দাম নিয়ন্ত্রণে চিনি আমদানিতে শুল্ক সুবিধা

বিডি২৪ভিউজ ডেস্ক : দাম স্বাভাবিক রাখতে সব ধরনের চিনি আমদানিতে শুল্ক থেকে অব্যাহতি এবং রেগুলেটরি ডিউটি বা নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মাধ্যমে ৫ শতাংশ শুল্ক কমানো হয়েছে চিনির দামে লাগাম টানতে শনিবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম […]

প্রতিদিন গড়ে আসছে ৫৯৩ কোটি টাকার রেমিট্যান্স

বিডি২৪ভিউজ ডেস্ক : ফেব্রুয়ারি মাসের প্রথম ২৪ দিনে ১৩৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় যা ১৪ হাজার ২৩১ কোটি টাকার কিছু বেশি (এক ডলার সমান ১০৭ টাকা ধরে)। সে হিসাবে চলতি মাসে গড়ে প্রতিদিন আসছে ৫ কোটি ৫৪ লাখ ডলার বা প্রায় ৫৯৩ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য […]

এস আলমের বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্র পুরোদমে উৎপাদনে যাবে জুনে

বিডি২৪ভিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার ওয়ান লিমিটেডের দুটি ইউনিট আগামী জুনের মধ্যে পুরোদমে উৎপাদনে যাচ্ছে। রোববার বাঁশখালীতে অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রে সাংবাদিকদের এ তথ্য জানান কোম্পানির পরিচালক আবদুস সামাদ লাভু। এ সময় প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী উপস্থিত ছিলেন। এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ বলেন, “কয়লাভিত্তিক […]

শূন্যরেখার আরও ২৪২ রোহিঙ্গাকে আনা হলো ক্যাম্পে

বিডি২৪ভিউজ ডেস্ক : বান্দরবানের নাইক্ষ্যছড়ির তুমব্রুতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখায় আশ্রিত রোহিঙ্গাদের সরিয়ে আনার কাজ সম্পন্ন হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত ৮ম দফায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বাজার থেকে বাসে করে ৬৭ পরিবারের ২৪২ রোহিঙ্গাকে উখিয়ার কুতুপালং ট্রানজিট পয়েন্টে আনা হয়েছে। গত এক মাসে আরও সাত দফায় ৪৬৩ পরিবারের দুই হাজার ২৮৫ রোহিঙ্গাকে […]

ঋণখেলাপিরা সিআইপি হতে পারবেন না

বিডি২৪ভিউজ ডেস্ক : ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের সিআইপি না করার বিধান রেখে নীতিমালা তৈরি করছে সরকার। এ ছাড়া রাজস্ব বকেয়া রয়েছে, বৈদেশিক ক্রেতার সঙ্গে বিরোধ এবং আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হলে সিআইপি নির্বাচিত হওয়ার জন্য অযোগ্য বিবেচিত হবেন। নতুন এই সিআইপি নীতিমালা শিগগির জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় […]

গুদামে মজুতের রেকর্ড, খাদ্যসংকট হবে না: মন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘যতদিন মানুষের চাহিদা থাকবে, ততদিন ওএমএস কার্যক্রম চালু রাখা হবে। এর পাশাপাশি খাদ্যবান্ধব অন্যান্য কর্মসূচিও চলবে। তাই আতঙ্কের কিছু নেই। দেশে কোনো খাদ্য সংকট হবে না।’ সরকারি গুদামে খাদ্যের মজুত অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, এ অবস্থায় খাদ্যসংকট হবে না। নওগাঁ শহরের […]

মারমা সংস্কৃতি সংস্থার অডিটোরিয়াম ভবন উদ্বোধন করলেন-পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

নিজস্ব প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন এক বাংলাদেশ চেয়েছিলেন যেখানে সকল ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকবে। ধর্ম যার যার উৎসব সবার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে সকল সম্প্রদায়ের নিজস্ব মাতৃভাষা শিখতে, লিখতে […]

ঈশ্বরদীতে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সারা দেশের ন্যায় পাবনার ঈশ্বরদীতে শান্তি সমাবেশ পালন করছে যুবলীগ। এ উপলক্ষে রবিবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে যুবলীগ নেতা দোলন বিশ্বাস আয়োজিত শান্তি সমাবেশের উদ্বোধনী বক্তব্য দেন, পাবনার ৪ […]

মোবাইল ব্যাংকিংয়ে পরিশোধ করা যাবে জন্মনিবন্ধন ফি

বিডি২৪ভিউজ ডেস্ক : মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জন্মনিবন্ধন সনদের জন্য সরকার নির্ধারিত ফি পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শিগগির চালু হবে। ফলে সেবাগ্রহীতারা মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) যে কোনো প্রতিষ্ঠান যেমন- বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন। এছাড়া অনলাইনে ব্যাংকিংয়ের মাধ্যমেও ফি দেওয়া যাবে। সম্প্রতি জন্মনিবন্ধনের প্রক্রিয়া সহজীকরণ–সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের […]

এক বছর কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা

বিডি২৪ভিউজ ডেস্ক : হাট-বাজারের জমি দখলের শাস্তি ১ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) ২০২৩ আইন প্রণয়ন করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়। মন্ত্রণালয় বলছে, হাট ও বাজারের সরকারি খাস জমি অবৈধভাবে দখলে রাখা অথবা যথাযথ অনুমতি ব্যতীত কোনো অবৈধ […]