অরবিটল লিংক স্কুল এন্ড কলেজের আয়োজনর স্বাধীনতার ৫২ বছর উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, চাটমোহর : পাবনার চাটমোহরে অরবিটল লিংক স্কুল এন্ড কলেজের আয়োজনে স্বাধীনতার ৫২ বছর উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চাটমোহরের ঐতিহাসিক বালুচর মাঠে অনুষ্ঠিত স্বাধীনতার ৫২ বছর উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির […]

এলডিসি সম্মেলনে যোগ দিতে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : পঞ্চম এলডিসি সম্মেলনে যোগ দিতে আগামী ৪ মার্চ কাতার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারের রাজধানী দোহায় ৫ থেকে ৯ মার্চ এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এলডিসি উত্তরণে বাংলাদেশকে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী। এটিই হবে এলডিসি দেশ হিসেবে বাংলাদেশের শেষ এলডিসি শীর্ষ সম্মেলন। কারণ, ২০২৬ সাল নাগাদ বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ […]

বিদ্যুৎ খাতে একক গ্রাহক ঋণসীমা তুলে দিলো বাংলাদেশ ব্যাংক

বিডি২৪ভিউজ ডেস্ক : বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানে ঋণ বিতরণের ক্ষেত্রে একক গ্রাহক হিসেবে ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে বেঁধে দেওয়া ঋণসীমা তুলে দিল বাংলাদেশ ব্যাংক। এর আগে গত নভেম্বর মাসে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রকে পাঁচ বছরের জন্য এ সুবিধা দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার (২ মার্চ) বাণিজ্যিক ব্যাংকের কাছে একটি সার্কুলার পাঠিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় […]

দাম কমল সিলিন্ডার গ্যাসের

বিডি২৪ভিউজ ডেস্ক : রান্নায় ব্যবহৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার বিইআরসি সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানোনো হয়েছে। নতুন দামে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৬ টাকা কমিয়ে ১ হাজার ৪২২ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। যা গত একমাস ১ […]

পেঁয়াজে ভারতনির্ভরতা কাটিয়ে উঠছে বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : পেঁয়াজের আকস্মিক মূল্যবৃদ্ধি গত কয়েক বছরে ভোক্তাদের জন্য বড় বিড়ম্বনার কারণ হয়ে উঠেছিল। প্রায় আড়াই বছর আগে প্রকাশিত ‘প্রমোটিং অ্যাগ্রিফুড সেক্টর ট্রান্সফরমেশন ইন বাংলাদেশ’ শীর্ষক এক প্রতিবেদনে বিশ্বব্যাংকের পক্ষ থেকেও পর্যবেক্ষণ দিয়ে বলা হয়, বাংলাদেশে কৃষিপণ্যগুলোর মধ্যে পেঁয়াজের বাজারেই অস্থিতিশীলতা দেখা যায় সবচেয়ে বেশি। এর পেছনের কারণ হিসেবে বরাবরই পণ্যটির চাহিদা পূরণে […]

৩ বছর পর খুলল দর্শনা-গেদে বন্দর চেকপোস্ট

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রায় তিন বছর পর বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো দর্শনা-গেদে বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট। এখন থেকে এ রুটে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সব ধরনের ভিসা ইস্যু করবে ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার (২ মার্চ) থেকে চেকপোস্টটি খুলে দেওয়া হয়। করোনা মহামারির কারণে ২০২০ সালের ২৬ মার্চ দর্শনা-গেদে স্থলপথে সব ধরনের ভিসা বন্ধ হয়ে যায়। মাঝে বয়স্ক […]

কিছু চিকিৎসক শুধু টাকা কামাতেই ব্যস্ত: প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা বিজ্ঞান গবেষণায় বিশেষ মনোযোগ দিতে তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। তিনি নতুন বৈশ্বিক প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী হতাশা ব্যক্ত করে বলেন, ডাক্তারদের একটি মহল এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা চর্চা ও গবেষণা বাদ দিয়ে সরকারি চাকরি অথবা রাজনীতিতে চলে যান। […]

আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে : ড. মোমেন

নিউইয়র্ক (ইউএনএ): পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের পর এবার ‘স্মার্ট বাংলাদেশ’-এ পরিণত হতে চলেছে। আর সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে বাংলাদেশ খুবই স্মার্ট। এ ব্যাপারে যেকোন দেশকে কারিগরি সহায়তা দিতেও প্রস্তুত বাংলাদেশ। তিনি বলেন, যুদ্ধ বিধ্বস্ত অনেক দেশ আছে যারা জানে না কিভাবে স্বাধীন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে […]

ধর্ম বর্ণ নির্বিশেষ সকলের প্রয়োজনে কাজ করতে হবে কাপ্তাই সুবর্ণ জয়ন্তী উৎসবে – দীপঙ্কর তালুকদার এমপি

মাহফুজ আলম, কাপ্তাই (রাঙামাটি) থেকে : কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা কয়লার ডিপু কেপিএম এলাকায় হরি মন্দিরের সুবর্ণ জয়ন্তী উৎসব ও শ্রী শ্রী হরি বিগ্রহ প্রতিষ্ঠার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী নানা মাঙ্গলিক কর্মসূচি বুধবার থেকে মন্দির প্রাঙ্গনে শুরু হয়েছে।সুর্বণ জয়ন্তী উৎসবকে ঘিরে হাজারও ভক্তের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে উৎসবস্থল। এর আগে সমবেত যন্ত্র সংগীত ‘মঙ্গল দ্বীপ […]

দুই লাখ ২৭ হাজার কোটি টাকার আরএডিপি অনুমোদন

বিডি২৪ভিউজ ডেস্ক : দুই লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন দিয়েছে সরকার। এতে মূল এডিপি ২ লাখ ৪৬ হাজার কোটি টাকা থেকে বৈদেশিক সহায়তার সাড়ে ১৮ হাজার কোটি টাকা কমলেও সরকারি অর্থায়নের কোনো পরিবর্তন আনা হয়নি। এ বছর শেষ হবে এমন প্রকল্পে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সংশোধন আনা হয়েছে। […]