জিআই পণ্যের মর্যাদা পেল বগুড়ার দই

বিডি২৪ভিউজ ডেস্ক : ভৌগোলিক নির্দেশক (জিআই) হিসেবে স্বীকৃতি পেল বগুড়ার দইসহ চারটি পণ্য। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের (ডিপিডিটি) ২৬ জুনের সভায় এ অনুমোদন দেওয়া হয়। জিআই স্বীকৃতি পাওয়া অন্য পণ্যগুলো হলো– শেরপুরের তুলসীমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও আশ্বিনা আম। এ নিয়ে দেশের ১৫টি পণ্য জিআই স্বীকৃতি পেল। জানতে চাইলে ডিপিডিটির […]

মনপুরায় সৌরবিদ্যুতের আলো চলতি বছরেই

বিডি২৪ভিউজ ডেস্ক : ভোলার মনপুরা উপজেলায় নির্মাণ করা হচ্ছে দেশের বৃহত্তম ‘অফগ্রিড’ সৌর বিদ্যুৎকেন্দ্র। মূল ভূখণ্ড থেকে ‘বিচ্ছিন্ন’ এই দ্বীপ উপজেলাকে ভৌগোলিক কারণে জাতীয় গ্রিডের সঙ্গে সম্পৃক্ত করা যায়নি। মূলত এ কারণে সেখানকার প্রায় এক লাখ বাসিন্দার জন্য নির্মাণ করা হচ্ছে এ বিদ্যুৎকেন্দ্র। চলতি বছরেই এ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এতে শিক্ষা, চিকিৎসা […]

দ্রুত এগোচ্ছে ৮ মেগা প্রকল্প

বিডি২৪ভিউজ ডেস্ক : করোনা মহামারি ও অর্থনৈতিক সংকটের মধ্যেও দ্রুতগতিতে এগিয়ে চলছে দেশের ফাস্ট ট্র্যাকভুক্ত আট মেগা প্রকল্পের কাজ। জাতীয় নির্বাচন সামনে রেখে বিশেষ গুরুত্ব পাচ্ছে এসব প্রকল্পের বাস্তবায়ন। কাজ এগিয়ে নিতে সবসময় নজর রাখছে সরকার। চলতি অর্থবছরের বাজেটেও মেগা প্রকল্পগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপ) বেশিরভাগ অর্থই থাকছে মেগা প্রকল্প […]

দ্রুত বাণিজ্যক উৎপাদনে যাবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট

বিডি২৪ভিউজ ডেস্ক : শিগগিরই বাণিজ্যক উৎপাদনে যাবে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। ইতোমধ্যে দ্বিতীয় ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে পরীক্ষামূলকভাবে সরবরাহ করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রামপালে অবস্থিত কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে যাওয়ার পর এবার দ্বিতীয় ইউনিট […]

দেশের সংস্কৃতিকে বিশ্বে তুলে ধরতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তার সরকার বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বপরিমণ্ডলে প্রতিষ্ঠিত করতে পদক্ষেপ নেবে। পাশাপাশি নতুন প্রজন্মের চিন্তাধারার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের সংস্কৃতির বিকাশে জোরালো উদ্যোগ নেবে, যাতে এই নতুন প্রজন্ম তাদের সংস্কৃতির স্বাতন্ত্র্য ভুলে না যায়। ছয়টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আরেকটি উদ্বোধনের সময় শেখ হাসিনা আরও বলেন, ‘আমরা যেমন আর্থসামাজিক […]

রোটার‍্যাক্ট ক্লাব অব ইছামতি পাবনার ২৩-২৪ রোটাবর্ষের সভাপতি মো: কবির হোসেন প্রিয়, সাধারণ সম্পাদক নুসরাত জাহান স্বর্ণা

নিজস্ব প্রতিনিধি : রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১, বাংলাদেশ এর অন্তর্ভুক্ত উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব ইছামতি পাবনার ২৩-২৪ রোটাবর্ষের সভাপতি মোঃ কবির হোসেন প্রিয়, সাধারণ সম্পাদক নুসরাত জাহান স্বর্ণা। ক্লাবের পি এস সি সি হিসেবে দায়িত্ব পালন করবেন রোটারিয়ান আলমগীর হোসেন। বিভিন্ন কমিটির চেয়ারম্যান হিসেবে যারা দায়িত্ব পালন করবেন ফাউন্ডেশন কমিটির চেয়ারম্যান মো: হাবিবুর […]

কাঁচা লঙ্কার পাঁচালি । এবাদত আলী

নামের পরিচিতি থাকলে কামের বা কাজের গুনাগুণ মেলে। তা বুঝতে পারলাম যখন ভারত ভ্রমণে যাবার জন্য পাসপোর্ট অফিসে গেলাম। বলতে গেলে আমি যেখানেই যাই আমার সুহৃদ দৈনিক সিনসা পত্রিকার বার্তা সম্পাদক সৈয়দ সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে যাই। বিশেষ করে অফিস আদালতে গেলে ওকে সঙ্গে নিতেই হয়। কারণ নিজের পরিচয় তো আর নিজে অতো দেওয়া যায়না। […]

প্রমাণ করেছি আ.লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়: প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একের পর এক সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং দেশে গণতন্ত্র অব্যাহত থাকায় জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট দিয়েছে। আমরা প্রমাণ করেছি, আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে দেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে পরিণত করার জন্য আমি […]

ঋণখেলাপিদের দিন শেষ

বিডি২৪ভিউজ ডেস্ক : ঋণখেলাপি, অর্থ পাচারকারীদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঋণ বিতরণকারী ব্যাংক, দুর্নীতি দমন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি আদালত এ ধরনের বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। আদালতের নিষেধাজ্ঞার কারণে আটক হয়েছেন নিউইয়র্কের আবুল কাশেম। তিনি একটি ব্যাংকের অনুমতি পেয়েছেন। এ ছাড়া আরও কিছু ব্যাংক খেলাপির বিরুদ্ধে শক্ত অবস্থানে আদালত ও […]

এলপিজির দাম কমে এখন ৯৯৯ টাকা

বিডি২৪ভিউজ ডেস্ক : দাম কমেছে ১২ কেজির সিলিন্ডারের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজিতে এবার ৭৫ টাকা দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাইয়ের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। জুনে এ দাম ছিল ১ হাজার ৭৪ টাকা। সোমবার সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর করা […]