২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো মা-বোনের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি- মো: ইদ্রিস আলী বিশ্বাস

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো মা-বোনের প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি- মো: ইদ্রিস আলী বিশ্বাস -পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য ও পাবনা জেলা চাল কল ও হাসকিং মিল মালিক সমিতির সভাপতি । আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন […]

অনুভব প্রতিসরণ/ কাজী আতীক । নিউ ইয়র্ক

অনুভব প্রতিসরণ/ কাজী আতীক। পাখি যেমন উড়ান অনীহা হলে গুটিয়ে রাখে পাখা তুমি বাড়িয়ে দাওনি হাত, অনুভব চাওনি ছুঁতে, তাই উন্মোচিত হয়নি আত্মা অভিলাষ প্রেমার্থ বাসনায়, হৃদয় সংলগ্নতা হারিয়ে নিষ্ক্রিয় যেনো অনুরাগ বিভ্রমে, যদি শরত আকাশে মেঘ ভাসমান হয়ে কেবল অথচ পৃথিবী উন্মুখ অনুক্ষণ- প্রত্যাশায় বৃষ্টি অঝোর, আমার প্রত্যাশায় বিলক্ষণ সেই অধরা অনুভব যাপন অবিরাম […]

নকলায় গাঁজাসহ গ্রেফতার-৩

নকলা প্রতিনিধি : নকলা উপজেলার বিভিন্ন গ্রামে পুলিশি অভিযান চালিয়ে গাজা ও অন্যান্য মাদক সেবনকারী ৩ যুবককে আটক করেছে নকলা থানা পুলিশ। বুধবার রাতে তাদেরকে গ্রেফতার করে মাদক আইনে মামলা দায়ের করে পুলিশ তাদের শেরপুর কোর্ট আদালতে প্রেরণ করেন। নকলা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত ৩জন দীর্ঘদিন  যাবত মাদক সেবন করে আসছিল এবং বিক্রি করে আসছিল।

নকলায় মাস্ক ব্যবহার না করায় জরিমানা

নকলা প্রতিনিধি : নকলা উপজেলার শেরপুর মহাসড়কে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট জাহিদুর রহমান ও কাউছার আহম্মেদ মাস্ক না পড়ার কারণে ২৬জনের কাছ থেকে ৩ হাজার ৬শত টাকা জরিমানা আদায় করেন। বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শহীদ শাহ্ জাহান আলী মার্কেটের সামনে এই জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের কর্মকর্তারা।

নকলায় গরুভর্তি ট্রলির চাপায় ভ্যান চালক নিহত

নকলা প্রতিনিধি, ইউসুফ আলী মন্ডল : নকলা উপজেলার বাইপাস সড়ক বারইকান্দিতে সড়ক দূর্ঘটনায় গরুভর্তি ট্রলির চাপায় সামিদুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। গতকাল রাত ১২টার দিকে গণপদ্দি ইউনিয়নের নামাপাড়া গ্রামের আব্দুল গফুর এর পুত্র ভ্যান নিয়ে নকলা যাচ্ছিল বিপরীত পথ দিয়ে আসা একটি গরুভর্তি ট্রলি ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থল থেকে ভ্যান চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল […]

ডোমারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

সত্যেন্দ্র নাথ রায়, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন করা হয়েছে। ডোমার স্বাধীনতা শিক্ষক এসোসিয়েশন অনুষ্ঠানটির আয়োজন করে। বুধবার সকাল ১১টায় ডাক বাংলো মাঠ হতে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত স্থানে আলোচনা সভায় মিলিত হয়। এসোসিয়েশনের সভাপতি তরণী কান্ত রায়ের সভাপতিত্বে […]

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, লুটপাট ও নির্যাতনের প্রতিবাদে নীলফামারীর ডোমার উপজেলায় ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচি

সত্যেন্দ্র নাথ রায়, নীলফামারী প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, লুটপাট ও নির্যাতনের প্রতিবাদে নীলফামারীর ডোমার উপজেলায় ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচি পালিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) বিকেলে রেলগেট মোড়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যৌথভাবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য […]

ঈশ্বরদীতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ : আটক ৩

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পূর্ব শত্রুতার জের ধরে এবং ব্যবসায়ীক দ্বন্দ্বে ছাত্রলীগের দুই পক্ষের  সংঘর্ষ, গুলিবর্ষন ও ছুরিকাঘাতে ৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছাত্রলীগ নেতা রাতুলের পায়ের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে শহরের কলেজ গেট এর সামনে এ ঘটনা […]

ভারত থেকে আসা ১ মহিলা সহ ৩ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিনিধি : ভারত থেকে আসা ০১ জন মহিলা সহ ০৩ জন অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আটক করেছে র‌্যাব-১২। মঙ্গলবার ২৩ মার্চ গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দলের চেষ্টায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ঘুরকা বেলতলা […]

ইবির দুই হলে প্রভোস্টের দায়িত্ব হস্তান্তর

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল ও লালন শাহ হলে হল প্রভোস্টের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় সাদ্দাম হোসেন হলে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। এসময় হলের সদ্য সাবেক সভাপতি প্রফেসর ড. আতিকুর রহমানের সভাপতিত্বে নবনিযুক্ত প্রভোস্ট বাংলা বিভাগের প্রফেসর ড. গৌতম কুমার দাস, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. […]