ব্রিকস সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ

বিডি২৪ভিউজ ডেস্ক : ব্রিকসের শীর্ষ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনটির বর্তমান সভাপতি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। সূত্র জানায়, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা- এই পাঁচ দেশের অর্থনৈতিক জোট ব্রিকসের শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আমন্ত্রণ জানান সিরিল রামাফোসা। আগামী ২২-২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার বৃহত্তম নগরী জোহানেসবার্গে […]

উন্নয়নের গতি কেউ থামাতে পারবে না : প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়নের অদম্য গতি কেউ থামাতে পারবে না। তাঁর সরকার ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। গতকাল রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর ফেলোশিপ (পিএমএফ) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা পিএমএফ ফেলোসহ উচ্চ শিক্ষার্থীদের দেশের ব্যাপক উন্নয়ন নিশ্চিত করতে […]

বাংলাবান্ধায় পাল্টে গেছে পঞ্চগড়

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর আগে ভারত, নেপাল ও ভুটানে পণ্য আমদানি ও রপ্তানির কাজে ব্যবহার হতো। বর্তমানে চতুর্দেশীয় এই স্থলবন্দর দিয়ে পঞ্চগড়সহ কয়েকটি জেলার মানুষও যাতায়াত করছেন। সহজ যাতায়াত ব্যবস্থার কারণে এই বন্দর ব্যবহার করে এ অঞ্চলের মানুষ চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন। নেপাল ও ভুটানের মেডিক্যালে কলেজে অধ্যয়নরত […]

জ্বালানি তেল কিনতে ১.৪ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : জ্বালানি তেল আমদানিতে ডলার সংকটের মধ্যে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন (আইটিএফসি) ১ দশমিক ৪ বিলিয়ন ডলার ঋণ দিতে বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে। এই অর্থ দিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চলতি বছরের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত জ্বালানি তেল আমদানি করতে পারবে। শনিবার সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এসপিএ এর বরাত […]

এক সপ্তাহে প্রবাসী আয় পাঁচ হাজার কোটি টাকা

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রবাসী বাংলাদেশিরা চলতি জুলাই মাসের প্রথম ৭ দিনে অর্থাৎ এক সপ্তাহে ৪৬ কোটি ৫৬ লাখ (৪৬৫ মিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় (প্র?তি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধ?রে) যার পরিমাণ ৫ হাজার ৫১ কোটি ৭৬ লাখ টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে মাসের শেষে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়াবে। রোববার […]

ভূয়া সার্জারী বিশেষজ্ঞ পরিচয় দেন ডা. উপল, অপারেশনে তরুণীর মৃত্যু – বিচার চেয়ে স্বামীর আকুতি

নিজস্ব প্রতিনিধি : ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগের প্রেক্ষিতে পাবনা সিভিল সার্জনের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন। মিরা খাতুনের বয়স ২২ বছর। গ্রামের বাড়ি পাবনার বেড়া উপজেলার ফুলতলায়। পার্শ্ববর্তী সাঁথিয়া থানার মো: শাহীন আলীর সাথে বিয়ে হয় ২০২০ সালের মাঝের দিকে। স্বামীর গার্মেন্টসে চাকুরির কারণে থাকতেন ঢাকার আশুলিয়ায়। গতবছর এপ্রিলের ১০ তারিখে পেটে […]

বান্দরবানকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে – পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

নিজস্ব প্রতিনিধি : পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করে বান্দরবানকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে তিনি পর্যটকদের সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। আজ বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে […]

কাপ্তাই উপজেলা মানবধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সভা সম্পন্ন

মাহফুজ আলম,কাপ্তাই (রাঙামাটি) থেকে : কাপ্তাই উপজেলাধীন নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতির লিমিটেড কার্যালয়ে গতকাল বিকেলে ইমন মজুমদারের সঞ্চালনায, মোহামুদুর রহমানের সভাপতিত্বে কাপ্তাই উপজেলা মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার একসভা অনুষ্ঠিত হয়।সভায় মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন কমিটির বক্তারা বলেন সদস্য সংখ্যা বাড়ানো, এই সংস্থায় থাকছে সবার সাধীনতা,থাকছে হাসি কান্না জড়িত সবার হৃদয়ের কথা।সবাইকে আনন্দে […]

বিজেপির আমন্ত্রণে আ`লীগ নেতারা দিল্লি যাচ্ছেন

বিডি২৪ভিউজ ডেস্ক : ভারতের শাসক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে শিগগিরই ভারতে যাচ্ছেন আওয়ামী লীগের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। চলতি মাসের শেষে অথবা আগস্টের শুরুতে আওয়ামী লীগের প্রতিনিধিরা দিলিস্ন যাবেন। আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, দলের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঠিক করা হয়েছে। তারা বিজেপির আমন্ত্রণে দিলিস্ন […]

এমপিওভুক্ত শিক্ষক ও পেনশনভোগীরাও ৫ শতাংশ আর্থিক প্রণোদনা পাবেন

বিডি২৪ভিউজ ডেস্ক : এমপিওভুুুক্ত শিক্ষক ও পেনশনভোগীরাও ৫ শতাংশ আর্র্থিক প্রণোদনা পেতে যাচ্ছেন। সরকারি চাকুরেদের পাশাপাশি এই দুই শ্রেণীর ব্যক্তিদেরও জুলাই মাস থেকে এই প্রণোদনার অর্থ প্রদান করা হবে। এ সংক্রান্ত একটি পরিপত্র চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে জারি করা হবে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে। এ বিষয়ে অর্থ বিভাগের এক কর্মকর্তা […]