বেআইনি ধর্মঘটে জেল-জরিমানা

বিডি২৪ভিউজ ডেস্ক : কোনো পরিষেবাকে ‘অত্যাবশ্যক’ ঘোষণার পর কর্মীরা সেখানে স্ট্রাইক (ধর্মঘট) করতে পারবেন না। কাজও বন্ধ করা যাবে না। মালিকরাও লে-অফ ঘোষণা করতে পারবেন না। শ্রমিক পর্যায়ে কেউ আইন ভাঙলে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা ছয় মাসের কারাদন্ড হতে পারে। আর মালিক পর্যায়ে ভাঙলে ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা ও এক বছরের কারাদন্ড […]

সরেজমিনে যাচাইয়ের বিধান রেখে এমপিও নীতিমালা সংশোধন

বিডি২৪ভিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও নীতিমালা সংশোধন করেছে সরকার। সংশোধিত নীতিমালা অনুযায়ী নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের পাঠদান-একাডেমিক স্বীকৃতি, অন্যান্য কাগজপত্র ও শিক্ষক কর্মচারীদের সনদ জেলা ও উপজেলা কমিটির মাধ্যমে সরেজমিনে যাচাই করা হবে। এমপিও বা মান্থলি পেমেন্ট অর্ডার হলো মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে […]

এবার স্মার্ট বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব। এই বাস্তবতা সামনে সরকারের নতুন লক্ষ্য ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার। ‘ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক, বুদ্ধিদীপ্ত এবং উদ্ভাবনী’। অর্থাৎ সব কাজই হবে স্মার্ট। যেমন স্মার্ট শহর ও স্মার্ট গ্রাম বাস্তবায়নের জন্য স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট ট্রান্সপোর্টেশন, স্মার্ট ইউটিলিটিজ, নগর প্রশাসন, জননিরাপত্তা, কৃষি, ইন্টারনেট সংযোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত […]

নিষেধাজ্ঞার সুফলে মিলছে বড় ইলিশ

বিডি২৪ভিউজ ডেস্ক : ইলিশের প্রজনন মৌসুমে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত গত ২২ দিন দেশের নদ-নদীতে ইলিশ নিধনে নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। নিষেধাজ্ঞার এই সুফলে কুড়িগ্রামের নদ-নদীতে এ বছর ইলিশের বিচরণ তুলনামূলক বেড়েছে। জেলেরা বলছেন, এ বছর ইলিশের পরিমাণ গত বছরের চেয়ে বেশি, আকারেও বড়। ব্রহ্মপুত্রে যে ইলিশ ধরা পড়ছে সেগুলোর বেশিরভাগই ইতোমধ্যে ডিমও ছেড়েছে। […]

সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি বাহিনীকে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি বাহিনীকে সক্ষম করে গড়ে তুলছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শান্তি চাই, যুদ্ধ চাইনা। বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষায় আমাদের সক্ষমতা অর্জন করতে হবে, যাতে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সবসময় ধরে রাখতে পারি। সেদিকে লক্ষ্য রেখেই আমরা প্রতিটি প্রতিষ্ঠানকে (বাহিনীকে) উপযুক্ত করে […]

হুরায়রা-পাপ্পু’র নেতৃত্বে ইবি প্রেস ক্লাব

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আবু হুরায়রা (প্রতিদনের বাংলাদেশ) এবং সাধারন সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু (সমকাল) নির্বাচিত হয়েছেন। সোমবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে সোয়া ১০ টা থেকে ১২টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন। পরে […]

পাবিপ্রবিতে ভূগোল ও পরিবেশ নিয়ে লেকচার

নিজস্ব প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে ‘জিওগ্রাফিক লেন্সে বিশ্ব পর্যবেক্ষণ’ শিরোনামে সিরিজ বক্তৃতার আয়োজন করা হয়েছে। বক্তৃতার প্রথমটি আজ সোমবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। লেকচারগুলো সিরিজ আকারে চলমান থাকবে। বিভিন্ন সময়ে ভূগোল ও পরিবেশ বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষাবিদদের মাধ্যমে সিরিজ লেকচারগুলো […]

শিব প্রসাদ পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন

বরমা কলেজের (চন্দনাইশ, চট্টগ্রাম) দর্শন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক শিব প্রসাদ শূর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানব বিদ্যা অনুষদ থেকে বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্রচিন্তায় দ্বান্দ্বিক সংকট শীর্ষক গবেষণা অভিসন্দর্ভের জন্য ডক্টর অফ ফিলোসফি ডিগ্রি অর্জন করেছেন। তার গবেষণা কর্মের তত্ত্বাবধায়ক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. মোজাফফর আহমদ চৌধুরী ও যুগ্ম তত্ত্বাবধায়ক ছিলেন […]

সেন্টমার্টিনে ১৪ বছরে পর্যটক বেড়েছে সাড়ে তিনশ শতাংশ

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে গত ১৪ বছরে পর্যটক বেড়েছে সাড়ে ৩০০ শতাংশ। এ দ্বীপে প্রতিদিন সাড়ে ৪ হাজার পর্যটক ঘুরতে যান। এর মধ্যে ১৬ শতাংশ পরিবেশ সম্পর্কে বেশ সচেতন; ৪১ শতাংশ মোটামুটি সচেতন এবং ৪৩ শতাংশ পর্যটক অনেকটাই অসচেতন। এ অসচেতন পর্যটকরা যেখানে-সেখানে প্লাস্টিকের বর্জ্য ফেলা থেকে শুরু করে নানা অনিয়ম করেন। […]

সিসি ক্যামেরার আওতায় আসছে ৬৪ জেলার ৬ শতাধিক থানা

বিডি২৪ভিউজ ডেস্ক : নির্দেশনা পেয়ে পুলিশের রেঞ্জের উপমহাপরিদর্শক, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা নড়েচড়ে বসেন। বিশেষ করে সব ক’টি থানায় সিসি ক্যামেরা স্থাপন করতে তোড়জোড় শুরু হয়েছে। এলাকার পাড়া-মহল্লায় যে সব অপরাধ সংঘটিত হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কিশোর অপরাধীদের তালিকা করার পাশাপাশি তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলা ও পুলিশের […]