শ্রীলঙ্কার সঙ্গে আকুর আওতায় লেনদেন না করার নির্দেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : আন্ত আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিকারী সংস্থা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) পরিবারে আপাতত নেই শ্রীলঙ্কা। অর্থনৈতিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে আমদানি ব্যয় পরিশোধের বিভিন্ন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় দেশটির সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তাই আকুর আওতায় শ্রীলঙ্কার সঙ্গে কোনো প্রকার লেনদেন না করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার বাংলাদেশ […]

২৯ নভেম্বর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সফরটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে। দুই দেশ এখন সফর নিয়ে কাজ করছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারত্ব পর্যায়ে বাঁক দিতে চায় টোকিও। আগামী নভেম্বরের শেষের দিকে এই সফর হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে […]

ডলারে অতিরিক্ত মুনাফা সিএসআর করতে হবে কৃষিতে

বিডি২৪ভিউজ ডেস্ক : ডলার বাজারে অস্থিরতার সুযোগ নিয়ে অতিরিক্ত ৫০০ কোটি টাকার বেশি মুনাফা করেছে ১২ ব্যাংক। এ টাকা কৃষি উন্নয়নের চারটি খাতে আগামী এক বছরের মধ্যে খরচ করতে হবে। প্রতি ত্রৈমাসিক ভিত্তিতে খরচের অগ্রগতি প্রতিবেদন পাঠাতে হবে বাংলাদেশ ব্যাংকে। গত মঙ্গলবার ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অতিরিক্ত মুনাফা […]

রবি ফসলের প্রণোদনা দেবে সরকার

বিডি২৪ভিউজ ডেস্ক : আসন্ন রবি মৌসুমে ফসলের উৎপাদন বাড়াতে ১৩৭ কোটি টাকার প্রণোদনা ঘোষণা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। প্রণোদনার এই অর্থ সারাদেশের ১৬ লাখ ৭১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিতরণ করা হবে। গতকাল বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, […]

‘আইনের আওতায় আসছে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত প্রবাসীরা’

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের বাইরে অবস্থান করে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত প্রবাসীদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে উস্কানিমূলক ও বানোয়াট বক্তব্য দেওয়া প্রবাসীদের আইনের আওতায় আনতে সরকার কাজ করে যাচ্ছে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সরকারের পক্ষ থেকে […]

নতুন চমক নিয়ে আসলেন বিজয় সরকার

অসংখ্য জনপ্রিয় গানের স্রটা কিংবদন্তী সংগীতজ্ঞ বিজয় সরকার এবার নিয়ে এলেন তাঁর অগনিত ভক্তদের জন্য নতুন গান। “আমার জীবন জুড়ে রয়েছো তুমি” শিরোনামের এই গানটির কথা, সুর ও কন্ঠ দিয়েছেন বিজয় সরকার নিজে। এবং তাঁর সঙ্গে দ্বৈত্ব কন্ঠে কন্ঠ মিলিয়েছেন জনপ্রিয় কন্ঠ শিল্পী ক্ষমা রাণী দাস। সুমন বড়ুয়ার সংগীতে গানটি পাওয়া যাবে শিল্পী নিজের অফিসিয়াল […]

রাজশাহী-কক্সবাজার রুটে বিমান চালু হচ্ছে নভেম্বরে

বিডি২৪ভিউজ ডেস্ক : রাজশাহী-কক্সবাজার রুটে শুরু হতে যাচ্ছে সরাসরি বিমান চলাচল। আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রতি সপ্তাহে নভোএয়ারের একটি ফ্লাইট এই রুটে চলাচল করবে। বুধবার নগর ভবনে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত নেন উড়োজাহাজ কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা এবং সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। নভোএয়ারের বিভাগীয় প্রধান (বিপণন […]

ভবন নির্মাণে লাগবে সিটি করপোরেশনের অনুমতিও

বিডি২৪ভিউজ ডেস্ক : ‘যে কোনো কাজ দেশের স্বার্থে ও দশের স্বার্থে হলে আমি আপনাদের সঙ্গে যোগ দেবো। যদি নিজের স্বার্থে হয় তাহলে আমি আপনাদের সঙ্গে নাই। সুন্দর নগরায়ন করতে গেলে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে।’ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউকের মতো এখন থেকে রাজধানীতে ভবন নির্মাণ করতে গেলে সিটি করপোরেশনের […]

আইএমএফের ঋণ নিয়ে আশাবাদী বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ পাওয়ার বিষয়ে আশাবাদী বাংলাদেশ। বাংলাদেশ সফররত আইএমএফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে জ্যেষ্ঠ অর্থসচিব ফাতিমা ইয়াসমিন এ আশার কথা জানান। ঋণ নিয়ে আলোচনা করতে আইএমএফের দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল বুধবার (২৬ অক্টোবর) ঢাকায় এসেছে। […]

দেশ ও মানুষের কথা ভেবে ব্যবসা করুন: ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : সরকারের জ্বলানি ক্ষেত্রে ব্যাপক ভর্তুকি প্রদানের উল্লেখ করে সরকারপ্রধান বলেন, আমরা ব্যবসায়ীদের ব্যবসার জন্য এলএনজি কিনে নিয়ে এসেও সাপ্লাই দিচ্ছি। কিন্তু যে টাকা দিয়ে আমরা কিনছি, যে খরচ পড়ছে তার চেয়ে খুব কম টাকায় আমরা দিচ্ছি। যেখানে ৬০ টাকা পড়বে পার লিটার সেখানে আমরা ৯ টাকা পার লিটারেও সবাইকে এলএনজি সাপ্লাই দিয়েছি। […]