দেশের প্রথম পাতাল রেলের কাজ শুরু ২ ফেব্রুয়ারি

বিডি২৪ভিউজ ডেস্ক : অবসান ঘটতে চলছে দেশের প্রথম পাতালপথে মেট্রোরেল লাইন নির্মাণের অপেক্ষার। আগামী ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাতাল রেললাইন নির্মাণকাজের ফলক উন্মোচন করবেন বলে জানিয়েছে মেট্রোরেল নির্মাণ কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ২৬ জানুয়ারি পাতাল মেট্রোরেলের কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন হয়েছে। বিমানবন্দর থেকে কুড়িল, নদ্দা, বাড্ডা ছুঁয়ে কমলাপুর পর্যন্ত ছুটবে দেশের প্রথম পাতাল […]

সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণের নির্দেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : মন্ত্রণালয় বা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিয়োগবিধি প্রণয়ন ও সংশোধনের প্রস্তাব সঠিকভাবে প্রস্তুত করার লক্ষ্যে সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপ-সচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়। এর আগে সরকারি কর্মকর্তাদের নিয়োগবিধি এবং […]

যুদ্ধাপরাধীদের নামে কোনো প্রাথমিক বিদ্যালয় থাকবে না

বিডি২৪ভিউজ ডেস্ক : যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত ব্যক্তির নামে কোনো প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ হয়ে থাকলে তা পরিবর্তন করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা-২০২৩-এ বিষয়টি জানানো হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) নীতিমালাটি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তনে চারটি কারণ […]

`যেকোনো সংকটে বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক`

বিডি২৪ভিউজ ডেস্ক : জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং ডিজিটাল কার্যক্রমের উন্নয়ন-বাংলাদেশের সামনে এই দুই প্রধান চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন বাংলাদেশ সফররত বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অ্যাপেল ভ্যান ট্রটসেনবাগ। বিশ্ব অর্থনীতির সংকটের সঙ্গে অভ্যন্তরীণ কিছু সংকটও রয়েছে বলে মনে করেন তিনি। তবে গত পাঁচ দশকে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করেছেন অ্যাপেল ভ্যান। বলেছেন, […]

রূপকল্প ২০৪১ বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

বিডি২৪ভিউজ ডেস্ক : রূপকল্প ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রশিক্ষণ দিবস উপলক্ষে রবিবার (জানুয়ারি) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়ন দর্শন ও সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নকে সফলভাবে বাস্তবায়নের অঙ্গীকার […]

মোংলা বন্দরে বঙ্গবন্ধু রেলসেতু ও রূপপুরের মেশিনারিজবাহী ৩ জাহাজ

বিডি২৪ভিউজ ডেস্ক : মোংলা বন্দরে দেশে চলমান মেগা প্রকল্প বঙ্গবন্ধু রেলওয়ে সেতু ও রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র মেশিনারিজ ও মালামাল নিয়ে রবিবার সকালে ও দুপুরে ৩ টি জাহাজ পৌঁছেছে। বন্দর কতৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন। সকালে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর তিন হাজার ৩৫২ দশমিক ৩৮৯ মেট্রিকটন স্টিল পাইপ নিয়ে বন্দরের সাত নম্বর জেটিতে নোঙ্গর করে পানামা […]

বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারে চীন

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশের জন্য চীন অনেক কিছু করতে পারে বলে জানিয়েছেন ঢাকায় চীনের নতুন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল রবিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি আরো জানান, বাংলাদেশে চীনের আরো বিনিয়োগ ও প্রকল্প নিয়ে কাজ করার এখনই মোক্ষম সময় চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারি […]

ঢামেকে শয্যা সংখ্যা ৫ হাজারে উন্নীত হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : সরকার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ৫ হাজারে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি আজ রবিবার সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। মন্ত্রী জানান, ২ হাজার ৬শ’ শয্যার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বর্তমানে প্রায় […]

ভাসানচর গেল আরও ৩৫৬ রোহিঙ্গা

বিডি২৪ভিউজ ডেস্ক : ১৫তম ধাপে কক্সবাজার থেকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে আরও ৩৫৬ জন রোহিঙ্গাকে পাঠানো হয়েছে। এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে রোহিঙ্গা নাগরিকের সংখ্যা দাঁড়াল ৩০ হাজার ৪৩৫ জনে। রবিবার (২২ জানুয়ারি) বিকালে নৌবাহিনীর দুটি জাহাজে রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়া হয়। নৌবাহিনীর ভাসানচর ক্যাম্পের অফিসার ইনচার্জ লেফটেন্যান্ট হাসেম বলেন, নৌবাহিনী ব্যবস্থাপনায় ও জাতীয় গোয়েন্দা […]

২০ দিনে ১৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স

বিডি২৪ভিউজ ডেস্ক : বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের অন্যতম প্রধান উৎস প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে আবারও গতি ফিরেছে। গত বছরের ডিসেম্বরের মতো নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতেও অর্থনীতির গুরুত্বপূর্ণ এ সূচকে উল্লম্ফন দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক রোববার রেমিট্যান্স প্রবাহের সাপ্তাহিক যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, চলতি জানুয়ারি মাসের প্রথম ২০ দিনে ব্যাংকিং চ্যানেলের […]