১০ বছরে তিনগুণ বেড়েছে মাথাপিছু আয়: প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিগত ১৪ বছরে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে ব্যাপক অর্থনৈতিক অগ্রগতি সাধিত হয়েছে। মাত্র ১০ বছরে তিনগুণ বেড়েছে মাথাপিছু আয়। শনিবার সকালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, মাথাপিছু […]

মোংলা বন্দরে যুক্ত হচ্ছে রেললাইন

বিডি২৪ভিউজ ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোড সুন্দরবনে পর্যটক আকৃষ্ট ও বন্দরের পণ্য পরিবহন আরও সহজ করতে ৭৩ বছর পর রেলপথ যুক্ত হচ্ছে মোংলা সমুদ্র বন্দরে। এজন্য খুলনা-মোংলা পর্যন্ত ৬৪ দশমিক ৭৫ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের ৯৬ শতাংশ কাজ শেষ হয়েছে। পুরো কাজ চলতি বছরের জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। […]

বিদ্যুৎ ও জ্বালানিতে বড় সৌদি বিনিয়োগ আসছে

বিডি২৪ভিউজ ডেস্ক : বিদ্যুৎ-জ্বালানি কৃষি ও তথ্যপ্রযুক্তি খাতে বড় অঙ্কের বিনিয়োগের আশ্বাস দিয়েছে সৌদি আরব। এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ- সৌদি আরব। শীঘ্রই এ বিষয়ে তিনটি সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে দুই দেশ। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ বিজনেস সামিটের অনুষ্ঠানে সফররত সৌদি বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন […]

নতুন অর্থবছরে কমবে ভর্তুকি, প্রণোদনাও

বিডি২৪ভিউজ ডেস্ক : কোভিড-১৯ মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে প্রণোদনা ও ভর্তুকির মাধ্যমে দেশের অর্থনীতি সচল রাখার চেষ্টা করছে সরকার। অর্থনীতির গতি ধরে রাখতে বিদেশি উন্নয়ন সহযোগীদের সহযোগিতাও নিতে হচ্ছে সরকারকে। তবে উন্নয়ন সহযোগীদের শর্ত মানতে গিয়ে সরকারকে প্রণোদনা ও ভর্তুকিতে রাস টানতে হচ্ছে। এরই মধ্যে জ্বালানি পণ্যের দাম বাড়ানো হয়েছে কয়েক দফায়। বলা হচ্ছে, […]

কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যুক্তরাজ্যের প্রতিনিধি দল

বিডি২৪ভিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করছেন যুক্তরাজ্যের চার সদস্যের প্রতিনিধিদল। শনিবার সকাল সাড়ে ১০টায় প্রতিনিধিদলটি উখিয়ায় পৌঁছান বলে জানান আর্মড পুলিশ ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ। এর আগে সকাল ৯টার দিকে যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী আরটি হন এ্যানি ম্যারি ট্রেভেলিয়ানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল ঢাকা […]

নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ বাড়ছে দেশি-বিদেশিদের

বিডি২৪ভিউজ ডেস্ক : ইসিতে গিয়ে আগ্রহ প্রকাশ ইইউর : দেশি ২১০ প্রতিষ্ঠানের আবেদন :: ৩ সপ্তাহের মধ্যে যাচাই-বাছাই বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী সংস্থার সংখ্যা বাড়ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের ১৯৯টি সংস্থা পর্যবেক্ষক হতে আবেদন করেছিল। এই বছর সেই সংখ্যা আরও বেড়েছে। পাশাপাশি বেশ কয়েকটি বিদেশি পর্যবেক্ষক সংস্থাও ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছে। গত […]

শত বছরের ঐতিহ্যবাহী গান নতুন আঙ্গিকে প্রকাশ করলেন বিজয় সরকার

বিনোদন প্রতিবেদক, জাহিদ হাসান নিশান : বিজয় সরকার, ঈশ্বর ভক্তি ও মানবপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অসংখ্য গান রচনা করেছেন, যাঁর গানের মর্মার্থ অত্যন্ত গভীর। আধ্যাত্ম কিংবা সংগীত সাধন তাঁর সংগীতের মুল উৎস। তাঁর বহু গানে স্রস্টার প্রতি ভক্তি ও মানবপ্রেমের বানী লক্ষণীয়। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন রাধাকৃষ্ণের অপ্রচলিত একটি গান। “রাই জাগো গো’‘ শিরোনামের এই গানটি […]

মাটিরাঙ্গায় পাহাড়ের মাটি খুঁড়লেই মিলছে কয়লা

বিডি২৪ভিউজ ডেস্ক : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্গম পাহাড়ি এলাকায় কয়লার সন্ধান পাওয়া গেছে। মাটিরাঙ্গার আমতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বামা গোমতী পাহাড়ের মাটি খুঁড়লেই মিলছে কয়লা। স্থানীয়রা কোদাল দিয়ে মাটি খুঁড়ে কয়লা বের করে নিয়ে যাচ্ছেন। এই কয়লা রান্নার কাজে ব্যবহার করছেন তাঁরা। সেখানে আরও কয়েকটি জায়গায় এভাবে কয়লা আছে বলে জানিয়েছেন স্থানীয়রা। অবশ্য এই কয়লার […]

প্রকল্প পরিদর্শনে ড্রোন ব্যবহার করবে পরিকল্পনা মন্ত্রণালয়

বিডি২৪ভিউজ ডেস্ক : বর্তমানে দেশে চলমান ও সমাপ্ত হওয়া মেগা প্রকল্পের সংখ্যা আটটি। চলমান প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন ও সমাপ্ত হওয়া প্রকল্পে কোনো ত্রুটি আছে কি না তা যাচাই করতে ড্রোন ব্যবহার করবে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। একই সঙ্গে একটি মেগা প্রকল্প বছরে তিনবার পরিদর্শন করতে হবে। চলতি বছরের মার্চ থেকেই কার্যকর […]

নারীর ক্ষমতায়নের বাংলাদেশের প্রশংসা ব্রাজিলের ফার্স্ট লেডির

বিডি২৪ভিউজ ডেস্ক : নারীর ক্ষমতায়নের সাফল্যে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন ব্রাজিলের ফার্স্ট লেডি রোজাঞ্জেলা লুলা ডি সিলভা। ব্রাজিলের ফার্স্ট লেডির সঙ্গে দক্ষিণ আমেরিকাতে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসার সৌজন্য সাক্ষাতের সময় তিনি নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের প্রশংসা করেন। গত ৬ মার্চ ব্রাজিলের প্রেসিডেন্ট ভবন প্ল্যানালটো প্যালেসে এই সৌজন্য সাক্ষাতে যান ফয়জুননেসা। সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট […]