মেট্রোরেল বাণিজ্যিক কার্যক্রমের জন্য প্রস্তুত

বিডি২৪ভিউজ ডেস্ক : বহুল প্রতীক্ষিত প্রথম এলিভেটেড মেট্রো রেল এই মাসেই উত্তরা ও আগারগাঁও সেকশনের মধ্যে বাণিজ্যিক কার্যক্রমের জন্য প্রস্তুত। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, ‘আমরা বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের বাণিজ্যিক কার্যক্রমের জন্য প্রস্তুত এবং আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মাসেই (ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে মেট্রো রেলের উদ্বোধন করবেন।’ তিনি বলেন, […]

সব প্রতিবন্ধকতা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারীরা

বিডি২৪ভিউজ ডেস্ক : সব প্রতিবন্ধকতা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারীরা। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনী, প্রশাসনসহ সব ক্ষেত্রে নারীদের কাজের […]

কাপ্তাইয়ে বাস-মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষ মোটরসাইকেল আরোহী নিহত

মাহফুজ আলম,নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই বালুর চর প্রশান্তি পার্ক সংলগ্ন এলাকায় পিকনিক বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৯ ডিসেম্বর) বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে। সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজনের মধ্যে মো. সনেট (২১) গুরুতর আহত অবস্থায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য […]

যুদ্ধের ভয়াবহতা ফুটিয়ে তুলতে শিল্পীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মানুষকে কষ্ট দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ ধরনের যুদ্ধ যাতে না হয় সে বিষয়ে শিল্পীদের ভূমিকা রাখতে হবে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ, ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি যুদ্ধের ভয়াবহতা তুলির […]

রোকেয়া পদক পাচ্ছেন ৫ নারী

বিডি২৪ভিউজ ডেস্ক : নারী উন্নয়নে বিশেষ অবদান রাখায় পাঁচজন নারীকে চলতি বছর বেগম রোকেয়া পদক দিচ্ছে সরকার। রাজধানীর ওসমানী স্মৃ‌তি মিলনায়ত‌নে শুক্রবার বেগম রোকেয়া দিবসের এক অনুষ্ঠা‌নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পদক তুলে দেবেন। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে রোকেয়া পদকের জন্য মনোনীত নারীদের নাম […]

যুক্তরাষ্ট্রের রোহিঙ্গা নেওয়া শুরু

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে প্রথম ধাপে ২৪ জন যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন। এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৫ ফ্লাইটে গতকাল রাত ১টায় ঢাকা থেকে রওয়া দিয়ে দুবাই হয়ে আজ তাদের যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা রয়েছে। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের তত্ত্বাবধানে এই দলটি যুক্তরাষ্ট্রে যাচ্ছে। প্রাথমিকভাবে ৬২ রোহিঙ্গাকে পাইলটিং ভিত্তিতে তৃতীয় দেশ […]

নয়াপল্টনে বসছে সিসিটিভি ক্যামেরা

বিডি২৪ভিউজ ডেস্ক : রাজনৈতিক দলীয় কার্যালয় ছাড়াও রাজধানীর নয়াপল্টনে অনেক ব্যবসা প্রতিষ্ঠান অফিস-আদালত, বাসা বাড়ি রয়েছে। এসব স্থাপনা ও জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষায় এলাকাটিতে সিসিটিভি স্থাপন করা হচ্ছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায়ও সিসি ক্যামেরা বসাতে দেখা গেছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এসব ক্যামেরা স্থাপন করছে। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের […]

বাংলাদেশকে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

বিডি২৪ভিউজ ডেস্ক : দশটি অর্থনৈতিক অঞ্চলের সংযোগ সড়ক উন্নয়নে বাংলাদেশকে ৪০ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার সমান ১০৩ টাকা ৬৯ পয়সা ধরে এ ঋণের পরিমাণ বাংলাদেশী মুদ্রায় চার হাজার ১৪৭ কোটি টাকা। ঢাকা-জয়দেবপুর-ময়মনসিংহ চার লেন সড়ককে ১০ লেনের এক্সপ্রেসওয়েতে উন্নীত করার জন্য এডিবির এ ঋণ ব্যবহার করা হবে। এডিবির ঢাকা […]

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে হবে : প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরে যেতে হবে। বৃহস্পতিবার বাংলাদেশে চীনের বিদায়ি রাষ্ট্রদূত লী জিমিং প্রধানমন্ত্রীর সাথে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘মিয়ানমার রোহিঙ্গাদের দেশ এবং তারা সে দেশের অধিবাসী। কিন্তু তারা এখন খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন কারণে আমাদের জন্য বিশাল বোঝায় পরিণত […]

প্রধানমন্ত্রী সকল ধর্মের মানুষের উন্নয়ন ও কল্যাণে অবিরাম কাজ করছেন- বান্দরবানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

নিজস্ব প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণ চান। তিনি দেশের সকল ধর্মের মানুষের উন্নয়ন ও কল্যাণে অবিরাম কাজ করছেন। প্রধানমন্ত্রী পার্বত্য জেলাগুলোতে মসজিদ, মাদ্রাসা, বৌদ্ধ বিহার, মন্দির, গীর্জা নির্মাণ করে দিচ্ছেন। এছাড়া চলাচলের পথকে সহজ ও সুগম করতে বন্ধুর এলাকাগুলোতে পাকা রাস্তা, ব্রীজ, […]