে কোথাও পুলিশি বাধার মুখে না-পড়ে, তা নিয়েও প্রশাসনের […]

জাটকা আহরণ না করা জেলেদের জন্য ৩১ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ

বিডি২৪ভিউজ ডেস্ক : ২০২০-২১ অর্থবছরে মৎস্য আহরণ নিষিদ্ধকালে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের জন্য মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় প্রায় ৩১ হাজার মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার। মঙ্গলবার ১৩ এপ্রিল সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত পৃথক দুটি মঞ্জুরি আদেশ জারী করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এর মধ্যে একটি মঞ্জুরি আদেশে জাটকা আহরণ […]

বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার স্মারক উৎসব: রাষ্ট্রপতি

বিডি২৪ভিউজ ডেস্ক : মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৮, বাঙালির এক আনন্দ-উজ্জ্বল মহামিলনের দিন। আনন্দঘন এ দিনে রাষ্ট্রপতি দেশে-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাঙালির জীবনে বাংলা নববর্ষের আবেদন চিরন্তন ও সর্বজনীন। আগামীকাল ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে আজ এক বাণীতে একথা বলেন তিনি। তিনি বলেন, […]

কুড়িগ্রামে হাট বাজারগুলোতে স্বাস্থ্যবিধির বেহাল অবস্থা

আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের স্বাস্থ্য বিধি মেনে চলতে প্রশাসন থেকে কঠোর পদক্ষেপ নেয়া হলেও হাট বাজারগুলোতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। নিরাপদ দুরত্ব না মেনেই ক্রেতারা বাজারগুলোতে ঘোরাফেরা করছেন। বেশ কিছু মানুষ মাস্ক ছাড়াই বাইরে বের হয়েছেন। ফলে আইন শৃংখলা বাহিনী হিমসীম খাচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে। বিশেষ করে শহরের জিয়াবাজার, পৌরবাজার, খলিলগঞ্জ […]

বৈশাখী চিঠি । ম.ম.রবি ডাকুয়া

কবি-ম.ম.রবি ডাকুয়ার বেশাখী কবিতা “বৈশাখী চিঠি” বৈশাখী চিঠি ম.ম.রবি ডাকুয়া —————————- অল্প কথার কিছু গল্প কথার, চিঠি আসছে বনমর্মর। চিঠি আসছে বুক দড়ফর করা ঝড়ের, চিঠি আসছে অতলে ভরে দেওয়া জলে। চিঠি আসছে কী নীরব রহিতে, বাহিরে-অন্তরে বহিতে। চিঠি আসছে আঁচল উড়ায়ে দখিণায়, এমন দিনে সখি নাই। চিঠি আসছে বসন উড়ায়ে দখিণায়, আমি সে কাব্য […]