মদনে গরম বাতাসে কৃষকের ব্যাপক ক্ষয় ক্ষতি

মোঃ মোশাররফ হোসেন, মদন: নেত্রকোনা জেলা মদন উপজেলায় গত কাল বিকাল ৫টা হতে ব্যাপক ঝড় শুরু হয়। সন্ধ্যা ৭টা পর হতে এক ধরণের গরম বাতাস বহিতে থাকে, যা রাত ১১টা পর্যন্ত চলে। এতে করে দেখা যায় বাতাসের আদ্রতার চেয়ে কার্বন বেশি থাকায় কচি ধানের র্শীষ ও পাঠ চারা সম্পূন্নভাবে পুরে যায়। মদন কৃষি অফিস সূত্রে […]

সিআইজি প্রশিক্ষণ অনুষ্ঠিত

নকলা প্রতিনিধি :সিআইজি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । সোমবার নকলা উপজেলা কৃষিস ম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৬০ জন কৃষক কৃষানীর এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল প্রকল্পের আওতায় ৬০ জন কৃষক কৃষানী এ প্রশিক্ষন এ আংশ নেন । উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস ও কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা কৃষিবিদ মো: মাহমুদুল হাসান মুসা এসময় কৃষক কৃষানীদের কৃষি […]

ময়মনসিংহের ত্রিশালে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান

এনামুল হক, ময়মনসিংহ : করোনা ভাইরাস সংক্রমণের ২য় ঢেউ মোকাবেলায় সরকার লকডাউন ঘোষণা করে বিভিন্ন নির্দেশনা প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে। সে নির্দেশনার আলোকে আজ সোমবার (৫ এপ্রিল) ত্রিশাল উপজেলার ত্রিশাল বাসস্ট্যান্ড এবং ত্রিশাল পৌরবাজারে মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং লকডাউনের নির্দেশনা সঠিকভাবে প্রতিপালনে উপজেলা নির্বাহী অফিসার, ত্রিশাল ও সহকারী কমিশনার (ভূমি), ত্রিশাল কর্তৃক মোবাইল কোর্ট […]

মহেশখালী-বদরখালী হয়ে প্রবেশ করছে ইয়াবা, সাধারণ মানুষকে ইয়াবা ব্যবসায়ী বলে ফেসবুকে অপপ্রচার

উপকূলীয় প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ থেকে সাগর পথে আসা ইয়াবা বদরখালী নৌ-চ্যানেলে খালাস হচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। কয়েক দিন পর পর ধরা পড়ছে ইয়াবার চালান। চালানের সঙ্গে ধরা পড়ছে বাহকও। কিন্তু বাহক ধরা পড়লেও মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ইয়াবা চোরাচালান। এখন সড়কের পাশাপাশি নৌ পথেও পাচার […]

কুড়িগ্রামে মঞ্চস্থ হল নাটক শেখ সাহেবের ভক্ত

আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে জেলা শিল্পকলা একাডেমির নাট্যদলের পরিবেশনায় শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে মঞ্চস্থ হল নাটক শেখ সাহেবের ভক্ত। রবিবার সন্ধ্যায় নাটক পরিবেশনার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট এস.এম আব্রাহাম লিংকন, কালচারাল অফিসার মো. ফয়েজ উল্লাহ, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক […]

পাবনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় সম্পত্তি দখল

পাবনা প্রতিনিধি : আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাবনার সদর উপজেলার দোগাছি ইউনিয়নের মহুরি গ্রামের বিবদমান চাষকৃত ফসলি জমিতে ধানের চারা নষ্ট করে পরিকল্পিতভাবে সিমেন্টের খুঁটি ও বাঁশের বেড়া দিয়ে ঘিরে জোরপূর্বক দখল করে নেয়া হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় উক্ত বিরোধীয় চাষকৃত ফসলি জমি দখলে নেয়া হয়। এ সময় উপস্থিত থেকে পাবনার সদর থানার উপ-পরিদর্শক […]

কুড়িগ্রামে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে লকডাউন

আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম প্রতিনিধি : চোর পুলিশ খেলার মত কুড়িগ্রামে পালিত হচ্ছে লকডাউন। আইন শৃংখলা বাহিনীর লোকজনকে দেখলেই বন্ধ করে দেয়া হচ্ছে দোকানের সাটার। আবার মোবাইল টিমের বহর চলে গেলেই সাটার খুলছেন ব্যবসায়ীরা। এরকম ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে কুড়িগ্রামে লকডাউন। জেলা প্রশাসন বলছে প্রথম দিন লোকজনকে শতর্ক করে দেয়া হচ্ছে। এরপর কঠোর অবস্থানে যাওয়া […]

হেফাজতের সাথে বিএনপি জামায়াতও জড়িত : প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : সারা দেশে হেফাজতে ইসলামের কর্মকাণ্ড জাতীয় সংসদে তুলে ধরে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, এসব অপকর্মের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এই সমস্ত ধর্মের নামে অধর্মের কাজ জনগণ কখনোই মেনে নেবে না, কখনোই সহ্য করবে না। কিছু লোকের জন্য ইসলাম ধর্মের […]

এক্সারসাইজ শান্তির অগ্রসেনা উদ্বোধন করলেন : সেনাপ্রধান

বিডি২৪ভিউজ ডেস্ক : টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে রোববার আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ ‘এক্সারসাইজ শান্তির অগ্রসেনা’র উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শান্তি প্রতিষ্ঠায় জাতির পিতার নিরলস প্রচেষ্টাকে সমুন্নত রাখতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ সময় সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল […]

বঙ্গবন্ধুকে নিয়ে ‘ইতিহাসের মহানায়ক’ বইয়ের মোড়ক উন্মোচন

বিডি২৪ভিউজ ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাঁকে নিয়ে ‘ইতিহাসের মহানায়ক’ নামে বিশেষ স্মারক গ্রন্থ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ রোববার দুপুরে সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন সমিতির বিদায়ী সভাপতি এ এম আমিন উদ্দিন। তিনি অ্যাটর্নি জেনারেলও। তিনি বলেন, বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে এই বই […]