রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে বাইডেনসহ পাঁচ রাষ্ট্রপ্রধানের শুভেচ্ছা

বিডি২৪ভিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ পাঁচ বিশ্বনেতা বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন। অন্য চার রাষ্ট্রপ্রধান হলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসটো, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালাইন বেরসেট। তাঁরা পৃথক বার্তায় মোঃ সাহাবুদ্দিনকে অভিনন্দন জানান। খবর বাসসের বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করে নেতৃবৃন্দ বাংলাদেশের […]

পাবনায় শেখ জামালের ৭০তম জন্মদিন পালিত

পাবনা প্রতিনিধি: পাবনায় শ্রদ্ধা ভালোবাসা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭০তম জন্মদিন পালিত হয়েছে । শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে জেলা আ.লীগ কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার আয়োজনে শেখ জামানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটি। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি […]

অভিজাত নিউক্লিয়ার ক্লাবে যুক্ত হলো তুরস্ক একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রথম জ্বালানী পেলো দেশটি

তুরস্ক, এপ্রিল ২৭, ২০২৩- খুব শীঘ্রই পারমাণবিক বিদ্যুৎ পেতে চলেছে তুরস্ক। আজ এক আড়ম্বড়পুর্ণ অনুষ্ঠানে দেশটি তাদের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আকুইয়ু এনপিপির জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানীর প্রথম ব্যাচটি গ্রহণ করেছে। এর মাধ্যমে তুরস্ক পারমাণবিক প্রযুক্তির ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনকারী দেশগুলোর কাতারে যুক্ত হওয়ার একেবারেই দ্বারপ্রান্তে পৌছেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগা ভিডিও […]

পাবনায় জাতীয় আইনগত সহায়তা দিবস র‍্যালী ও আলোচনা সভা

পাবনা প্রতিনিধি : বঙ্গবন্ধু স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে পাবনা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির সুচনা করেন অতিথিরা। পরে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে জজ আদালতের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত […]

পাবনায় সাংবাদিকদের সাথে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: গর্ভবতী মা এবং নবজাতক শিশুদের স্বাস্থ্যবিধি ব্যবস্থপনা নিয়ে পাবনায় কর্মরত সাংবাদিকদের সাথে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল এগারোটায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে কোর গ্রæপের সহায়তায় সভার আয়োজন করে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)। সংস্থার উপদেষ্টা ড. নরেশ মধুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখনে, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর […]

৩০ বিলিয়ন ইয়েন দেবে জাপান

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশকে বাজেট সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জাপান। গতকাল বুধবার টোকিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই আশ্বাস দেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল সন্ধ্যায় এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ৩০ বিলিয়ন ইয়েন (প্রায় দুই হাজার ৩৮৬ কোটি টাকা) সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া দ্রুততম […]

শেখ হাসিনার সরকারে ঝুঁকছে আমেরিকা

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের আগে ইন্দো-প্যাসিফিক রূপরেখা (আউটলুক) ঘোষণাকে সরকারের বুদ্ধিদীপ্ত ও সময়োপযোগী কূটনীতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের অভিমত, প্রধানমন্ত্রীর তিন গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশ সফরের আগ মুহূর্তে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অধিবাসী হিসেবে বাংলাদেশ নিজস্ব অবস্থান, ভূ-রাজনৈতিক গুরুত্ব ও লক্ষ্য তুলে ধরেছে। আর ভূ-রাজনীতি ও কৌশলগত […]

বঙ্গবন্ধু টানেলের শেষ পর্বের কাজ চলছে সেপ্টেম্বরে উদ্বোধন

বিডি২৪ভিউজ ডেস্ক : কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে সুড়ঙ্গপথ অর্থাৎ টানেল নির্মাণ পুরো দেশের জন্য বিস্ময়েরও বিস্ময়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামের চ্যালেঞ্জিং এ টানেল নির্মাণের সফলতা এখন সরকারের হাতের মুঠোয়। প্রি কমিশনিং, কমিশনিং কাজ সমাপ্ত। মূল টানেলের নির্মাণকাজ বলতে গেলে ৯৯ শতাংই সম্পন্ন। আর পুরো প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে প্রায় ৯৮ শতাংশ। এখন প্রস্তুতি চলছে […]

আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন সম্ভাবনা

বিডি২৪ভিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ী সমুদ্রবন্দরে বিশাল একটি জাহাজ নোঙর করেছে। দেশের ইতিহাসে প্রথম সবচেয়ে বড় কোনো পণ্যবাহী জাহাজ নোঙর করল নতুন এই গভীর সমুদ্রবন্দরটিতে। এর মাধ্যমে বিশ্ব আমদানি-রপ্তানি বাণিজ্যে বাংলাদেশের নতুন সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। ইন্দোনেশিয়া থেকে ৬৩ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে এমভি অউসা মারো নামের এই জাহাজটি মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকালে মাতারবাড়ী […]

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ে কঠোর অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক

বিডি২৪ভিউজ ডেস্ক : ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনায় আরও কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে ব্যাংকগুলোকে অধিক কৃচ্ছ্রসাধন তথা ব্যয় কমাতে বলা হয়েছে। এছাড়া আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম কমাতে পরিচালক নিয়োগে অতিরিক্ত তিনটি শর্ত বেঁধে দেওয়া হয়েছে। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রবিধি ও নীতি বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে দুটি আলাদা সার্কুলার জারি […]