প্রতিদিন মিলবে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস

বিডি২৪ভিউজ ডেস্ক : সিলেটের বিয়ানীবাজারের গ্যাসক্ষেত্রের পরিত্যক্ত একটি কূপে গ্যাস মজুদের ব্যাপারে নিশ্চিত হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। গতকাল সকালে মজুদের ব্যাপারে নিশ্চিত হওয়ার বার্তা দেয় প্রতিষ্ঠানটি। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) মালিকানাধীন গ্যাসক্ষেত্রটির ১ নম্বর কূপ থেকে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রায় ছয় বছর […]

ব্রাজিল থেকে ৫৩ টাকা কেজি দরে চিনি কিনছে সরকার

বিডি২৪ভিউজ ডেস্ক : ব্রাজিল থেকে প্রতি কেজি চিনি ৫৩ টাকায় কিনতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ব্রাজিল থেকে ১২ হাজার ৫০০ টন পরিশোধিত চিনি ক্রয়ে অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, প্রতি […]

টানা ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : বৃহস্পতিবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে কম্বল ও শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নিজ কার্যালয়ে কম্বল ও শীতবস্ত্র অনুদান হিসেবে গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এ সময় বিভিন্ন ব্যাংক ও শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেদের প্রতিষ্ঠানের পক্ষে শীতবস্ত্র অনুদান দেন। অন্যান্য বার ভার্চুয়ালি হলেও এ বছর সশরীরে প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। […]

বঙ্গবন্ধু রেল সেতু কাজের অগ্রগতি ৪৭ শতাংশ, চলবে ৮৮ ট্রেন

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের বৃহত্তম বঙ্গবন্ধু রেলওয়ে সেতু দিয়ে দৈনিক ৮৮টি ট্রেন চলবে। ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের এ সেতুর কাজ শেষ হবে ২০২৪ সালের আগস্টে। এ সেতুর কাজের অগ্রগতি হয়েছে ৪৭ শতাংশ। তিনি বলেন, এ প্রকল্পে জাইকা জাপানি মুদ্রা ইয়ানের মাধ্যমে অর্থায়ন করছে। সেজন্য চলমান ডলারের কোনো সংকট এ প্রকল্পে প্রভাব ফেলবে না। আর […]

ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তায় ৩০ লাখ ইউরো দেবে ইইউ

বিডি২৪ভিউজ ডেস্ক : নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের জন্য ৩০ লাখ ইউরো সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার ইলভা ইয়োহানসন এ ঘোষণা দেন। এ সময় বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান উপস্থিত ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের […]

ডিসেম্বরে উত্তরা-আগারগাঁও রুটে চলতে প্রস্তুত মেট্রোরেল

বিডি২৪ভিউজ ডেস্ক : ডিসেম্বর মাস থেকে উত্তরা-আগারগাঁও রুটে মেট্রোরেল চালু হবার জন্যে প্রস্তুত আছে বলে জানিয়েছে  ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ। ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানিয়েছেন, অক্টোবর ৩১ তারিখ পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৩.৬৮% অগ্রগতি হয়েছে। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের কাজ ৯৪.৫৭% শেষ। এই রুটে ডিপো, ইলেকট্রিক্যাল ও মেকানিকাল […]

প্রধানমন্ত্রী গরীব দুঃখী মানুষের পাশে আছেন এবং আজীবন থাকবেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

বান্দরবান প্রতিনিধি : চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের গরীব-দুঃখী অসহায় মানুষের পাশে আছেন এবং আজীবন থাকবেন। আওয়ামী লীগ সরকার দেশের গরীব ও অসহায় মানুষের কল্যাণে উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে এবং তা আগামিতেও বহাল থাকবে। আজ (বৃহস্পতিবার) বান্দরবান জেলার আলীকদম উপজেলা বঙ্গবন্ধু চত্ত্বর মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও কৃষক সমাবেশে […]

আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশকে সহজ শর্তে ৪৫০ কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনা প্রক্রিয়ার শেষে এই ঋণ দিতে যাচ্ছে আইএমএফ। আইএমএফের কাছ থেকে ঋণের বিষয়ে বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে নানা তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যেভাবে ঋণ […]

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলার মাঠে জয়ের মনোভাব নিয়ে খেলতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জাতির পিতার আহ্বানে সাড়া দিয়ে এদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে স্বাধীনতা অর্জন করেছে। আমরা বিজয়ী জাতি। সব সময় এটা মাথায় রাখতে হবে। খেলার মাঠেও মাথায় রাখতে হবে যে যুদ্ধে জয় করেছি, খেলায়ও জয় করব। এই চিন্তা নিয়ে সবাইকে […]

বাংলাদেশ-ভারতের বাণিজ্য বাড়াতে ভূমিকা রাখবে রেলওয়ে পরিবহন

বিডি২৪ভিউজ ডেস্ক : ভারত এবং বাংলাদেশের মধ্যে রেলওয়ে ওয়াগনের মাধ্যমে পণ্য আনা নেওয়ার কাজ শুরু হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির জন্য যে ন্যাশনাল লজিস্টিকস নীতির ঘোষণা দিয়েছেন তার আলোকে এ রেলওয়ে ওয়াগন চলাচলের কাজ শুরু হয়েছে। সড়কপথে পণ্য আনায়নের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো দূর করতেই এ নীতিমালা ঘোষণা করা হয়। বাংলাদেশি কোম্পানি এমজিএক্স ডট কম […]