বিমানের আসনের নিচ থেকে ৮ কোটি টাকার স্বর্ণ জব্দ

বিডি২৪ভিউজ ডেস্ক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের আসনের নিচ থেকে ৮ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। সিঙ্গাপুর থেকে আসা একটি বিমান থেকে আজ সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এসব স্বর্ণের বার জব্দ করা হয়। ঢাকা কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।  এই রাজস্ব […]

পোশাক খাতের উন্নয়নে ১১ মিলিয়ন ডলার দেবে এডিবি

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের পোশাক শিল্প খাত ঢেলে সাজাতে অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ কাজে ১১ দশমিক ২ মিলিয়ন ডলার দেবে এডিবি। প্রতি ডলার সমান ১০৩ টাকা ৬৯ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৫৩ কোটি টাকা। সোমবার (১২ ডিসেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা […]

ইসলামী ও ফার্স্ট সিকিউরিটিব্যাংকে পর্যবেক্ষক বসাল বাংলাদেশ ব্যাংক

বিডি২৪ভিউজ ডেস্ক : ইসলামী ব্যাংকে আবার পর্যবেক্ষক বসাল বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে পর্যবেক্ষক বসল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। সোমবার ব্যাংক দুটিতে পর্যবেক্ষক দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে নতুন করে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।” ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক […]

২০৪১-এর মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল থেকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তরে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আমরা আগামী ’৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসাবে গড়ে তুলব। আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা চলে যাব। তিনি বলেন, সরকার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার চারটি ভিত্তি […]

স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন করেছে সরকার: প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গত ১৪ বছরে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করেছে। সোমবার (১২ ডিসেম্বর) ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস-২০২২’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। সরকারপ্রধান বলেন, গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন করে যুগোপযোগী স্বাস্থ্যসেবা […]

নারীদের বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়- ডেপুটি স্পীকার

নিজস্ব প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এ দেশের নারী-পুরুষ নিজেদের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অবতীর্ণ হন। নারীরা পুরুষের পাশে কখনো সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, কখনো মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন। তাঁদের সহায়তা ছাড়া স্বাধীন বাংলাদেশের জন্ম হওয়া হয়ত সম্ভব ছিল না। অথবা স্বাধীন হলেও এই যুদ্ধ ৯ মাসে সমাপ্ত না […]

রোজা সামনে রেখে ৮ পণ্য আমদানি সহজ করার নির্দেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুরের আমদানি ঋণপত্র (এলসি) ন্যূনতম মার্জিনে খোলার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে এই পণ্যগুলো আমদানি করা সহজ হবে। আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে। […]

‘জুন থেকে আখাউড়া-আগরতলা ট্রেন চলাচল শুরু’

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশের আখাউড়া থেকে ভারতের আগরতলা পর্যন্ত আগামী জুন থেকে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, আখাউড়া-আগরতলা রেল পথের কাজ ২০২৩ সালের মার্চ এপ্রিলের মধ্যেই শেষ হবে। আর জুনের মধ্যে ট্রেন চলাচলের উপযোগী হবে। এরই মধ্যে স্লিপার, রেললাইনসহ রেলরুট নির্মাণের উপকরণ চলে এসেছে।’  রোববার (১১ ডিসেম্বর) বেলা তিনটার […]

ঘুরে দাঁড়িয়েছে শিপিং কর্পোরেশন

বিডি২৪ভিউজ ডেস্ক : ফের ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি। বিগত অর্থ বছরে (২০২১-২২) এই সংস্থা ২২৫.৮১ কোটি টাকা নীট মুনাফা অর্জন করেছে। আর শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করা হয়েছে ২০ শতাংশ লভ্যাংশ। আরো ছয়টি নতুন জাহাজ সংযোজনের মাধ্যমে বিএসসির মিশ্র বাণিজ্যিক জাহাজ বহর সমৃদ্ধ হয়েছে। তাতে লাভের মুখ দেখতে শুরু করেছে জাতীয় পতাকাবাহী এই সরকারি সংস্থা। […]

প্রাথমিক শিক্ষক নিয়োগে পদ বাড়ছে

বিডি২৪ভিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ফল আগামী ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ফল ১৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। আগে ৩২ হাজার শিক্ষক নেওয়ার কথা থাকলেও নতুন করে আরও পাঁচ হাজারের মতো বাড়ানোর […]