শ্রমিক সংকটে থাকা দরিদ্র কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিল নোবিপ্রবি ছাত্রলীগ
রহমত উল্যাহ, নোবিপ্রবি প্রতিনিধি : কৃষক বাঁচলে বাঁচবে দেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে নোয়াখালীর এক দরিদ্র কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়ে মাড়াই করে দিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার (১ মে) নোবিপ্রবি ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী আক্তারুজ্জামান জিসানের নেতৃত্বে কৃষক ইসমাইলের ৬০শতাংশ জমির ধান কেটে দেন। […]