চট্টগ্রাম বন্দরে শুরু হচ্ছে বড় জাহাজ ভেড়ানোর কার্যক্রম

বিডি২৪ভিউজ ডেস্ক : চট্টগ্রাম বন্দরের জেটিতে অবশেষে বড় জাহাজ ভেড়ানোর কার্যক্রম শুরু হচ্ছে। বিদেশি একটি সংস্থার প্রণীত সমীক্ষা রিপোর্টের পর ২০০ মিটার লম্বা এবং ১০ মিটার গভীরতা সম্পন্ন জাহাজ ভেড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। সপ্তাহখানেকের মধ্যে ট্রায়াল রান সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ট্রায়াল রানের পর বন্দরে বড় জাহাজ বার্থিং দেয়ার প্রক্রিয়া শুরু হবে। এতে […]

অসাম্প্রদায়িক দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

বিডি২৪ভিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির পিতার স্বপ্ন পূরণসহ অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।   রাষ্ট্রপতি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির চিরকালীন ঐতিহ্য এবং বিশ্বজন স্বীকৃত। এ ঐতিহ্যকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে।  রাষ্ট্রপ্রধান আজ রোববার সন্ধ্যায় বঙ্গভবনের গ্যালারি হলে বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সময় […]

১০ মিনিট পরপর মেট্রোরেল, শুরুতে ছুটবে ২০০ যাত্রী নিয়ে

বিডি২৪ভিউজ ডেস্ক : শুরুতে উত্তরা প্রান্ত থেকে আগারগাঁও পর্যন্ত অনেকগুলো স্টেশন থাকলেও কোথাও দাঁড়াবে না ঢাকার শহরের নতুন এই পরিবহনটি। সেই হিসেবে উত্তরা থেকে আগারগাঁও বা আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত বিরতিহীন যাত্রী সেবা পেতে গুণতে হবে ৬০ টাকা। শেষ হতে যাচ্ছে নগরবাসীর দীর্ঘ প্রতীক্ষা। ঢাকার যানজট নিরসনে বুধবার খুলে দেয়া হচ্ছে স্বপ্নের মেট্রোরেল। প্রধানমন্ত্রী শেখ […]

ফের করোনা : বিদেশি যাত্রীদের হেলথ স্ক্রিনিং জোরদারের নির্দেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : ওমিক্রনের নতুন উপ-ধরন বিএফ.৭-এর প্রভাবে বিভিন্ন দেশে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। পার্শ্ববর্তী দেশ ভারতে ওমিক্রনের এই উপ-ধরন শনাক্ত হয়েছে। এ কারণে বাংলাদেশেও আশঙ্কা তৈরি হচ্ছে। এই অবস্থায় স্থল, নৌ ও বিমানবন্দরে সন্দেহজনক যাত্রীদের হেলথ স্ক্রিনিং জোরদারের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (২৫ ডিসেম্বর) অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে সারা দেশের সব সিভিল […]

ঈশ্বরদীতে ছাত্রলীগের ছুড়িকাঘাতে কন্যাসহ আহত যুবলীগ নেতা

নিজস্ব প্রতিনিধি : ঈশ্বরদীতে পূর্বশত্রুতার জের ধরে পিতা ও কন্যাকে ছুড়িকাহত করেছে ঈশ্বরদী পৌর সভার ৬-নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাকিল হোসেন (১৭)। কন্যাসহ আহত হয়েছেন ঈশ্বরদী পৌর যুবলীগের সাংগাঠনিক সম্পাদক এবং ঈশ্বরদী কলেজ পাড়া এলাকার মো. করিম মোল্লার ছেলে মো. সালাম মোল্লা এবং তার শিশু কন্যা মোছ. আয়েশা সিদ্দিকী (৫)। ঘাতক মো. শাকিল […]

লক্ষ্য এখন ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ – হীরেন পণ্ডিত

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের ঘোষণাপত্রে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। ২২তম জাতীয় সম্মেলনে দেওয়া বক্তব্যে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে চারটি ভিত্তির কথা উল্লেখ করেন। এগুলো হলো স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। সরকার আগামীর বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়, যেখানে প্রতিটি জনশক্তি […]

রাজনীতিবিদদের প্রশিক্ষণ দিচ্ছে ইউএস এইড

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের রাজনীতিবিদদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএস এইড। এসপিএল (স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ) প্রকল্পের আওতায় দেশের সব মহানগর ও ২৪ জেলায় এ কার্যক্রম চলছে। আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ের নেতাদের এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৪৫০ জন রাজনীতিবিদ এবং ৬শ যুবক বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ নিয়েছেন। আর […]

সব বাধাকে জয় করে আওয়ামী লীগকে এগিয়ে যেতে হবে: শেখ হাসিনা

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দলের নেতা-কর্মীরা সব ষড়যন্ত্র ও বাধাকে মোকাবেলা করে ঐক্যবদ্ধ হয়ে ২০৪১ সালের মধ্যে একটি সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। তিনি বলেন, আঘাত আসবে, ষড়যন্ত্র হবে কিন্তু সেই ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাবে। সেটাই আমরা চাই। প্রধানমন্ত্রী […]

১৭ গ্রামের চেহারা পাল্টে যাচ্ছে

বিডি২৪ভিউজ ডেস্ক : বিস্তীর্ণ জলাশয় থাকায় কৃষকরা তাঁদের জমিতে ফসল ফলাতে পারতেন না। তাই এলাকায় বেকারত্ব ও দারিদ্র্যের হার বাড়ছিল। সেই আঁধার কেটে এখন দেখা দিয়েছে আলোর ঝলকানি। সর্বত্র চলছে কর্মযজ্ঞ, পুরোদমে কাজ করছেন দেশি-বিদেশি শ্রমিকরা। এই চিত্র নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (বিএসইজেড) প্রকল্প এলাকার আশপাশের ১৭টি গ্রামের। স্থানীয় লোকজন জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের […]

অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর। সকল শ্রেণি-পেশা, সম্প্রদায়ের জনগণের উন্নয়নই তার সরকারের প্রধান লক্ষ্য। ‘বড়দিন ‘ উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ‘বড়দিন’ উপলক্ষে তিনি খ্রিস্টান সম্প্রদায়ের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের অনেকেই […]