বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হলেন সায়মা ওয়াজেদ

বিডি২৪ভিউজ ডেস্ক : সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (এসইএআরও) আঞ্চলিক পরিচালক পদে বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদকে মনোনয়ন দিয়েছে। এসইএআরও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি আঞ্চলিক অফিসের মধ্যে একটি, যা সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত। খবর বাসসের এ প্রসঙ্গে সায়মা ওয়াজেদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এসইএআরওর […]

ডলার কারসাজির তদন্তে মাঠে কেন্দ্রীয় ব্যাংক

বিডি২৪ভিউজ ডেস্ক : অস্থিতিশীল হয়ে পড়েছে দেশের বৈদেশিক মুদ্রাবাজার। খোলাবাজার অনেকটা বিক্রেতা ও ক্রেতাশূন্য হয়ে পড়েছে। আর সব ব্যাংকে ডলারের মূল্য ঊর্ধ্বমুখী। মাত্র তিনটি ব্যাংক ছাড়া প্রায় সব ব্যাংকেরই নির্ধারিত দরের সর্বোচ্চ সীমায় অবস্থান করছে ডলারের দাম। এ দিকে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে ডলার কেনা বেচার দায়ে ১৩টি ব্যাংকের কাছে ব্যাখ্যা তলবের পর জড়িতদের […]

বাংলাদেশ সঠিক পথে রয়েছে : বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টর

বিডি২৪ভিউজ ডেস্ক : ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উচ্চমধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সোলায়মানে কোলিবালি। তিনি বলেছেন, বাংলাদেশ বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে অন্যতম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশটি ২০৪১ সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার জন্য সঠিক পথে রয়েছে। কারণ করোনা মহামারি সত্ত্বেও […]

ডিমের বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

বিডি২৪ভিউজ ডেস্ক : কাজী ফার্মস, প্যারগন পোলট্রি, ডাময়ন্ড এগ, পিপলস পোলট্রি অ্যান্ড হ্যাচারি, নাবা ফার্ম এবং খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতির নেতাদের যোগসাজশে ডিমের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির সংশ্লিষ্টতা পেয়েছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)। এজন্য সমিতি, ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিযোগিতা আইনে মামলার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সম্প্রতি অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র […]

প্রবাসীদের ভুয়া সনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশ থেকে অনেকেই পেশাগত ভুয়া সনদ নিয়ে বিদেশে যাচ্ছেন। এসব ভুয়া সনদ দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের কাছে অভিযোগ আসছে যারা […]

শিগগির ৩ হাজার রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

বিডি২৪ভিউজ ডেস্ক : পাইলট প্রকল্পের আওতায় শিগগির কিছু রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। প্রত্যাবাসনের প্রথম ধাপে দেশটি নিবন্ধিত তিন হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে চায়। গতকাল সোমবার মিয়ানমারের রাজধানী নেপিদোয় উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ে বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে থাকা এক কূটনীতিক বলেন, মিয়ানমারের সঙ্গে ভালো আলোচনা হয়েছে। তারা যত শিগগির সম্ভব প্রত্যাবাসন […]

ভারত-বাংলাদেশ বাণিজ্যে যোগ হচ্ছে নতুন পথ

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রায় পাঁচ দশক পর ভারত ও বাংলাদেশের মধ্যে রেলপথে বাণিজ্য শুরু হতে যাচ্ছে। আগামী শনিবার (৯ সেপ্টেম্বর) থেকে আখাউড়া-আগরতলা রেলপথ দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে দুই দেশের মধ্যে। ওইদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি রেলপথটি উদ্বোধন করার কথা। স্বাধীনতার আগ পর্যন্ত আখাউড়া-আগরতলা রেলপথ চালু ছিল। এ রেলপথে […]

দলিল যার জমি তার

বিডি২৪ভিউজ ডেস্ক : দলিল যার জমি তার। কোন জোরপূর্বক বা প্রভাবশালি ব্যক্তি জোর জবরদস্তি করে জমি দখল করতে পারবে না। থাকতে হবে দলিলসহ প্রয়োজনীয় দস্তাবেজ। এমন বিধান করে আইন পাশ হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিল তোলা হয়েছে। এদিন সংসদের বৈঠকে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল–২০২৩’ উত্থাপন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। অন্যের জমি […]

রবি মৌসুমে ১০ ফসলে প্রণোদনা দেওয়া হবে ১৮৯ কোটি টাকা

চলতি অর্থবছরে রবি মৌসুমের ১০ ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ১৮৮ কোটি ৪৯ লাখ টাকার প্রণোদনা দেওয়া হবে। এ প্রণোদনার আওতায় ৬৪টি জেলার ১৯ লাখ ৫৩ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনা মূল্যে বীজ ও সার দেওয়া হবে। ১০টি ফসলের মধ্যে রয়েছে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও […]

জন্মের পরই নাগরিক পাবে এনআইডি

বিডি২৪ভিউজ ডেস্ক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন নির্বাচন কমিশন (ইসি) থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে সংসদে বিল তোলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সোমবার (৪ সেপ্টেম্বর) ‘জাতীয় পরিচয় নিবন্ধন’ নামের বিলটি সংসদে উত্থাপন করেন। ২০১০ সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইন রদ করে নতুন এই আইন করা হচ্ছে। এই আইনের মাধ্যমে জন্মের পরপরই নাগরিক জাতীয় পরিচয়পত্র পাবে। […]