খাদ্যপণ্য মজুতে আইনের খসড়া তৈরি সর্বোচ্চ শাস্তি প্রাণদণ্ড

বিডি২৪ভিউজ ডেস্ক : মজুতদার ও অসাধু ব্যবসায়ীদের কঠোর শাস্তির আওতায় আনতে মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেওয়ার পর এ সংক্রান্ত খসড়া আইনে শাস্তিতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। এতে অবৈধভাবে খাদ্যপণ্য মজুতের সর্বোচ্চ শাস্তি মৃত্যদণ্ড রেখে খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২২ এর নতুন খসড়া করেছে খাদ্য মন্ত্রণালয়। খসড়াটি […]

স্কুল-কলেজে উপবৃত্তির ৭৫১ কোটি টাকা বিতরণ শুরু

বিডি২৪ভিউজ ডেস্ক : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাঝে ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর কিস্তির ৭৫১ কোটি ২ লাখ ৫২ হাজার ২০০ টাকা মোবাইল ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীনে পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচির অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। […]

তুরস্কে ভূমিকম্পে উদ্ধার ২১ বাংলাদেশিকে আঙ্কারায় স্থানান্তর

বিডি২৪ভিউজ ডেস্ক : তুরস্কের ভূমিকম্পকবলিত এলাকা থেকে ২১ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের দেশটির রাজধানী আঙ্কারায় নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বর্তমানে তুরস্কে ৫ থেকে ৭ হাজার বাংলাদেশি বসবাস করছেন। তবে শক্তিশালী এই […]

১৪ দলকে চাঙ্গা করার উদ্যোগ আওয়ামী লীগের

বিডি২৪ভিউজ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ১৪ দলীয় জোটকে চাঙ্গা করতে চাইছে আওয়ামী লীগ। এ জন্য জোটভিত্তিক বিভিন্ন কর্মসূচি দিতে যাচ্ছে ক্ষমতাসীন দল। মাঠের বিরোধী দল বিএনপিসহ সমমনা জোটের নৈরাজ্য ও অপতৎপরতা রোধে ঐক্যবদ্ধ হয়ে রাজধানীসহ বিভাগীয় এবং জেলা পর্যায়ে কর্মসূচির কথা ভাবা হচ্ছে। ১৪ দলীয় জোটের নেতারা মনে করেন, চলমান উন্নয়ন বাধাগ্রস্ত […]

আসছে ভালোবাসা দিবসে জসিম মাহমুদ জীবনের নতুন গান

জাহিদ হাসান নিশান (বিনোদন প্রতিবেদক): বিরহ গাঁথা ভালোবাসার স্মৃতি, হৃদয়ের ব্যাকুলতা জানানোর যেমন রয়েছে বিভিন্ন উপলক্ষ্য, তেমনি ভিন্নতা রয়েছে প্রকাশ ভঙ্গিতেও। সামনে আসছে প্রিয়জনকে হৃদয়ের কথা বলার দিন। আপনজনকে ভালোবাসার দিন। আর যাঁরা শ্বাসত ভালোবেসে পেয়েছে আঘাত তাঁদের স্মৃতিচারণের দিন। আর বিশেষ দিনটি হলো ১৪ ফেব্রুয়ারি। ভালোবাসার নৌকায় ওঠার সৌভাগ্য-দুর্ভাগ্য মোটামুটি সবারই হয়ে থাকে। কেউ […]

নিউইয়র্কে ‘মেইড ইন চিটাগং’র প্রদর্শনী ১০ ফেব্রুয়ারী যুক্তরাষ্ট্রের ২১টি রাজ্যের ৫১টি প্রেক্ষাগৃহে মুক্তির উদ্যোগ

নিউইয়র্ক (ইউএনএ): আগামী ১০ ফেব্রুয়ারী থেকে যুক্তরাষ্ট্রের ২১টি রাজ্যের ৫১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মেইড ইন চিটাগং’। ২০২৩ সালের প্রথম পরিবেশনা হিসেবে সম্পূর্ণ চট্টগ্রামের ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘মেইড ইন চিটাগং’-কে বায়োস্কোপ ফিল্মস যুক্তরাষ্ট্রে পরিবেশনের উদ্যোগ নিয়েছে। আগামী শুক্রবার ১০ ফেব্রুয়ারী নিউইয়র্কের জামাইকা মাল্টিপ্লেক্স সিনেমা সহ যুক্তরাষ্ট্রের প্রায় ২২টি শহরে ছবিটি প্রদর্শিত হবে। জামাইকা মাল্টিপ্লেক্স […]

পার্বত্য জনগণের জীবনমান উন্নয়নে সরকারকে সহায়তা করতে উন্নয়ন সহযোগীদের প্রতি আহ্বান জানান-পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়নে সরকারকে সহায়তা প্রদানের জন্য বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। গতকাল ঢাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সাথে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী এ আহ্বান জানান। বাংলাদেশ সরকারের কাজের সাথে […]

বিমানের ১৭ কর্মকর্তাকে আত্মসমর্পণের নির্দেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক-বর্তমান ১৭ কর্মকর্তাকে তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মিশরের ইজিপ্ট এয়ার থেকে দুটি বিমান লিজ নেওয়ার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তাদের আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত। বুধবার এ ১৭ কর্মকর্তা হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন আবেদন করেন। আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম […]

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে জাহাজ

বিডি২৪ভিউজ ডেস্ক : বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৩ হাজার টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে পানামার পতাকাবাহী জাহাজ ‘এমভি এস পাইনেল’। বুধবার রাত সোয়া ৭টায় বন্দরের ফেয়ারওয়েতে জাহাজটি নোঙর করেছে। ইন্দোনেশিয়া থেকে ৩৩ হাজার টন কয়লা নিয়ে ২৭ জানুয়ারি ছেড়ে আসে জাহাজটি। জানা গেছে, রাতেই বিদেশি ওই জাহাজ থেকে লাইটার জাহাজে কয়লা খালাস […]

‘বাংলা কিউআর’ কোডে যত ইচ্ছে লেনদেন

বিডি২৪ভিউজ ডেস্ক : একজন গ্রাহক এখন থেকে দিনে যত খুশি ‘বাংলা কিউআর’ কোডে লেনদেন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার আজ বুধবার জারি করেছে। দেশের সব ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার (এমএফএসএফ), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সার্ভিস অপারেটরে পাঠানো নির্দেশনায় বলা হয়, আগামী ৩০ জুনের মধ্যে ব্যাংকগুলোর অ্যাপে ‘বাংলা কিউআর’ কোড পেমেন্ট সিস্টেম […]