পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ শুক্রবার উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সকাল দশটায় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন-এর নেতৃত্বে আনন্দ র‌্যালি বের করা হয়। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন এবং র‌্যালিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ অনেকে […]

মহান বিজয় দিবস : পাবনায় নানা আয়োজন ।। রফিকুল ইসলাম সুইট।।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ গৌরব, অহঙ্কার ও আনন্দ উজ্জ্বলতার স্বাক্ষর একটি অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ৩০ লাখ বাঙালির বুকের রক্তে, ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানি ও অগণিত মানুষের সীমাহীন দুঃখ-দুর্ভোগের বিনিময়ে বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন এই বিজয় মুকুট শিরে পরেছিল বাংলাদেশ। সুদীর্ঘ ২৩ বছরের পাকিস্তানিদের অত্যাচার-নিপীড়ন আর সীমাহীন বঞ্চনার শৃঙ্খল ভেঙে বেরিয়ে […]

প্রস্তুত আমিনবাজার-গোপালগঞ্জ সঞ্চালন লাইন কাটছে বিদ্যুৎ সংকট

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশজুড়ে যখন বিদ্যুৎ সংকট চরমে তখন সংশ্লিষ্ট সবার সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সঞ্চালন লাইন। শুধু সঞ্চালন লাইন প্রস্তুত না হওয়ার কারণে উৎপাদনের পরও জাতীয় গ্রিডে যোগ করা যাচ্ছিল না পায়রা বিদ্যুতকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ। শংকায় ছিল রামপালের বিদ্যুৎ নিয়েও। তবে এবার কেটে যাচ্ছে সব শঙ্কা। পদ্মার ওপর দিয়ে কাজ শেষে প্রস্তুত হয়ে গেছে আমিনবাজার-গোপালগঞ্জের […]

আ.লীগ মানবাধিকার লঙ্ঘন করে না, সুরক্ষা দেয়: প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রসহ বিদেশি রাষ্ট্রের মন্তব্যের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, আওয়ামী লীগ কখনো মানবাধিকার লঙ্ঘন করে না, সুরক্ষা দেয়।মানবাধিকার নিশ্চিত করে। শুধু বেঁচে থাকাই তো সুরক্ষা না। খাদ্যশস্য উৎপাদন করছি। মানুষকে বিনা পয়সায় খাবার দিচ্ছি। করোনায় বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি। স্বাস্থ্যসেবা দিচ্ছি। […]

২১ ডিসেম্বর ২ হাজার কিলোমিটার মহাসড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : আগামী ২১ ডিসেম্বর সারাদেশে দুই হাজার কিলোমিটার সড়ক-মহাসড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান সমকালকে এ তথ্য নিশ্চিত করেন। আগামী বুধবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব সড়ক-মহাসড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে তিনি যেসব রাস্তার উদ্বোধন […]

বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় না দিতে প্রস্তাব তোলা হবে জাতিসংঘে

বিডি২৪ভিউজ ডেস্ক : বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের যেন কোনো দেশ আশ্রয় না দেয় সে জন্য জাতিসংঘে প্রস্তাব তোলা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাজধানীর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত কিছু খুনি বিভিন্ন দেশে পালিয়ে […]

টিসিবির জন্য কেনা হচ্ছে ২ কোটি ৭৫ লাখ লিটার সয়াবিন তেল

বিডি২৪ভিউজ ডেস্ক : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য দুই কোটি ৭৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে খরচ হবে ৫১০ কোটি ২৮ লাখ টাকা। গত লটের তুলনায় নতুন লটে দাম বেশ বেড়েছে। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও কানাডা থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন এমওপি ও টিএসপি সার আমদানির […]

পাসপোর্ট নবায়নে নতুন নির্দেশনা, এনআইডির ভিত্তিতে সংশোধন

বিডি২৪ভিউজ ডেস্ক : পাসপোর্ট নবায়ন করতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য অনুযায়ী সংশোধন করা হবে বলে জানিয়েছে সরকার। দেশে ও বিদেশে পাসপোর্ট রি-ইস্যুর আবেদনে তথ্যের গরমিল হলে তা এনআইডি অনুযায়ী করতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এ সংক্রান্ত পরিপত্র জারি হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ওয়েবসাইটে আজ বুধবার তা আপলোড করা হয়েছে। নির্দেশনায় […]

২৬ মার্চের মধ্যে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ

বিডি২৪ভিউজ ডেস্ক : আগামী বছরের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের মধ্যেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ ব্যক্তি শহীদ হয়েছেন। সমাজে সবাই বুদ্ধিজীবী হন না। শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করতে জাতীয়ভাবে কমিটি করা হয়েছে। একটি তালিকা করা হয়েছে। শতাধিক নতুন আবেদন […]

পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিস্কার রাখতে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে আজ বৃহস্পতিবার। এখন থেকে প্রতিমাসে একদিন আনুষ্ঠানিকভাবে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউটসহ নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট সবাই ক্যাম্পাস পরিস্কার করবেন নিজ উদ্যোগে। আজ সকালে উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান ক্লিন ক্যাম্পাস কর্মসূচির উদ্বোধন করেন। ক্লিন ক্যাম্পাস কর্মসূচির […]