জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে ৮.৫৭ শতাংশ

বিডি২৪ভিউজ ডেস্ক : ধারাবাহিকভাবে কমছে দেশের মূল্যস্ফীতি। নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৭ শতাংশে। এ নিয়ে টানা ছয় মাস দেশে মূল্যস্ফীতি কমেছে। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া ডিসেম্বর মাসের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মূল্যস্ফীতি ৮ দশমিক ৫৭ শতাংশের অর্থ হলো গত বছরের […]

প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করলে ২০ হাজার টাকা জরিমানা

বিডি২৪ভিউজ ডেস্ক : ওভার দ্য কাউন্টার বা ওটিসি (যেসব ওষুধ চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কেনা যায়) ছাড়া ওষুধ বিক্রি করলে ২০ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বিকেলে […]

পাবনায় কমরেড প্রসাদ রায়ের ২৭ তম স্মরণ সভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : পাবনা প্রেসক্লাবের প্রবীণ সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন ও প্রগতিশীল বাম রাজনীতিবিদ প্রয়াত কমরেড প্রসাদ রায়ের ২৭ তম স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ৭ ফেব্রুয়ারী মঙ্গলবার শহরের আব্দুল হামিদ রোডে আখতারুজ্জামান টাওয়ারের ৫ম তলায় পাবনা মিডিয়া সেন্টারে গণতন্ত্র পার্টি পাবনা জেলা শাখার সভাপতি সুলতান আহমেদ বুড়োর সভাপতিত্বে প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক কামাল […]

আবারও চালু হচ্ছে ১৬ টেক্সটাইল মিল

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি)মালিকানাধীন ১৬টি মিল আবারও চালু হচ্ছে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে রোববার এ তথ্য জানায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়। কমিটি সূত্র জানায়, দীর্ঘ দিন বন্ধ থাকা এই মিলগুলোর মধ্যে চারটি মিলের কার্যক্রম আগামী ১৪ ফেব্রুয়ারি পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। […]

ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর আসছে

বিডি২৪ভিউজ ডেস্ক : বেঁধে দেওয়া আমানতের সুদ হারের সীমা আগেই তুলে নেওয়া হয়েছে। এবার উঠে যাচ্ছে ঋণের সুদহারের বেঁধে দেওয়া সীমাও। অচিরেই বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া শর্ত বাস্তবায়নের অংশ হিসেবে ব্যাংকঋণের সুদহারের সীমা তুলে দিতে হচ্ছে। ব্যাংকাররা বলছেন, ঋণের সুদহার বাড়লে আমানতের সুদহারও বাড়বে। […]

বায়ু দূষণের হাত থেকে মানুষকে বাঁচান: হাইকোর্ট

বিডি২৪ভিউজ ডেস্ক : বায়ু দূষণ রোধে আদালতের আদেশ বাস্তবায়ন না হওয়ায় অসস্তোষ প্রকাশ করে হাইকোর্ট বলেছেন, দূষণের মাধ্যমে মানুষকে মেরে ফেলা হচ্ছে। বায়ু দূষণের হাত থেকে মানুষকে বাঁচান। রোববার বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে এ মন্তব্য করেন। আদালত বলেন, উচ্চ আদালত বায়ু দূষণ রোধে […]

চমকে দেওয়া পর্যটন রেল

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের প্রথম পর্যটন রেল হিসেবে নির্ধারিত সময়ের আগেই চালু হবে দোহাজারী-কক্সবাজার রেলপথ। ২০২৪ সালের জুনে প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও আগামী আগস্টেই পরীক্ষামূলক ট্রেন চলাচলের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রকল্পের ৮০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। এর মধ্য দিয়ে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে রাজধানী ঢাকাসহ সারা দেশের সরাসরি […]

জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর চার দেশে সফরের প্রস্তুতি

বিডি২৪ভিউজ ডেস্ক : আগামী ২০২৪ সালে জাতীয় সংসদ নিবার্চন। সেই নিবার্চনের আগে চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারটি দেশে সফরের প্রস্তুতি নিচ্ছে সরকার। এছাড়া এর বাইরেও প্রধানমন্ত্রী আরও দুই/একটি দেশ সফর করতে পারেন। তবে সেসব দেশ সফর এখনও চূড়ান্ত হয়নি বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানাগেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার, জাপান, ভারত ও যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র […]

সক্ষম সবাইকে কর প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশবাসীকে কর দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু রাজধানী বা শহরে নয়, সারা দেশে যারা কর দিতে সক্ষম, দয়া করে তারা কর পরিশোধ করুন। সরকার আপনাদের পরিষেবা এবং কল্যাণে এই অর্থ ব্যবহার করবে। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দুইদিনব্যাপী রাজস্ব সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। রাজস্ব ব্যবস্থাপনা […]

ভারত থেকে সম্মাননা পেলেন বাংলাদেশের চয়ন পাল দ্বীপ

বিনোদন প্রতিবেদক, জাহিদ হাসান নিশান : ভারতের কোচবিহার ‘হেরিটেজ রাইডার্স সোসাইটি’ কর্তৃক আয়োজিত “হেরিটেজ ট্রেজার হান্ট ২০২৩” এ অংশগ্রহণ করে সম্মাননা স্বারক ও সার্টিফিকেট অর্জন করেছেন বাংলাদেশের ময়মনসিংহ জেলার কৃতি সন্তান চয়ন দ্বীপ পাল। ভারতের কুচবিহারে রাইডার্সদের নিয়ে আয়োজিত এই ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন চয়ন পাল দ্বীপ। এই ইভেন্টে সারাপৃথিবী থেকে আসা অনেক রাইডার্স অংশগ্রহণ […]