জমি সংক্রান্ত বিরোদ ঘর বাড়ি ভাংচুর জোরপূর্বক অন্যের জমি দখলে রাখার অভিযোগ

ইউসুফ আলী মন্ডল , নকলা, শেরপুর : নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামে ঘটনাটি ঘটেছে । জানা গেছে , ঐ গ্রামের মৃত নবী হোসেন তার ছেলে আমির হোসেন , আলী হোসেন , আনোয়ার হোসেনদের নামে ৩১ শতাংশ জমি যার দাগনং ২১৫১ বি আরএস ৮৯৮ রেকর্ড অনুসারে সাব কাওলা দলিল মূলে নবী হোসেন ও তার ছেলেরা […]

নকলায় ফসলের মাঠজুড়ে এখন শোভা পাচ্ছে নানা রকমের ফসল

ইউসুফ আলী মন্ডল , নকলা, শেরপুর : শেরপুরের নকলা উপজেলার মাটি খুবই উর্বর এছাড়া চলতি বছর আবহাওয়া ভালো থাকায় নানা রকমের ফসল বাম্পার ফসল হয়েছে বলে জানান কৃষি বিভাগ । উপজেলা সবচেয়ে বেশি পরিমাণ ফসল উৎপাদিত হবে নকলা উপজেলায় এবার হাইব্রীড জাতের উচ্চ ফলনশীল ধান আবাদ করা হয়েছে ১৩,৪৬০ হেক্টর জমিতে উৎপাদিত ধান বিক্রি করে […]

করোনা টেষ্ট ফলাফল নেগেটিভ এখন সুস্থ্য আছি : আহমেদ ফিরোজ কবির এমপি

নিজের ফেসবুকে করোনা টেষ্টের ফলাফল নেগেটিভ হওয়ার কথা জানিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানালেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির । জনস্বার্থে তা নিচে তুলে ধরা হলো : প্রিয় পাবনা ২ সুজানগর-বেড়াবাসী, আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া ও ভালবাসায় আমার করোনা টেস্টের ফলাফল ‘নেগেটিভ’ এসেছে। গত কয়েকদিন যাবত আমার মুঠোফোন ও সামাজিক যোগাযোগ […]

চোরাকারবারীদের হাতে ভারতীয় বিএসএফ সদস্য আহত : কুড়িগ্রাম সীমান্তে বিজিবি- বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত

আল এনায়েত করিম রনি,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে চোরাকারবারীদের হাতে বিএসএফ সদস্য নিগ্রহ হওয়ার ঘটনায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৩০ এর ৯এস থেকে ৫০গজ ভারতীয় অংশে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। […]

কাপ্তাই ওয়াগ্গায় দ্বিতীয় শ্রেনীর এক ছাত্রীকে যৌন নির্যাতন অভিযুক্ত যুবক আটক

মাহফুজ আলম, কাপ্তাই থেকে : কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ড তালুকদার পাড়া.দ্যােলনার মুখ এলাকায় বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেনী পড়ুয়া ৮ বছরের এক শিশুকে পাশবিক(যৌন) নির্যাতনের অভিযোগে এক জনকে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ। আটককৃত যুবকের নাম অমল তালুকদার (২২)। সে ওয়াগ্গা তালুকদার পাড়া দোলন্যা মুখ এলাকার শান্তি তালুকদারের ছেলে। নির্যাতনের […]

ইবির ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা হবে পৃথকভাবে

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা পৃথকভাবে ‘ডি’ ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদ ব্যতীত […]

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বান্দরবানে চলছে লকডাউন

মো: শিপন বান্দরবান থেকে : করোনাভাইরাস কোভিড-১৯ এর সংক্রমণ বাড়ায় দ্বিতীয় দফায় সারাদেশের ন্যায় বান্দরবানেও লকডাউন চলছে। আজ সকাল থেকে লকডাউন চলাকালে জেলা শহরের ওষুধের দোকান ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্যান্য সকল দোকানপাঠ বন্ধ রয়েছে। গণপরিবহন বন্ধ ঘোষনা করায় জেলা সদর থেকে চট্রগ্রাম, রাঙ্গামাটি ও কক্সবাজারসহ দুরপাল্লার কোন যাত্রী বাহি বাস ছেড়ে যায়নি। […]

বান্দরবানে শুরু হয়েছে বঙ্গবন্ধু ৯ ম বাংলাদেশ গেমস কারাতে প্রতিযোগিতা, একক কাতায় নুমে মারমার গোল্ড মেডেল লাভ

রিমন পালিত :বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে শুরু হয়েছে বঙ্গবন্ধু ৯ ম বাংলাদেশ গেমস্ কারাতে প্রতিযোগিতা। সকাল সাড়ে ৯ টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান জেলা পরিষদ চত্বরে নবনির্মিত অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় তার সাথে সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক, জেলা পরিষদের চেয়ারম্যান […]

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রূপপুর পারমাণবিক প্রকল্পের ২৬০ কর্মকর্তা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: রাশিয়া থেকে আসা রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত ২৬০ জন যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তারা রূপপুরেই সরকারি উদ্যোগে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন। মঙ্গলবার দুপুরে শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল এই প্রকল্পের ২৮০ জনের ফেরার কথা থাকলেও ২৬০ জন ফিরেছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী […]

বাংলাদেশে হেফাজতের তান্ডবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুবলীগের বিক্ষোভ ও প্রতিবাদ

নিউইয়র্ক (ইউএনএ) : অতি সম্প্রতি হেফাজতে ইসলামীর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর-কে কেন্দ্র করে প্রতিবাদ-বিক্ষোভের নামে বাংলাদেশে ‘তান্ডব’ চালিয়ে ভাঙচুর ও জনগনের সম্পদ নষ্ট করার ঘটনায় যুক্তরাষ্ট্র যুবলীগ নিউইয়র্কে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। সমাবেশে বক্তারা বলেন, হেফাজতে ইসলাম ইসলামের কথা বলে দেশে বিশৃংখলা সৃষ্টি করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। হেফাজত […]