হাজীগঞ্জে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলেন ইঞ্জি. মোহাম্মদ হোসাইন

নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলেন ইঞ্জি. মোহাম্মদ হোসাইন। শনিবার (২৩ সেপ্টেম্বর ) বিকালে হাজীগঞ্জ উপজেলা ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর বাজার সংলগ্ন মাঠে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগনের মাঝে অবহিত করন মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য […]

পাবনা-৩ আসনে নৌকার মনোনয়ন চান ফরিদপুরের মেয়র কামরুজ্জামান মাজেদ

পাবনা প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (ফরিদপুর-ভাঙ্গুড়া-চাটমোহর) আসনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন চান ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ফরিদপুর পৌরসভার মেয়র খন্দকার কামরুজ্জামান মাজেদ। শুক্রবার (২২ সেপ্টেম্বর ) দুপুরে ফরিদপুর পৌরসভার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে কামরুজ্জামান মাজেদ বলেন, আমি পাবনা-৩ আসন থেকে নৌকার […]

দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই- পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

নিজস্ব প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের মতো ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দেশ পরিচালনা ও দেশের উন্নয়নে সুশৃঙ্খলভাবে কাজ করার মতো নজির স্থাপন অতীতের কোনো সরকার করে দেখাতে পারেনি। আজ শুক্রবার বান্দরবান […]

বীর মুক্তিযোদ্ধা রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসর শুরু

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে শুরু হলো বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসর। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান […]

সংকট এড়াতে সৎ হতে হবে ধনী দেশগুলোকে

বিডি২৪ভিউজ ডেস্ক : জলবায়ু সংকট এড়াতে বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোকে সৎ হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা আশা করি, বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলো জলবায়ু পরিবর্তন এবং আসন্ন সংকট এড়াতে তাদের ন্যায্য অংশীদারত্বের বিষয়ে সৎ থাকবে। প্রধানমন্ত্রী বুধবার নিউইয়র্কে ইসিওএসওসি চেম্বারে ‘জলবায়ু ন্যায্যতা প্রদান : ত্বরান্বিত উচ্চাকাঙ্ক্ষা এবং অভিযোজন ও সবার […]

মাতারবাড়ী প্রকল্পের ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

বিডি২৪ভিউজ ডেস্ক : চলতি বছরের ডিসেম্বরে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পরিপূর্ণ বিদ্যুৎ সরবরাহ দেয়া যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো: তফাজ্জল হোসেন। ইতোমধ্যে এই কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই […]

প্রস্তুত রূপপুর ॥ ইউরেনিয়াম আসছে ২৮ সেপ্টেম্বর

বিডি২৪ভিউজ ডেস্ক : ৫ অক্টোবর হস্তান্তর অনুষ্ঠানে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি যোগ দেবেন ভ্লাদিমির পুতিন । সব প্রস্তুতি শেষ। ২৮ সেপ্টেম্বরের মধ্যেই দেশে আসবে দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়াম জ্বালানি। ৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সশরীরে উপস্থিতি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হস্তান্তর হবে এটি। কিন্তু এর […]

দুর্গাপূজা উপলক্ষে ভারতে গেলো ৭১.১ মেট্রিক টন ইলিশ

বিডি২৪ভিউজ ডেস্ক : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশী টাকায় ১১০১ টাকা দরে ভারতে গেলো ৭১.১ মেট্রিক টন ইলিশ। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সরকারের অনুমোদন দেয়া ৩৯৫০ মেট্রিক টন ইলিশের মধ্যে ৭১.১ মেট্রিক টনের চালান ভারতে যায়। আগামী ২০ অক্টোবরের মধ্যে বাকি ইলিশের চালান পর্যায়ক্রমে ভারতে পৌঁছাবে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ফিসারীজ […]

দুই মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ১৫ শতাংশ : এনবিআরের তথ্য

বিডি২৪ভিউজ ডেস্ক : চলতি অর্থবছরের প্রথম দুই মাসে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অর্থ আদায়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৫ শতাংশ। অর্থনীতিতে প্রত্যাশিত গতি না থাকলেও রাজস্ব আদায়ে অপেক্ষাকৃত ভালো প্রবৃদ্ধি দেখছে রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানটি। মূলত স্থানীয় পর্যায়ে ভ্যাট ও আয়কর আদায় বৃদ্ধি এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। এনবিআর সূত্রে এ তথ্য জানা […]

বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : কলাম্বিয়া ইউনিভার্সিটিতে বাংলাদেশ প্রতিদিনের সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও স্কলারদের উদ্দেশে বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। আমরা এখন বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনৈতিক শক্তি। ২০৩৭ সালের মধ্যে আমরা ২০তম হব। পাশাপাশি ২০২৬ সাল নাগাদ আমরা একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হব। […]