জলবায়ু পরিবর্তন, বাংলাদেশকে সহায়তা দেবে আইএমএফ
বিডি২৪ভিউজ ডেস্ক : জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে আর্থিক সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আইএমএফের রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ট্রাস্ট (আরএসটি) তহবিল-সংক্রান্ত বৈঠকে তারা এ কথা জানায়। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী, আইএমএফের উপব্যবস্থাপনা […]