খুব কাছের বন্ধু হিসেবে জি২০ সম্মেলনে বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : ভারতের খুব কাছের বন্ধু ও প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছে বলে জানিয়েছেন ভারতের জি২০-এর মুখ্য সমন্বয়ক ও সাবেক পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। আজ শনিবার নয়াদিল্লিতে দুই দিনব্যাপী ওই সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলন নিয়ে গতকাল শুক্রবার বিকেলে নয়াদিল্লির ভারত মণ্ডপমে স্থাপিত আন্তর্জাতিক মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন হর্ষ বর্ধন […]

২০৪০ সালে শীর্ষ ২০ অর্থনীতির একটি হবে বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশ ২০৪০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ২০টি অর্থনীতির একটি হবে। বাংলাদেশের সঙ্গে এই তালিকায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়াও স্থান পাবে। ফলে চীনের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ আকর্ষণীয় গন্তব্য হতে পারে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইআইইউ বলছে, বাংলাদেশের বাজারের আকার ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নির্ভর করে এই পূর্বাভাস […]

সহজে যাওয়া যাবে দার্জিলিং ও ভুটান, ঢাকা-বুড়িমারী এক্সপ্রেস ট্রেন

বিডি২৪ভিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হতে যাচ্ছে ঢাকা-বুড়িমারী রুটে নতুন ট্রেন সার্ভিস। ভারতের দার্জিলিং ও ভুটান যেতে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ব্যবহার করতে হয়। তাই ঢাকা থেকে ট্রেনে ভ্রমণের জন্য বুড়িমারী পর্যন্ত আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু করার পরিকল্পনা নিয়েছে রেল মন্ত্রণালয়। তবে নতুন এই ট্রেনটির রুট এখনো নির্ধারণ হয়নি। ট্রেনে ঢাকা থেকে শান্তাহার […]

সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের বহুল প্রতীক্ষিত দ্বিপক্ষীয় বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে। শুক্রবার বিকেলে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্ধুপ্রতিম দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনায় যোগাযোগ, বাণিজ্যিক সংযুক্তিসহ অন্যান্য বিষয় স্থান পেয়েছে। দ্বিপক্ষীয় বৈঠকে বিদ্যমান গভীর সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা […]

সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পদক্ষেপ গ্রহণ করেছে

বিডি২৪ভিউজ ডেস্ক : তির পিতার শিক্ষা দর্শনের আলোকে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এর সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (৭ সেপ্টেম্বর) ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩’ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে এ কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘বিগত সাড়ে ১৪ বছরে আমাদের সরকারের গৃহীত বিভিন্ন […]

ফ্রান্সের প্রেসিডেন্টের সফর, নতুন স্যাটেলাইট চুক্তিতে সই হচ্ছে

বিডি২৪ভিউজ ডেস্ক : বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ দিয়ে বাংলাদেশের স্থলভাগ ও জলভাগ দেখা যাবে * গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন নিয়ে প্রশ্ন রাখার আহ্বান মানবাধিকার সংস্থার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আসন্ন বাংলাদেশ সফরকালে মহাকাশে আরও একটি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের চুক্তি সই হচ্ছে। যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশ ইতিপূর্বে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। ফ্রান্সের সহায়তায় এবার যে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে […]

বড় সুখবর, ঘরে বসে টাকা পাবেন শিক্ষকরা

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানিয়েছেন, আবেদন করলে শিক্ষক কল্যাণ ট্রাস্ট থেকে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে ৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থিক সহায়তা পাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন পাস হওয়ায় চার লাখ ৬২ হাজার শিক্ষক এই সুবিধা পাবেন। বৃহস্পতিবার […]

অনলাইন জুয়া ও হুন্ডিতে মোবাইল ব্যাংকিং ব্যবহার বন্ধে কঠোর বার্তা

বিডি২৪ভিউজ ডেস্ক : হুন্ডি, অনলাইন গ্যাম্বলিং, গেমিং, বেটিং, ফরেক্স এবং ক্রিপ্টোকারেন্সির অবৈধ লেনদেন বেড়েছে। মোবাইল ব্যাংকিংসহ ডিজিটাল পেমেন্ট সিস্টেম ব্যবহার করে সহজে হুন্ডিসহ এসব অবৈধ লেনদেন চলছে। ফলে একদিকে মুদ্রা পাচার বেড়েছে, অন্যদিকে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা হারাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। এমন পরিস্থিতিতে হুন্ডি, অনলাইন গ্যাম্বলিং, গেমিং, বেটিং, ফরেক্স এবং ক্রিপ্টোকারেন্সির অবৈধ লেনদেনে […]

আবার সঞ্চয়পত্রমুখী মানুষ

বিডি২৪ভিউজ ডেস্ক : গেল অর্থবছরজুড়ে সঞ্চয়পত্র বিক্রিতে হোঁচট খেলেও চলতি অর্থবছরের শুরুতে নিট বিক্রি বেশ বেড়েছে। সর্বশেষ জুলাই মাসে এ খাতে নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে প্রায় ৩ হাজার ২৫০ কোটি টাকা। এটি গত বছরের একই সময়ের চেয়ে সোয়া ৮ গুণের বেশি। নিম্ন-মধ্যবিত্ত, সীমিত আয়ের মানুষ, মহিলা, প্রতিবন্ধী ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য সঞ্চয়পত্রের বিভিন্ন প্রকল্প চালু […]

সৌদি-মরক্কো থেকে ৭০ হাজার টন সার কিনবে সরকার

বিডি২৪ভিউজ ডেস্ক : সৌদি আরব ও মরক্কো থেকে ৭০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার। এরমধ্যে ৩০ হাজার টন এসপি সার এবং ৪০ হাজার টন ডিএপি সার কেনা হবে। এতে সরকারের ব্যয় হবে ৩৬৬ কোটি ৭১ লাখ ৫৫ হাজার টাকা। মধ্যপ্রাচ্যের দুই দেশ থেকে সার কিনতে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) […]