প্রকৌশলী মোহাম্মদ হোসাইনকে নাগরিক সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে প্রকৌশলী মোহাম্মদ হোসাইনকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকালে উপজেলার গন্ধর্ব্যপুর উ: ইউনিয়নের আহাম্মদপুর এতিমখানা মাঠে ইউনিয়নবাসী এ নাগরিক সংবর্ধনা প্রদান করেন। ইঞ্জিনিযারিং ইনিস্ট্রিটিউট ঢাকার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ সেবক মফিজুর রহমান পটোয়ারি । বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান সুরাইয়া তালুকদার, ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান […]