বাংলাদেশ ও ভারত সম্পর্কে হবে নতুন দিগন্তের সূচনা

বিডি২৪ভিউজ ডেস্ক : বহুল প্রতীক্ষিত আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে রেললাইন বসানোর কাজ শেষ। প্রকল্পের ভবনগুলোর নির্মাণকাজও শেষ হয়েছে প্রায় ৯৫ ভাগ। আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে দুই দেশের প্রধানমন্ত্রী রেলপথটির উদ্বোধন করবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন প্রকল্প সংশিষ্টরা। এদিকে চলতি আগস্ট মাসের শেষদিকে পরীক্ষামূলকভাবে আখাউড়া থেকে আগরতলায় ট্রেন চালানোরও প্রস্তুতিও নিচ্ছেন তারা। […]

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব সুগভীর: প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশের অগ্রযাত্রায় আগামীতেও যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারত্ব এবং বন্ধুত্ব সুগভীর।’ মঙ্গলবার (২৯ আগস্ট) যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি মার্কিন কোম্পানিগুলো বিদ্যুৎ ও […]

হাসিমুখে সেবা দিতে হবে- নবীন বিসিএস কর্মকর্তাদের প্রতি পার্বত্য সচিব মশিউর রহমান এনডিসি

নিজস্ব প্রতিনিধি : সংশ্লিষ্ট সকলকে হাসিমুখে সেবা দিতে হবে। সেলসম্যান যেভাবে হাসিমুখে ক্রেতাকে সুন্তুষ্ট করে থাকেন, ঠিক একইভাবে হাসিমুখে জনসেবা প্রদান করতে হবে সবাইকে। সততা, দক্ষতা ও জবাবদিহিতা বজায় রেখে জনসেবা প্রদানের কাজ নিশ্চিত করতে হবে। সততা, দক্ষতা ও জবাবদিহিতার কোনো একটির ঘাটতি হলেই তা হবে অসম্পূর্ণ। কোনোভাবেই তাকে প্রকৃত সেবা প্রদানকারী হিসেবে চিহ্নিত করা […]

অধ্যাপক আব্দুস সাত্তার বাসুর মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও সংগঠক অধ্যাপক আব্দুস সাত্তার বাসুর ২১তম মৃত্যুবার্ষিক উপলক্ষে পাবনা মিডিয়া সেন্টারের আয়োজনে বুধবার দুপুরে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সরকারী শহীদ বুলবুল কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগের সভাপতিত্বে এবং সাংবাদিক ও উন্নয়ন কর্মী কামাল সিদ্দিকীর সঞ্চালনায় স্মরণ […]

পাবনা – ৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন রাষ্ট্রপতিপূত্র আরশাদ আদনান রনি

পাবনা প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন এঁর একমাত্র পুত্র বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আরশাদ আদনান রনি। মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে শহরের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক সংলগ্ন শিবরাম্পুর মহল্লার নিজ বাড়িতে পাবনায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে […]

একনেকে পামেক হাসপাতাল অনুমোদন পাবনায় আনন্দের বন্যা

রফিকুল ইসলাম সুইট : পাবনা মেডিকেল কলেজের(পামেক) ৫শ বেডের হাসপাতাল জাতীয় অতথনৈতিক নির্বাহী কমিটি (একনেক) এ পাশ হওয়ায় পাবনায় বইছে আনন্দের বন্যা। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মিছিল ও আনন্দ করা হয়েছে। এ জন্য মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জাতিয়েছেন পাবনা বিভিন্ন স্তরের মানুষ। মঙ্গলবার দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪ হাজার […]

পেনশন নিয়ে অপপ্রচার, নজরদারির নির্দেশ প্রধানমন্ত্রীর

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ যাতে জেনেশুনে সর্বজনীন পেনশনে অংশগ্রহণ করে এবং কোনো ধরনের প্ররোচনা বা অপপ্রচারে প্রভাবিত না হয়, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব […]

টিসিবির জন্য ৪০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনা হচ্ছে

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের অভ্যন্তরীণ বাজার থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৪০ লাখ লিটার রাইস ব্রান সয়াবিন তেল কিনবে রাষ্ট্রায়ত্ত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। দুই লিটারের পেট বোতলে দু’টি প্রতিষ্ঠান (৩০ লাখ লিটার ও ১০ লাখ লিটার) তেল সরবরাহ করবে। অগ্রীম আয়কর, মূসক ও টিসিবির গুদামে পরিবহন ব্যয়সহ প্রতি লিটার তেলের মূল্য দাঁড়াবে ১৬১ টাকা […]

মোবাইলে দেওয়া যাবে পেনশনের চাঁদা, সার্ভিস চার্জ নির্ধারণ

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের মানুষের জন্য সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করেছে সরকার। পেনশনের এ চাঁদা মোবাইলে দিতে পারবেন গ্রাহকরা। তবে এজন্য সার্ভিস চার্জ দিতে হবে শতকরা ৭০ পয়সা। অর্থাৎ কেউ স্কিমের ১ হাজার টাকা জমা দিলে তাকে চার্জ দিতে হবে ৭ টাকা। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। […]

অনলাইনে আর্থিক প্রতারণা বন্ধে নীতিমালার উদ্যোগ

বিডি২৪ভিউজ ডেস্ক : এমএলএম, ই-কমার্সের পর অবৈধ অনলাইন ফরেক্স ট্রেডিংয়ের ফাঁদে পড়ে কোটি কোটি টাকা খুইয়েছে মানুষ। অর্থের বেশির ভাগ হুন্ডির আড়ালে এরই মধ্যে পাচার হয়ে গেছে। আদৌ এ টাকা ফেরত পাওয়া যাবে কিনা, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ অবস্থায় অনলাইনে আর্থিক প্রতারণা বন্ধে করণীয় নির্ধারণ বিষয়ে একটি সভা ডেকেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। […]