চাম্পাফুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আবির হোসেন : সাতক্ষীরা জেলার চাম্পাফুলে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে ৷ রবিবার (৩ সেপ্টেম্বর) বিকালে কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল দিঘীর ধারে লিখন প্লাজায় ‘আমরা’ সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রায় শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনটির সাধারণ সম্পাদক নাজমুল হুসাইনের সঞ্চালনায় […]

পাবিপ্রবিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ক্লাস শুরু

পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে পুরো ক্যাম্পাস। ২ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পৃথক পৃথকভাবে নবীন বরণ ও ক্লাস শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জীবনের প্রথম ক্লাসে অংশ নিতে সকাল […]

ইবি কর্মকর্তাদের লাগাতার কর্মবিরতি সিন্ডিকেটে অংশ নিতে রেজিস্ট্রারকে বাঁধা

ইবি প্রতিনিধি: ১৬ দফা দাবি আদায়ে লাগাতার কর্মবিরতি পালন করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা-কর্মচারীরা। গতকাল শনিবার থেকে তারা এ কর্মসূচির ঘোষণা দেন। এর আগে, এক মাসের অধিক সময় ধরে দাবি আদায়ে দৈনিক পাঁচ ঘন্টা করে কর্মবিরতি পালন করে আসছে তারা। এদিকে রোববার বিকাল সাড়ে তিনটায় উপাচার্যের বাসভবনে ২৬১তম সিন্ডিকেটে অংশ নিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম […]

পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের প্রথম বর্ষের পাঠদান উদ্বোধন

পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ইতিহাস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পাঠদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ সেপ্টেমবর) সকাল ১১টায় বিশ্ববদ্যালয়ের মহুয়া ভবনে পাঠদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হাফিজা খাতুন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. মো: হাবিবুউল্লাহ, প্রক্টর ড কামাল হোসেন […]

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্থ সড়ক ও অবকাঠামো দ্রুত সময়ে সংস্কার করা হবে জানান পার্বত্য সচিব মো. মশিউর রহমান এনডিসি

নিজস্ব প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো.মশিউর রহমান বলেছেন, পার্বত্য জেলা বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্থ সড়ক ও বিভিন্ন অবকাঠামো দ্রুত সময়ে সংস্কার করা হবে, আর দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। পার্বত্য অঞ্চলের বন্যায় ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য বান্দরবানে সারাদিন ব্যস্ত সময় কাটিয়েছেন পার্বত্য সচিব মোঃ […]

সুবর্ণচরে গড়ে উঠেছে অ্যাগ্রো-ইকোট্যুরিজম

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রবেশ মুখে সুন্দর একটি গেট। গেট দিয়ে এগিয়ে গেলে রাস্তার দুই পাশে সারি সারি নারিকেল গাছ। রয়েছে লেক। লেকের ওপর হাঁসের খামার। খামারের ঠিক মাঝখানে দ্বোতলা দু’টি বিল্ডিং। একটি প্রকল্প পরিচালক ও খামার সংশ্লিষ্টদের জন্য। অন্যটি রেস্ট হাউজ। নোয়াখালী জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সুবর্ণচর […]

অনলাইনে জন্ম-মৃত্যুনিবন্ধন আবেদন আবার চালু

বিডি২৪ভিউজ ডেস্ক : অনলাইনে জন্ম ও মৃত্যুনিবন্ধনের আবেদন প্রক্রিয়া আবার চালু হয়েছে। মাসখানেক বন্ধ থাকার পর বৃহস্পতিবার এটি আবার চালু করা হলো। এখন থেকে ঢাকা সিটি করপোরেশন এলাকায় জন্ম-মৃত্যুনিবন্ধন আবেদন ফরম জমা, সংশোধন ও সনদ দেবে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়। এই কাজের দায়িত্ব আগে সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়গুলোর ওপর ন্যস্ত ছিল। এর আগে আগস্টের শুরুতে অনলাইনে […]

সংসদ নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে : ইসি

বিডি২৪ভিউজ ডেস্ক : আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য তিন কমিশনার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে […]

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট উদ্বোধন এ মাসেই

বিডি২৪ভিউজ ডেস্ক : চলতি মাসেই আমদানি করা কয়লা দিয়ে রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটটি চালু করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে আমদানি করা আরও ৪৫ হাজার ৮০০ মেট্রিক টন কয়লা নিয়ে এসেছে এমভি অ্যাস্পেন নামের একটি বাণিজ্যিক জাহাজ। এই কয়লার মধ্যে ১৭ হাজার ৮০০ মেট্রিক টন কয়লা চট্টগ্রাম বন্দরে খালাস করে […]

আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই, বিএনপিকে প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : বিএনপির আন্দোলনের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা আন্দোলনের কথা বলে। অনেকেই ভিসানীতি, নিষেধাজ্ঞার কথা বলে। স্পষ্ট করে বলছি- এই মাটি আমাদের। এই দেশ আমরা স্বাধীন করেছি। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। শনিবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি […]