জুলাই থেকে সরকারি কর্মচারীদের বেতন ১০ ভাগ বাড়ছে

বিডি২৪ভিউজ ডেস্ক : আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মচারীরা মূল বেতনের ১০ শতাংশ বেশি পাবেন। সাধারণভাবেই ৫ শতাংশ বার্ষিক বৃদ্ধি (ইনক্রিমেন্ট) আছে। এখন যোগ হবে আরও ৫ শতাংশ। সব মিলে তাদের ১০ শতাংশ বেতন বাড়ছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় প্রস্তুতি নিয়ে রেখেছে। মূল্যস্ফীতির কারণে সরকারি কর্মচারীদের স্বস্তি দিতে সরকারের এই সিদ্ধান্ত বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। […]

প্রতি ইউনিটের দাম হবে ৩ থেকে ৫ টাকা, আসছে নেপালের বিদ্যুৎ

বিডি২৪ভিউজ ডেস্ক : কয়লা, তেল, গ্যাসের উচ্চ খরচের বিদ্যুৎ থেকে বের হতে নানা বিকল্প খুঁজছে সরকার। নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের নানা কৌশল নির্ধারণে আগ্রহী বিদ্যুৎ বিভাগ। ইতোমধ্যে দেশে জোর দেওয়া হয়েছে সৌরবিদ্যুৎ উৎপাদনে। এবার দেশের গ্রিডে যোগ হতে যাচ্ছে জলবিদ্যুৎও। তবে তা দেশের অভ্যন্তরে উৎপাদিত বিদ্যুৎ নয়। আমদানি হবে প্রতিবেশী বন্ধুরাষ্ট্র নেপাল থেকে। অপর […]

কুশলের সঙ্গে উন্নয়ন প্রচারের নির্দেশনা

বিডি২৪ভিউজ ডেস্ক : দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আগামী বৃহস্পতিবারের ঈদুল আজহাই সম্ভবত মুসলমানদের সর্বশেষ বড় ধর্মীয় উৎসব। তাই এ উৎসব ঘিরে ভোটের রাজনীতি করার সুযোগ হাতছাড়া করতে চাইবে না কোনো দলই। ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলছেন, দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশ কোরবানি ঈদে আওয়ামী লীগের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে নানাভাবে যুক্ত থাকবেন। কেউ যেন ঈদ […]

আদানির দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ আসা শুরু

বিডি২৪ভিউজ ডেস্ক : ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় নির্মিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বাংলাদেশে বিদ্যুৎ আসা শুরু হয়েছে। দুই ইউনিটের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটির প্রতিটি ইউনিট ৮০০ মেগাওয়াটের। গত রবিবার রাত ১২টা থেকে দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। গতকাল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অব ইন্ডিয়া লিমিটেডকে চিঠি দিয়ে দ্বিতীয় ইউনিট চালুর কথা […]

কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি

বিডি২৪ভিউজ ডেস্ক : সরকার কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি দিয়েছে। রবিবার (২৫ জুন) সকাল থেকে এ অনুমতি দেওয়া হচ্ছে বলে কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সম্প্রতি বাজারে এ দুটি পণ্যের দাম বেড়ে যাওয়ায় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়, কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি বা আইপি […]

চালু হলো পায়রা, জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ

বিডি২৪ভিউজ ডেস্ক : কয়লা সংকটে ২০ দিন বন্ধ থাকার পর দেশের বৃহত্তম পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র রবিবার (২৫ জুন) সন্ধ্যা সোয়া ৬টায় আবারও চালু হয়েছে। এতে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান বলেন, ‘আপাতত দুটি ইউনিটের একটি চালু করা হলো। অপরটি চালু করতে আরও কয়েকদিন সময় লাগবে।’ তিনি […]

উলিপুরে ভিজিএফের চাল বিতরণ

আল এনায়েত করিম রনি,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ জুন) দুপুরে হাতিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া। হাতিয়া ইউনিয়নের ৬ হাজার ৮শ’ ৭৪জন মানুষের মাঝে ১০ কেজি করে ৬৮.৭৪০ মে. […]

কুড়িগ্রামে ঈদ কেনাকাটা হলো না পিতা-পুত্রের

আল এনায়েত করিম রনি,কুড়িগ্রাম প্রতিনিধি : নয় বছরের শিশু সন্তানকে নিয়ে ঈদের কেনাকাটা করতে বাড়ি থেকে বের হয়ে ছিল পিতা। কিন্তু একটি ট্রলির চাপায় সেই কেনাকাটা হলো না পিতা-পুত্রের। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি ইট বোঝাই ট্রলির ধাক্কায় মাসুদ রানা (৯) এবং পিতা একরামুল হক(৩০) নিহত হয়েছে। রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের চাঁদের বাজার […]

সাপাহারে জমে উঠেছে আমের বাজার

প্রদীপ সাহা, নওগাঁ প্রতিনিধি: আমের রাজধানী খ্যাত নওগাঁর সাপাহারে জমে উঠেছে আমের বাজার। প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে এই আম বাজার। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে আমের বেচা-কেনা। ঢাকা, মানিকগঞ্জ, ময়মনসিং, টাঙ্গাইল, সিলেট,লাকসাম,চট্রগ্রাম,চাঁদপুর,বরিশাল, রাজশাহীও চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে আম কেনার জন্য বেবারীরা আসেন এই আমের বাজারে। উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুসারে ২২ জুন […]

জ্বালানি ব্যবস্থাপনায় নতুন যুগে বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : আমদানি করা জ্বালানি তেল জাহাজ থেকে দ্রুত ও কম খরচে খালাস করার জন্য গভীর সমুদ্রে ডাবল পাইপলাইনের সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) নির্মাণ সম্পন্ন করেছে সরকার। সৌদি আরব থেকে আসা অপরিশোধিত তেল খালাসের মাধ্যমে পরীক্ষামূলক যাত্রা শুরু হচ্ছে এই প্রকল্পের। এতে তেল সরবরাহ করে জ্বালানি ব্যবস্থাপনার নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। কারণ […]