পাবনায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১ টি জীপ গাড়ী’সহ ২ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব

পাবনা প্রতিনিধি : পাবনায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১ টি জীপ গাড়ী’সহ ২ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব-১২ । আজ ২৮ মার্চ ২০২১ র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে ঘটনাস্থল পাবনা জেলার সদর থানার গাছপাড়া মোড়ে চেকপোষ্ট স্থাপন […]

নকলায় উন্নয়ন মেলার সমাপনী দিনে নানা অনুষ্ঠান

নকলা প্রতিনিধি : শেরপুর জেলার নকলা উপজেলার মুক্তমঞ্চে আয়োজিত ২দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী দিনে রবিবার বক্তব্য রাখেন পিআইও মো: জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন স্বাস্থ্য কর্মকর্তা ডা: গোলাম মোস্তুফা , কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস, বি এ ডি বি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম। মেলায় […]

পাবনায় মাঠ দিবস অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় ২০২০-২০২১ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমানের ধান,গম ও পাট উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় গম বীজ উৎপাদন ( বারি গম-৩০) প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলার টাটিপাড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা সদর উপজেলার আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় […]

প্রেম ও জীবন যুদ্ধে হেরে গেলেন কাপ্তাইয়ের অগ্নিদগ্ধ মোজাম্মেল হক কাপ্তাই থানায় হত্যা মামলা দায়ের

মাহফুজ আলম, কাপ্তাই : অগ্নিদগ্ধ এক যুবকের মৃত্যুর ঘটনায় কাপ্তাই থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। এ মামলার বাদী হয়েছেন মৃত মোজাম্মেল হক রিপনের আপন ভাই মোহাম্মদ আব্দুর রহিম। ২৭ মার্চ শনিবার রাতে কাপ্তাই থানায় উপস্থিত হয়ে প্রেমিকাসহ তিন জনের বিরুদ্ধে কাপ্তাই থানায় একটি অভিযোগ লিখিত ভাবে দাখিল করেন। ২৫ মার্চ […]

পাবনার ঈশ্বরদীতে যুবলীগের হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল

পাবনা প্রতিনিধি : হেফাজতে ইসলামের ডাকা রোববার সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ। এদিন সকাল সাড়ে ১১টায় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল […]

বিদ্যুতায়িত হয়ে আটঘরিয়া থানার এসআই দুলালের মৃত্যু

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল হোসেন (৪৭) বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। আজ শনিবার (২৭ মার্চ) রাত ১১টার দিকে থানা এলাকার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে থানা ভবন আলোকসজ্জা করা হয়। সেইসাথে থানা চত্বরে স্যালুটিং ডায়াচে জাতীয় পতাকা উত্তোলনের স্টিলের পাইপের সাথে […]

পাবনায় ৩০০ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব

পাবনা প্রতিনিধি : পাবনায় ৩০০ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব-১২ । আজ ২৭ মার্চ র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা জেলার সদর থানার টেবুনিয়া বাজার হতে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ আব্দুল ওয়াহাব (২৩), পিতা- মোঃ রবিউল […]

হেফাজতের তান্ডবের প্রতিবাদে পাবনায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

পাবনা প্রতিনিধি : দেশব্যাপী ধর্মীয় উষ্কানিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা ও ঢাকা, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে মৌলবাদীদের তাণ্ডবের প্রতিবাদে পাবনা জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ মার্চ) রাত ৮টায় জেলা আওয়ামী লীগের কার্যালয় হতে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে পথসভায় মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা […]

বিশ্ব নেতাদের শুভেচ্ছা

বিডি২৪ভিউজ ডেস্ক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। ভিডিও বার্তার মাধ্যমে এই শুভেচ্ছা জানান তারা। এ উপলক্ষে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, জাপানের প্রেসিডেন্ট ইউশিহিদে সুগা, সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ, যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ, যুবরাজ প্রিন্স চার্লস, […]

বঙ্গবন্ধুর নীতি ধারণ করায় এগিয়ে যাচ্ছে দেশ : রাষ্ট্রপতি

বিডি২৪ভিউজ ডেস্ক : আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল এমন মন্তব্য করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধু অনুসৃত ‘কারও সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব’ নীতি অনুসরণ করে বাংলাদেশ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্কোন্নয়নের মাধ্যমে ক‚টনৈতিক অঙ্গনে সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি কার্যকর ও সমুদ্রসীমা বিরোধের শান্তিপূর্ণ সমাধান হয়েছে। আমি […]