জুলাইয়ে ২ হাজার কোটি টাকার কৃষিঋণ বিতরণ

বিডি২৪ভিউজ ডেস্ক : চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের বার্ষিক কৃষি ও পল্লিঋণ বিতরণের লক্ষ্য ঠিক করেছে ৩৫ হাজার কোটি টাকা। যা গত অর্থবছরের চেয়ে ১৩ দশমিক ৬০ শতাংশ বেশি। গত অর্থবছর কৃষিঋণের লক্ষ্য ছিল ৩০ হাজার ৮১১ কোটি টাকা। কম সুদে কৃষকদের হাতে ঋণ পৌঁছাতে এবার ক্ষুদ্র ঋণদাতা সংস্থার (এমএফআই) ওপর বেসরকারি ব্যাংকের নির্ভরশীলতা আরও […]

কাপ্তাই হ্রদে পানি বাড়ায় বিদ্যুৎকেন্দ্রে সর্বোচ্চ উৎপাদন

বিডি২৪ভিউজ ডেস্ক : কাপ্তাই হ্রদের পানি বাড়ায় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। দীর্ঘ চারমাস লেকে পানি কম থাকায় মাত্র একটি ইউনিট সচল ছিল। সেই ইউনিট থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হত। চলতি মাসের টানা বর্ষণে হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় ৫টি বিদ্যুৎ ইউনিট থেকে সর্বোচ্চ ২০৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গতকাল রোববার কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র ব্যবস্থাপক প্রকৌশলী […]

খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : খেলাপিতে জর্জরিত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। এছাড়া নানা অনিয়মের বৃত্তে আটকে আছে এ খাতের বেশিরভাগ প্রতিষ্ঠান। বিভিন্ন গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে আছে কোনো কোনো প্রতিষ্ঠান। এ কারণে বাধাগ্রস্ত হচ্ছে ঋণ বিতরণ কার্যক্রম। সুশাসনের অভাবেই এমনটা হচ্ছে। তাই নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চাঙা করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নীতি সহায়তার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ত্রৈমাসিক ভিত্তিতে […]

বন্দিবিনিময় ও আইনি সহায়তায় জোর ঢাকার

বিডি২৪ভিউজ ডেস্ক : আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পঞ্চম কৌশলগত সংলাপ। এতে অংশ নিতে প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসার কথা রয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টনের। আসন্ন সংলাপে বন্দিবিনিময় এবং আইনি সহায়তায় মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সে (এমএলএ) জোর দেবে ঢাকা। আর নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকারের ওপর জোর দেবে […]

১৫ ই আগস্টে জাতীয় শোক দিবসে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাকিব নূরের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল

ইয়াছিন আরাফাত, মহেশখালী প্রতিনিধি: ১৫ ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সহ নিহতের পরিবারের আত্মার মাগফেরাত কামনা করে ,তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাকিব নূরের পক্ষ থেকে দোয়া ও মিলাদের আয়োজন। রবিবার (২৭শে আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ নিহতের পরিবারের […]

শান্তিপূর্ণভাবে কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে

মাহফুজ আলম কাপ্তাই (রাঙামাটি) থেকে : দেশের তিনটি শিক্ষাবোর্ড ছাড়া বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে গত ১৭ আগস্ট থেকে। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা দশদিন পিছিয়ে আজ রোববার থেকে শুরু হয়েছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ৭৫ নম্বরের পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড […]

অসাম্প্রদায়িক চেতনায় বঙ্গবন্ধু ছিলেন অনন্য: রাষ্ট্রপতি

বিডি২৪ভিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালি ও বাংলাদেশ একে অপরের পরিপূরক এবং অভিন্ন সত্তা। মানবিক বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনা ও অর্থনৈতিক সমতায় বিশ্বাসী ছিলেন। গতকাল শনিবার বঙ্গভবনের দরবার হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত অ্যানিমেশন মুভি ‘মুজিব ভাই’ প্রদর্শনের আগে রাষ্ট্রপ্রধান এ কথা বলেন। […]

মহাপরিকল্পনা ॥ নদী রক্ষায়

বিডি২৪ভিউজ ডেস্ক : রাজধানীর চারপাশে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও ধলেশ্বরীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বৃক্ষরোপণ ও ওয়াকওয়ে নির্মাণ চলছে ঢাকার চারপাশের নদী দখল ও দূষণরোধে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ওয়াকওয়ে নির্মাণ ও বনায়ন তৈরিতে কাজ করা হচ্ছে। এছাড়া নদী দূষণরোধে বর্জ্যরে উৎসমুখ বন্ধ করা […]

‘নুসুক’ প্ল্যাটফর্ম : ঢাকায় পর্যটন অফিস খুলছে সৌদি

বিডি২৪ভিউজ ডেস্ক : পর্যটকদের আকৃষ্ট করতে বাংলাদেশে কার্যালয় চালু করতে যাচ্ছে সৌদি আরবের পর্যটন কর্তৃপক্ষ। সৌদি আরবের পর্যটন বিভাগের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান গত বৃহস্পতিবার আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। স¤প্রতি বাংলাদেশ সফরে এসেছিলেন সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ। এই সফরে বাংলাদেশি ওমরাহ পালনকারীদের জন্য ‘নুসুক’ প্ল্যাটফর্ম চালু করেছে সৌদি আরব। […]

ব্রিটিশ আমলের ম্যাপ ধরে নির্ধারণ হবে ৫০০ নদ-নদীর সীমানা

বিডি২৪ভিউজ ডেস্ক : জাতীয় নদী রক্ষা কমিশনের (এনআরসিসি) খসড়া তালিকায় দেশে নদ-নদী রয়েছে ৯০০-এরও বেশি। এর মধ্যে ১৮৮০ থেকে ১৯৪০ সালে ব্রিটিশ সরকারের প্রস্তুতকৃত ম্যাপ (সিএস) অনুযায়ী ৫০০ নদ-নদীর সীমানা চিহ্নিতের উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। আর এ কাজের দায়িত্ব দেয়া হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ)। উদ্যোগটির প্রশংসা করে নদীসংশ্লিষ্টরা বলছেন, আরো আগেই এ ধরনের […]