বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উৎসব পালিত

নিজস্ব প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনের কেক কেটে জন্মদিন উৎসব পালন করেন পার্বত্য চট্টগ্রাম বিয়ষক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় শিশুদের সাথে একান্তে সময় কাটিয়ে এবং সকলের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করেন পার্বত্য মন্ত্রী। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বান্দরবান পৌরসভা ৩নং ওয়ার্ডের সরকারি শিশু পরিবারে […]

বাঙালী সংস্কৃতির চেতনাকে রুখে দেবার চেষ্টাকারীরা বারবার ব্যর্থ হয়েছে: রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, নৌকাবাইচ আবহমান বাংলার সমৃদ্ধ সংস্কৃতির একটি অনন্য ঐতিহ্য। বাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছে লোকসংস্কৃতির অমূল্য বহু উপাদান। এসব লোকসংস্কৃতি সঠিকভাবে লালন করা গেলে এগুলো বিশ্ব সংস্কৃতি ও সাহিত্যের অমূল্য সম্পদ হয়ে উঠতে পারে। ধর্মের দোহাই দিয়ে অনেকেই বাঙালী সংস্কৃতির চেতনাকে রুখে দেয়ার চেষ্টা করা হয়েছে। যারা যারা চেষ্টা […]

পাবনা মেডিকেল কলেজে ৫শ’ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

পাবনা প্রতিনিধি : পাবনাবাসীর বহু আকাঙ্খিত পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পাবনার হিমায়েতপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘আজকের দিনটি পাবনাবাসীর জন্য মহেন্দ্রক্ষণ। হাসপাতালটি ভিত্তিপ্রস্তর স্থাপন করে আমি আনন্দিত। ২০০৮ সালে পাবনা মেডিকেল কলেজে […]

ঢাকা বাংলাদেশ-সউদী আরব সম্পর্ক আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী

বিডি২৪ভিউজ ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দু’দেশের মধ্যে বিদ্যমান চমৎকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অটুট রাখতে ঢাকার আগ্রহ বাংলাদেশ এবং সৌদি আরবকে (কেএসএ) এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি সহযোগিতার উদীয়মান ক্ষেত্র এবং উচ্চ-পর্যায়ের সফর বিনিময় ছাড়াও দুই দেশের মধ্যে নতুন এবং ক্রমবর্ধমান কর্মকান্ড নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন । গতকাল সন্ধ্যায় রাজধানীতে রয়্যাল সৌদি দূতাবাস কর্তৃক […]

ই-কমার্স লেনদেনের নীতিমালা দিল কেন্দ্রীয় ব্যাংক

বিডি২৪ভিউজ ডেস্ক : ই-কমার্স প্ল্যাটফরমে কেনাকাটায় প্রতারণা ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক এসক্রো সার্ভিস নামের বিশেষ যে সেবা চালু করেছে, তা এখন ৫ হাজার টাকা বা তার চেয়ে বেশি মূল্যের একক কেনাকাটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসক্রো সেবার মাধ্যমে কোনো ই-কমার্স থেকে ৫ হাজার টাকা বা তার […]

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষ গুরুত্ব

বিডি২৪ভিউজ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে মূল ঘোষণা থাকছে স্মার্ট বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও সুফল ঘরে তোলার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্মার্ট বাংলাদেশ গঠনের মূল ভিত্তি হবে চারটি। এগুলো হলো—স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। ২০৪১ সালের মধ্যে এ লক্ষ্য বাস্তবায়নের ঘোষণা […]

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করেন। মধুমতী নদীবিধৌত টুঙ্গিপাড়ার কৃতী সন্তান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা। দিনটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন […]

এবার ভারত থেকে মাংস আমদানির উদ্যোগ,বাজারে মিলবে ৫০০ টাকা কেজি দরে

বিডি২৪ভিউজ ডেস্ক : উচ্চ মূল্যস্ফীতির বাজারে চড়া দামের কারণে কম আয়ের মানুষ খাবারের তালিকায় এখন মাংস রাখতে পারছেন না। বাড়তে বাড়তে গরুর মাংস প্রতি কেজি ৮০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। উৎসব এলে তা ঠেকে ৯০০ টাকায়। এ অবস্থায় দাম নিয়ন্ত্রণে আনতে গরুর মাংস আমদানির অনুমতি চেয়েছে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই)। এ […]

যুক্তরাষ্ট্রসহ ১২ দেশে যাচ্ছে চলনবিলের শুঁটকি

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের বৃহৎ জলাভূমি চলনবিলে এখন থই থই পানি নেই। পানি অনেকটাই শুকিয়ে এসেছে। ফলে বিস্তীর্ণ বিলজুড়ে শুরু হয়েছে মাছ ধরার উৎসব। সুতিজাল, বেড়জাল, পলো দিয়ে মাছ ধরছেন জেলেরা। পাশেই বাঁশের ছাউনিতে বসানো হয়েছে শুঁটকির অস্থায়ী চাতাল। সেই চাতালে মিঠাপানির বিভিন্ন ধরনের মাছ শুকিয়ে তৈরি করা হচ্ছে শুঁটকি। ‘‘এ’ গ্রেডের বা ভালো মানের […]

ঈশ্বরদী -আটঘরিয়াবাসীকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি

এসএম রিমন হোসেন স্টাফ রিপোর্টার:আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। ৫৭০ খ্রিষ্টাব্দের এ দিনে আরবের মরুর বুকে জন্ম হয়েছিলো আমাদের প্রাণের প্রিয় নবী ও ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর। মুসলিমদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর জন্মদিন উপলক্ষে ঈশ্বরদী আটঘরিয়াবাসী সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পাবনা -৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের মাননীয় সংসদ […]