বাংলাদেশের কৃষিপণ্য নিয়ে সরাসরি মধ্যপ্রাচ্য যাবে জাহাজ

বিডি২৪ভিউজ ডেস্ক : সিঙ্গাপুর ঘুরে নয় বাংলাদেশের কৃষিপণ্য নিয়ে জাহাজ সরাসরি মধ্যপ্রাচ্য যেতে পারবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। সোমবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে কৃষিপণ্য ও আলু রপ্তানির অগ্রগতিবিষয়ক সভার শুরুতে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, ‘আমি দুবাই গিয়েছিলাম। এ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আগেই উদ্যোগ নেওয়া হয়েছিল। আমরা তাতে সহায়তা করেছি। […]

রোহিঙ্গা আসা ঠেকাতে বিজিবিকে চিঠি

বিডি২৪ভিউজ ডেস্ক : ভবিষ্যতে বাংলাদেশে আর যাতে কোনো রোহিঙ্গা ঢুকতে না পারে, সে জন্য বিজিবিকে ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে। কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কমিটির সদস্য […]

রমজান ঘিরে বাড়ছে আমদানি

বিডি২৪ভিউজ ডেস্ক : রমজান উপলক্ষে দেশে সরকারি ও বেসরকারি খাতে আমদানি বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘদিন ধরে ডলার সংকটে থাকার কারণে ব্যাংকগুলো এলসি খোলা বন্ধ রেখেছিল। তবে সরকার নির্দেশনা দেওয়ার পর নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আমদানির জন্য এলসি খোলা হচ্ছে। ফলে প্রতি মাসেই আমদানি বাড়তে শুরু করেছে। রমজান মাসে চিনি, ভোজ্যতেল, খেজুরসহ আরও কিছু পণ্যের বাড়তি প্রয়োজন হয়। সেগুলোর […]

চলতি মাসের ২৭ দিনে প্রবাসী আয় ১৮ হাজার কোটি টাকা

বিডি২৪ভিউজ ডেস্ক : বছরের শুরুতে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি লক্ষ্য করা যাচ্ছে। চলতি জানুয়ারির মাসের প্রথম ২৭ দিনে ১৬৭ কো‌টি (১ দশমিক ৬৭ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ১০৭ টাকা ধ‌রে) যার পরিমাণ প্রায় ১৮ হাজার কোটি টাকা। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স ১৭০ […]

বেলায়েত খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক-সভাপতির বিরুদ্ধে নিয়োগ বানিজ্য ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার পাটিকাবাড়ি বেলায়েত খান উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য করে সভাপতির বউ সহ নিকটাত্মীয়দের নিয়োগ দেওয়া ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারীরা জানান, অফিস সহায়ক, নিরাপত্তা কর্মী ও আয়া পদে নিয়োগে মোটা অংকের টাকার বিনিময়ে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। একই সাথে আরও তিন ব্যাক্তির […]

সবচেয়ে বেশি সুবিধা দিয়ে এখানে গাড়ি বিক্রয় করা হবে- নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ

ঈশ্বরদী প্রতিনিধি: পরিবহন জগতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নিটল মটরসের নিটল-নিলয় টাটা এক্সপ্রেস গাড়ির মেলা শুরু হয়েছে । মঙ্গলবার ৩১ জানুয়ারি ঈশ্বরদীর দাশুড়িয়াতে অবস্থিত মান্না সরদার প্রাইভেট লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ। মান্না সরদার প্রাইভেট লিমিটেড এর সভাপতি সাইদুল ইসলাম মান্না সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত […]

আজকের ছাত্রছাত্রীরা মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের কারিগর -পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

নিজস্ব প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের কারিগর আজকের এই ছাত্রছাত্রীরা। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ে তুলতে বাংলাদেশের প্রতিটি এলাকায় সোনার ছেলে গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। মন্ত্রী বলেন, সেই লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে চলেছে। আজ রাজধানীর তেজগাঁও […]

প্রতিটি জেলায় বিআরটিসির বিলাসবহুল বাস চলবে

বিডি২৪ভিউজ ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বহরে বর্তমানে এক হাজার ৩৫০টি বাস রয়েছে। বহরে বিলাসবহুল বাস সংযুক্ত হলে চাহিদা অনুযায়ী দেশের প্রতিটি জেলায় বিলাসবহুল বাস পরিচালনা করা হবে। আজ রবিবার (২৯ জানুয়ারি) সরকার দলীয় সংসদ সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী এই তথ্য জানান। […]

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপান

বিডি২৪ভিউজ ডেস্ক : ২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পর বিভিন্ন দেশ থেকে বাণিজ্য সুবিধা পেতে পিটিএ বা এফটিএর মতো চুক্তি করতে বাংলাদেশ সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের পর এফটিএ বা পিটিএর মতো বাণিজ্য সহযোগিতা চুক্তি করে জাপানের সঙ্গে ব্যবসা, বিনিয়োগ বাড়াতে কাজ করা হবে। জাপান ইতোমধ্যে এ বিষয়ে আগ্রহ […]

স্মার্ট দেশ গড়তে নৌকায় ভোট দিন

বিডি২৪ভিউজ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশে বলেছেন, ‘নৌকায় ভোট দিয়ে আমাদের উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখবেন। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ যেন করতে পারি, সে জন্য নৌকায় ভোট দেবেন।’ তিনি গতকাল বিকেলে রাজশাহী মহানগরীর মাদরাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী […]