ভ্রমণসহ নানা নিষেধাজ্ঞা আসছে খেলাপিদের জন্য

ইচ্ছাকৃত ঋণখেলাপির সংজ্ঞা নির্ধারণসহ বেশ কিছু পরিবর্তন এনে ব্যাংক কম্পানি আইন আবার সংশোধন করা হচ্ছে। এতে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিদেশ ভ্রমণসহ কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় ব্যাংককে। ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিদেশ যাওয়া, বাড়ি-গাড়ি ও কম্পানি নিবন্ধনে নিষেধাজ্ঞা আরোপসহ তাঁদের রাজনৈতিক দলের কমিটিতে না রাখার বিধান রেখে ব্যাংক কম্পানি আইন, ১৯৯১ অধিকতর সংশোধন করতে একটি […]

ঢাকায় আরও ৫ পাসপোর্ট অফিস চালুর উদ্যোগ

রাজধানীতে হয়রানিমুক্ত পরিবেশে সেবা সহজলভ্য করতে বিভিন্ন এলাকায় একাধিক পাসপোর্ট অফিস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি)। এরই অংশ হিসাবে ঢাকায় আরও অন্তত পাঁচটি পাসপোর্ট অফিস স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া পাসপোর্টের বিদ্যমান জনবল কাঠামোতেও আসছে পরিবর্তন। ইতোমধ্যে কয়েক হাজার জনবলের একটি প্রস্তাবনা (ডিপিপি) অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সূত্র জানায়, রাজধানীতে […]

লোডশেডিং কমাতে বাড়ছে বিদ্যুৎ আমদানি ও উৎপাদন

ভারত থেকে বিদ্যুৎ আমদানি, দেশের কেন্দ্রগুলোর উৎপাদন বাড়ানো, তেলভিত্তিক কেন্দ্রগুলো পূর্ণমাত্রায় চালু এবং গ্যাস সরবরাহ বাড়িয়ে চলমান লোডশেডিং সহনীয় পর্যায়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। সরকার এই উদ্যোগ বাস্তবায়ন করতে পারলে আগামী সপ্তাহেই লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গতকাল বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমে এসেছে। পাশাপাশি বিদ্যুৎ […]

নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে হবে : রাষ্ট্রপতি

মুক্তিযুদ্ধ ও উন্নয়নকে প্রাধান্য দিয়ে নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বাসস। টেলিভিশন চ্যানেল মালিক সমিতি (অ্যাটকো)-এর ১১ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপ্রধান বলেন, ‘মুক্তিযুদ্ধ ও উন্নয়নকে প্রাধান্য দিন। নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমাধ্যমকে কার্যকরী ভূমিকা রাখতে […]

পার্কের ব্যবসার আড়ালে অশ্লীল ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে পার্কের ব্যবসার আড়ালে অশ্লীল ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (০৯ জুন) সকাল ১১টায় পাবনা- ঈশ্বরদী মহাসড়কের পাশে ভবানীপুর গ্রামে এ কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন। ঝাড়ু, জুতা প্রদর্শণ করে অবৈধ ও […]

সাপাহারে মাদক সেবী ছেলের হাতে প্রাণ গেল মায়ের

প্রদীপ সাহা,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মাদক সেবনের টাকা না পেয়ে বৃদ্ধ মাকে খুন করে পালিয়ে গেছে মাদকাসক্ত ছেলে। স্থানীয় গ্রামবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে,ঘটনার দিন ওই গ্রামের মৃত অনীল চন্দ্র্র রবি দাস এর ছেলে সুদর্শন চন্দ্র্র রবিদাস (৪০) দুপুরে তার বৃদ্ধা মা’শ্রীমতি ময়ের রাণী (৬০)এর নিকট থেকে মাদক সেবনের জন্য টাকা চায়। টাকা […]

দেশের সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্পনাই- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

বান্দরবান প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার পার্বত্যঅঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর। পার্বত্য মানুষের কল্যাণে সরকার পার্বত্য তিনজেলায় উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে। তিনি বলেন, দেশের সামাজিক ও নাগরিক সুযোগ সুবিধা প্রদান ও সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই। আজ বান্দরবান সদরের রাস্তা সংস্কার, ড্রেইন নির্মাণ […]

সরকারি চাকরিজীবী সকলকে সরকারের নির্দেশিত ডকুমেন্টস অনুযায়ী কাজ করতে হবে- পার্বত্য সচিব

নিজস্ব প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান এনডিসি বলেছেন, ২০৪১ সালের ভিশন পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হলে সংশ্লিষ্ট সকলকে সরকারের নির্দেশিত ডকুমেন্টস অনুযায়ী কাজ করতে হবে। তিনি বলেন, অ্যালোকেশন অব বিজনেস অনুযায়ী প্রত্যেককে স্ব-স্ব দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সঠিকভাবে সরকারি আইন-বিধি মেনে কাজ না করলে সেটা হবে মিসকন্ডাক্ট এর সামিল । […]

পাবনায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি: পাবনায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার পাবনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় মিলনায়তনে সমন্বিত পুষ্টির কমিটির সদস্য সচিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা.জান্নাতুল ফেরদৌস বৈশাখী প্রতিযোগীতার সার্বিক তদারকি করেন। সপ্তাহব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে এই চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয় বলে জানান ডা.জান্নাতুল ফেরদৌস […]

পাবনায় এইচআইভি এইডস প্রতিরোধে করণীয় শীর্ষক পেশাজীবিদের সচেতনা মূলক সভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : এইচআইভি এইডস প্রতিরোধে করণীয় শীর্ষক পেশাজীবিদের সাথে সচেতনতা মূলক এক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। পাবনার সিভিল সার্জন কার্যালয়ের সন্মেলন কক্ষে ৮জুন, বৃহস্পতিবার ঢাকা আছা্নিয়া মিশনের উদ্যোগে প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট সার্ভিসেস ফর কি পপুলেশন ইন বাংলাদেশ প্রকল্পের কার্যক্রম ,লক্ষীত জনগোষ্টির সঠিক সেবা ও অধিকার রক্ষায় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা, জনপ্রতিনিধি, সাংবাদিক, […]