পাতাল রেলের যুগে বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : পাতাল রেলের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। ২১ স্টেশন বিশিষ্ট ৩১ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেলের জন্য পরামর্শক নিয়োগ দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। রবিবার (২৩ অক্টোবর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড নির্মাণ তদারকি পরামর্শদাতা হিসেবে নিপ্পন কোই কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের […]

বীর মুক্তিযোদ্ধাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে- ডেপুটি স্পীকার

পাবনা প্রতিনিধি : যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বীর মুক্তিযোদ্ধাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলাদেশের অতীত, বর্তমান ও ভবিষ্যতের নাগরিকের হৃদয়ে তাঁদের অবদান থাকবে অমলিন। বীর মুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মানের জায়গায় আসীন করেছেন জাতির পিতার কন্যা শেখ হাসিনা। আজ সোমবার (২৪ অক্টোবর ) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু পাবনার বেড়া উপজেলা […]

ঘূর্ণিঝড় সিত্রাং বিপদ সংকেত বাড়িয়ে উঠলো – ৭

মাহফুজ আলম,নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় সিত্রাং বিপদসংকেত বাড়ি উঠল সাতে। ক্রমশ শক্তি বাড়িয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঝড় ‘সিত্রাং’। এটি এখন বাংলাদেশের উপকূলের ৫০০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে। তাই মোংলা ও পায়রা বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। […]

সিলেট ডায়রি–২ ছায়াবৃক্ষ – মোহীত উল আলম

আমার বন্ধু সুলেখক খসরু খলিলুর চৌধুরী থাকে নিউ ইয়র্ক। বাড়ি কিন্তু সিলেটে। আমরা তার বন্ধুরা সস্ত্রীক সিলেট বেড়াতে এসেছি শুনে সে এত উত্তেজিত যে চব্বিশ ঘন্টায় আটচল্লিশবার টেলিফোন করে সব বন্ধুদের খোঁজ খবরতো নিচ্ছেই, সাথে সাথে সিলেটনিবাসী বন্ধু জসীম, খালেদ আর জব্বারকে এ্যাটেনশন অবস্থায় রেখেছে আমাদের যাতে কোথাও কোন অসুবিধা না হয়। খসরুর দেশের জীবন […]

বিশেষ নজর মধ্যপ্রাচ্যে

বিডি২৪ভিউজ ডেস্ক : দ্বিপক্ষীয় বাণিজ্য ও পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এবার ‘মধ্যপ্রাচ্যে’র দিকে বিশেষ নজর দেয়া হচ্ছে। চলমান বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব মোকাবিলা এবং মহামারী করোনার আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে আরব বিশ্ব বা মধ্যপ্রাচ্যের শীর্ষ দশটি দেশের কাছ থেকে অন্তত ১২ খাতে সহযোগিতা চায় বাংলাদেশ। এর মধ্যে অন্যতম হচ্ছে বিদ্যুৎ ও […]

একশ’ অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নে নতুন মাত্রা

বিডি২৪ভিউজ ডেস্ক : পরিকল্পিত শিল্পায়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ২০১০ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। এরপর শুরু হয় দেশব্যাপী ১০০ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মূল কাজ। সেই স্বপ্নযাত্রায় সারাদেশে ২৮টি অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামোর নির্মাণকাজ এখন দৃশ্যমান। সরকারি-বেসরকারি ৫টি অর্থনৈতিক অঞ্চলে নির্মাণকাজ শেষে আনুষ্ঠানিক উৎপাদনের অপেক্ষায় রয়েছে ১৪ শিল্পকারখানা। স্বাধীনতার ৫০ বছর […]

বিদেশেও সফল হচ্ছেন নারী উদ্যোক্তারা: স্পিকার

বিডি২৪ভিউজ ডেস্ক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতীয় অর্থনীতিতে নিজেদের অবস্থান তৈরি করে নেওয়ার পাশাপাশি বিদেশেও নারী উদ্যোক্তারা অবদান রাখছেন। বাংলাদেশ বিশ্বে আজ অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল। বিশ্বের খ্যাতিমান অর্থনীতিবিদরা এ উন্নয়নের অনেক কারণের মধ্যে তৃণমূল নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন। বাংলাদেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি যখন একটি জাতীয় চ্যালেঞ্জ, তখন […]

ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে মিলবে ডেঙ্গুর চিকিৎসা

বিডি২৪ভিউজ ডেস্ক : রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে শুরু হচ্ছে ডেঙ্গু চিকিৎসা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম আজ শনিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বোরবার থেকে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে শুরু হচ্ছে ডেঙ্গু চিকিৎসা। ইতোমধ্যে ডেঙ্গু রোগীদের জন্য চারটি ইউনিট চালু করা হয়েছে। যেখানে ১২ জন চিকিৎসককে তিন শিফটে […]

সংগঠন মেরামত করে ভোটের মাঠে নামবে আওয়ামী লীগ

বিডি২৪ভিউজ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই সংগঠন মেরামত করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। টানা চতুর্থ মেয়াদে ক্ষমতার ধারাবাহিকতা ধরে রাখতে ২০২৩ সালের পুরো সময়টা দেশ-বিদেশে সরকারের ইতিবাচক অর্জনগুলো তুলে ধরবেন দলটির নেতারা। আগামী জানুয়ারি থেকে ভোটের রাজনীতিতে মনোযোগী হবে আওয়ামী লীগ। এর আগে সংগঠনের মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলা, ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনগুলোকে সম্মেলনের মাধ্যমে গুছিয়ে […]

দুই প্রকল্প গ্রহণ : নিরাপদ মহাসড়ক নিশ্চিতে আধুনিক প্রযুক্তি

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশে সড়ক-মহাসড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলার কারণেই সিংহভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে। আর এজন্য হতাহত হচ্ছে বহু মানুষ। তাই মহাসড়ক নিরাপদ করতে আধুনিক ‘ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম’ (আইটিএস) প্রযুক্তি ব্যবহার করার উদ্যোগ নেয়া হয়েছে। দুটি প্রকল্পের আওতায় এই প্রযুক্তি ব্যবহারে প্রায় পৌনে ৩০০ কোটি টাকা ব্যয় হবে। দুই মহাসড়কে স্বয়ংক্রিয় আইটিএস প্রযুক্তির ট্রাফিক ব্যবস্থাপনা […]