পৌনে ৩ হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

বিডি২৪ভিউজ ডেস্ক : সিলেট থেকে শেওলা স্থলবন্দর পর্যন্ত যাত্রী ও পণ্যবাহী পরিবহনের যাতায়াত সহজ করতে ২ হাজার ৮৮৬ কোটি ৮২ লাখ টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক। এ জন্য ‘সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্প’ হাতে নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। একনেক সূত্রে জানা গেছে, […]

২৪ এপ্রিল শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো : সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিনিধি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শপথগ্রহণের দিনক্ষণ নির্ধারণ হয়েছে। আগামী ২৪ এপ্রিল বেলা ১১টায় জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন। মঙ্গলবার (১১ এপ্রিল) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সৌজন্য সাক্ষাৎ করে এ শপথ অনুষ্ঠানের কথা জানান। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে […]

আসুন সকলেই মিলে মিশে এক হয়ে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করি, ঢালারচরে -খন্দকার আজিজুল হক আরজু

নিজস্ব প্রতিনিধি : পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আজিজুল হক আরজু বলেছেন আসুন সকলেই মিলে মিশে এক হয়ে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করি । আজ মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড চরদুর্গাপুর সাধারণ মানুষের সাথে কুশল ও মতবিনিময় কালে খন্দকার আজিজুল […]

আমেরিকা চাইলে যেকোনো দেশের ক্ষমতা উল্টাতে-পাল্টাতে পারে

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্র কথায় কথায় আমাদের গণতন্ত্রের ছবক দেয়। আর বিরোধী দল থেকে শুরু করে কিছু কিছু লোক তাদের কথায় খুব নাচন-কোদন করছেন, উঠবস করছেন, উৎফুল্ল হচ্ছেন। তবে হ্যাঁ, তারা (আমেরিকা) যেকোনো দেশের ক্ষমতা উল্টাতে পারেন, পাল্টাতে পারেন। সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে উত্থাপন করা প্রস্তাব […]

পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি সমন্বয়ের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। ছয় সদস্যের এই বোর্ডে একজন বোর্ডপ্রধান ও একজন স্বতন্ত্র প্রতিনিধি, কারখানা মালিক, শ্রমিক, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন এবং সরকারের একজন করে প্রতিনিধি আছেন। মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি জানান, আজ বা আগামীকালের মধ্যে নতুন বোর্ড গঠনের […]

খাদ্যদ্রব্য অবৈধ মজুদে যাবজ্জীবন কারাদণ্ড

বিডি২৪ভিউজ ডেস্ক : খাদ্যদ্রব্য অবৈধ মজুদে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে ‘খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তুলে […]

গ্রামীণ অবকাঠামো নির্মাণে অর্থায়ন করবে এডিবি

নিজস্ব প্রতিনিধি : ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক নেটওয়ার্ক পুনর্বাসনসহ গ্রামীণ অর্থনীতি সচলের একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রকল্প ব্যয়ের বড় অংশের জোগান দেবে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রকল্পটি আজ জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটির (একনেক) সভায় উত্থাপন হতে পারে বলে পরিকল্পনা মন্ত্রণালয় […]

দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পদ: অনুসন্ধানে দুদকের কমিটি

বিডি২৪ভিউজ ডেস্ক : দুবাইতে অবস্থানরত ৪৫৯ জন বাংলাদেশি নাগরিকের সম্পদ ক্রয়ের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দুদক। একই সঙ্গে তিন সদস্যের টিম গঠন করা হয়েছে বলে গতকাল সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানিয়েছে। ওই দুদক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, উচ্চতন আদালত আমাদের তদন্ত […]

বিশ্বমানের ক্যানসার হাসপাতাল হচ্ছে সিএমএইচে

নিজস্ব প্রতিনিধি : ঢাকায় একটি বিশ্বমানের স্বয়ংসম্পূর্ণ ক্যানসার সেন্টার স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে সাশ্রয়ীমূল্যে দেশেই ক্যানসার রোগের উন্নত চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব হবে। রাজধানীর ঢাকা সেনানিবাসে অবস্থিত সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থাপিত হবে এই ক্যানসার সেন্টার। সামরিক বাহিনীর রোগীদের পাশাপাশি অসামরিক রোগীরাও এই কেন্দ্র থেকে আন্তর্জাতিকমানের উন্নত ক্যানসার চিকিৎসা পাবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় […]

পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটক উদ্বোধন করলেন এমপি – গোলাম ফারুক প্রিন্স

নিজস্ব প্রতিনিধি : পাবনার ঐতিহ্যবাহী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটক উদ্বোধন করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে নিয়ে ফলক উন্মোচন ও ফিতা কেটে এ কাজের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন কালে তিনি বলেন, […]