বিদেশিরা বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশে

বিডি২৪ভিউজ ডেস্ক : শেয়ারবাজারে সক্রিয় হচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা। গত মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়ে দ্বিগুণ হয়েছে। জানা গেছে, গত মার্চ মাসে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের মোট টার্নওভার ছিল ৮৭ কোটি ৫১ লাখ টাকা। এপ্রিল মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮২ কোটি টাকায়। অর্থাৎ এক মাসে বিদেশিদের লেনদেন বেড়েছে ৯৫ কোটি টাকা বা ১০৮ […]

ঢাকা-দিল্লিকে পানি নিয়ে নতুন বার্তা দিলেন মমতা

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশ সীমান্ত মালদহে দাঁড়িয়ে পানি নিয়ে ঢাকা ও দিল্লিকে বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঢাকাকে উদ্দেশ করে তিনি বলেছেন, পানি দিতে আপত্তি নেই। আর গঙ্গার বেহাল দশা নিয়ে দিল্লিকে সতর্ক করে করেছেন তিনি। মমতার এমন বক্তব্য শুনে দুই দেশের কূটনীতিকরা এর তাৎপর্য বের করার চেষ্টা করছেন। সংশ্লিষ্টরা বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ […]

ভোলায় আরও পাঁচ কূপ খনন করবে বাপেক্স

বিডি২৪ভিউজ ডেস্ক : ভোলায় প্রাকৃতিক গ্যাস নিয়ে বিপুল সম্ভাবনা দেখছে বাপেক্স। খুব শিগগির এ জেলায় আরও ৫টি নতুন কূপ খনন করার পরিকল্পনা হাতে নিয়েছে তারা। এর মধ্যে শাহবাজপুর গ্যাস ক্ষেত্রে দুটি, ভোলা নর্থ ক্ষেত্রে দুটি এবং ইলিশায় একটি। তবে কবে নাগাদ এসব কূপ খনন হতে পারে, তা নিশ্চিত করে জানায়নি বাপেক্স। বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগের ব্যবস্থাপক […]

সংক্ষিপ্ত সিলেবাসেই গুচ্ছ ভর্তি পরীক্ষা, আসন প্রতি লড়বে ১৫ জন

বিডি২৪ভিউজ ডেস্ক : সমন্বিত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্ন এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে। আসনপ্রতি লড়বে ১৫ জন শিক্ষার্থী। শুক্রবার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এর আগে বিগত বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষায় এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস থেকেই প্রশ্ন হওয়ার […]

ঋষি সুনাকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিডি২৪ভিউজ ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার কমনওয়েলথ দেশগুলোর সরকারপ্রধানদের সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি তিনি সুনাকের সঙ্গে বৈঠক করেন। লন্ডনে কমনওয়েলথ সচিবালয় মার্লবোরো হাউজে দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে দুই সরকারপ্রধানের বৈঠক হয়। গত বছরের ২৫ অক্টোবর সুনাক দায়িত্ব নেওয়ার পর দুই নেতার মধ্যে এটাই প্রথম বৈঠক। এ সময় […]

রূপপুরের পারমাণবিক জ্বালানি উৎপাদন শুরু, দেশে আসবে অক্টোবরে

বিডি২৪ভিউজ ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) উৎপাদন প্রস্তুতি সনদে সই করেছে বাংলাদেশ ও রাশিয়া। এ প্রটোকল স্বাক্ষরের মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ এগুলো বাংলাদেশ। সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী অক্টোবরে জ্বালানির প্রথম চালান বাংলাদেশে আসবে। শুক্রবার রাশিয়ার সাইবেরিয়ান অঞ্চলের রাজধানী নভোসিভিরসক শহরে এই সনদ সই হয়। দেশটির রাষ্ট্রীয় […]

শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে পাবিপ্রবির শোক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদ আজ (৬ মে) আনুমানিক ১২টার দিকে রাজধানীর কলা বাগানের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. […]

পাবনায় বীর মুক্তিযোদ্ধা শহীদ তোজাম্মেল হক সড়কের ফলক উন্মোচন

পাবনা প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন দ্বিতীয় বর্ষের ছাত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ তোজাম্মেল হকের নামে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ার তেঁতুলতলা থেকে দাদপুর হয়ে মাধপুর পর্যন্ত পাকা সড়কের নামকরণ ফলক উন্মোচন করা হয়েছে। শনিবার (৬ মে ) দুপুর বারোটায় দাশুড়িয়া ইউনিয়নের তেঁতুলতলা মোড়ে এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, ফলক উন্মোচন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের […]

আমার স্ত্রী একজন বস : নিক জোনাস

বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘সিটাডেল’ মুক্তির পরপরই প্রাইম ভিডিওতে এক নম্বর স্থান দখল করেছে। সিরিজটি নিয়ে তুমুল আগ্রহ প্রকাশ করছেন দর্শকরা। বেশ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা ভক্তরাও। এবার নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন প্রিয়াঙ্কার স্বামী মার্কিন গায়ক নিক জোনাস। ২৮ এপ্রিল প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার স্পাই থ্রিলার ‘সিটাডেল’। প্রাইম ভিডিওতে এখন পর্যন্ত তিনটি পর্ব […]

হলিউড ছেড়ে স্পেনে পাড়ি জমালেন অ্যাম্বার হার্ড

বিনোদন ডেস্ক : হলিউড ছেড়ে স্পেনের মাদ্রিদে চলে গেছেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড। এমনটাই দাবি করা হচ্ছে বেশ কিছু প্রতিবেদনে। ডেইলি মেইলের সাংবাদিক অ্যালিসন বোশফ বৃহস্পতিবার প্রকাশিত একটি নিবন্ধে দাবি করেছেন যে, অ্যাম্বার হার্ড হলিউড ছেড়েছেন। তিনি লেখেন, “আমি প্রকাশ করতে পারি যে হার্ড হলিউড ছেড়েছে এবং মেয়ে ওনাঘের সাথে স্পেনে স্থানান্তরিত হয়েছে।” সাংবাদিকের মতে, হার্ডের […]