সুখ! / কাজী আতীক
সুখ!/ কাজী আতীক। যদি অনিকেত- তবে আকাশকেই ভাবো নাহয় সুরম্য প্রাসাদের ছাদ, ভূপৃষ্ঠকে ভাবতেই পারো মেঝে দশ দিগন্তকে জেনো ঘরের অদৃশ্য দেয়াল। অতঃপর সামান্য যাকিছু অভাব কিংবা টানাপড়েন- মেনে নাও সানন্দে, কেবল মনে তুমি নিও না কোনো ভার। (নিউ ইয়র্ক ২৭ মে ‘২০২৩)