মুক্তিযোদ্ধাদের মেট্রোরেলে ভাড়া লাগবে না

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী বীর বিক্রম বলেছেন,  মুক্তিযোদ্ধাদের মেট্রোরেলে কোন ভাড়া লাগবে না। তারা ফ্রিতে চলাচল করতে পারবেন। কারণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন-আমার মুক্তিযোদ্ধাদের কোন ভাড়া লাগবে না। এটি মুক্তিযোদ্ধাদের প্রতি বিরল সম্মান। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা পরিষদের উদ্যোগে […]

৩০৭ কোটি টাকায় ৬০ হাজার টন সার কিনবে সরকার

বিডি২৪ভিউজ ডেস্ক : ১৫৩ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকা দিয়ে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি এবং ১৫৩ কোটি ৬০ লাখ ৪৮ হাজার টাকা দিয়ে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করবে সরকার। এতে মোট ৩০৭ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার টাকা খরচ হবে। অন্যদিকে তিন প্রকল্পে ১৬৮২ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। […]

ঢাকাতে হবে আরও ৬ মেট্রোরেল

বিডি২৪ভিউজ ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে ঢাকায় আরও ৬টি মেট্রোরেলের লাইন প্রতিষ্ঠার সমন্বিত কর্মপরিকল্পনা রয়েছে। একইসঙ্গে ঢাকার বাইরে চট্টগ্রামে সম্ভাব্যতা যাচাই চলছে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ঢাকা চট্টগ্রামে আরও দুটি সার্ভিস লেন হবে। চলমান সংকটকালে আমরা বড় […]

২০২৪ সালের শেষ দিকে উৎপাদনে আসতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

বিডি২৪ভিউজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, করোনা মহামারির কারণে কাজ কিছুটা পিছিয়ে গেছে। এতে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কাজ সময় মতো শেষ করা যায়নি। এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট ২০২৪ সালের শেষ দিকে উৎপাদনে আসতে পারে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি বলেন, এই […]

অর্থনীতিরও গতি বাড়াবে মেট্রোরেল

বিডি২৪ভিউজ ডেস্ক : চালু হয়েছে মেট্রোরেল। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় এটি ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন সম্ভাবনা হয়ে দেখা দিয়েছে। অর্থনীতির বিশ্লেষক ও মেট্রোরেল এলাকার ব্যবসায়ীরা বলছেন, নতুন এ যাতায়াত ব্যবস্থায় অর্থনীতির পালেও হাওয়া লাগবে। কারণ মেট্রোরেলের কারণে শহরে যানজট কমায় বাঁচবে মানুষের কর্মঘণ্টা। বাড়বে উৎপাদনশীলতা। আসবে নতুন বিনিয়োগ। পাশাপাশি দীর্ঘদিন ধরে এই প্রকল্পের জন্য রাজধানীতে যাতায়াত ও […]

ক্রীড়াঙ্গনে বান্দরবানকে এগিয়ে নিতে বিবিএ ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:ক্রীড়াঙ্গনে পার্বত্য জেলা বান্দরবানকে এগিয়ে নিয়ে যেতে বিবিএ ব্যাডমিন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ৩০ ডিসেম্বর শুক্রবার সকালে বান্দরবান ব্যাডমিন্টন এসোসিয়েশন বিবিএ এর আয়োজনে জিমনেশিয়াম হলরুম প্রাঙ্গনে এই খেলার শুভ উদ্বোধন করা হয়। বান্দরবান ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন বিবিএ এর সভাপতি পুলু প্রু এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য […]

ডুয়েটিয়ান কাপ্তাইয়ের মেধাবী প্রান্তর সাফল্যের ইতিকথা

মাহফুজ আলম, নিজস্ব প্রতিবেদক : ডুয়েটের মেধাবী গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার সিদরাত মুনতাহা নূর প্রান্ত । আন্তর্জাতিক, জাতীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অংশগ্রহণ করেছেন অর্ধশতাধিক প্রতিযোগিতায় আর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের হয়ে অর্জন করেছেন কয়েক ডজন পদক, স্মারক ও সম্মাননা। এক্সট্রা কারিকুলার ও কো-কারিকুলার একটিভিটির পাশাপাশি তিনি সমানভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন একাডেমিক ফলাফলেও। ২০২২ সালে ডুয়েটের […]

ঈশ্বরদীতে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী কারাগারে

ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদীতে আলোচিত সাংবাদিকের ওপর হামলা ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী,  নিষিদ্ধ যৌন উত্ত্যেজক সিরাপ প্রস্তুতকারী এমএমই ল্যাবরেটরি ইউনানী ঔষুধ কোম্পানির মালিক মাহবুব আলম কে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)  সকালে আসামী মাহবুব আলম স্ব-শরীরে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে পাবনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী-২) আদালতের বিচারক সুকান্ত সাহা জামিন নামঞ্জুর […]

অর্থ পাচার মোকাবিলায় গবেষণা সেল খুলল বাংলাদেশ ব্যাংক

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের অর্থ পাচার প্রতিরোধব্যবস্থা কতটুকু কার্যকর, অর্থ পাচার বন্ধের উপায় এবং পাচার হওয়া অর্থ ফেরাতে করণীয় নির্ধারণে গবেষণা সেল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অধীনে ৯ সদস্যের সেলটি পরিচালিত হবে। গভর্নর আব্দুর রউফ তালুকদার বিশেষ নির্দেশনা দিয়ে সেলটির কার্যক্রম শুরু করতে গত ৫ ডিসেম্বর […]

অসুস্থ বাবা-মায়ের পাশে থাকতে পারবেন সরকারি চাকরিজীবীরা

বিডি২৪ভিউজ ডেস্ক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদের সুষ্ঠু চিকিৎসার স্বার্থে সুবিধাজনক স্থানে পদায়নের নতুন নীতিমালা জারি করেছে সরকার। নতুন নীতিমালায় নিজের অথবা স্ত্রী/স্বামী/সন্তান ছাড়াও বাবা/মায়ের দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রেও সুবিধাজনক স্থানে পদায়নের নিয়ম রাখা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদের পদায়ন নীতিমালা, ২০২২’ তৈরির পর পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়, সরকারি […]