তিনমাসে বিমানের রেকর্ড ১৫৬৩ কোটি টাকা আয়

বিডি২৪ভিউজ ডেস্ক : বিমান গত তিনি মাসে এক হাজার ৫৬৩ কোটি টাকা আয় করেছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজধানীর উত্তরায় বিমানের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জাহিদ হোসেন। তিনি বলেন, গত তিন মাসে প্রায় ৮ লাখ ৮০ হাজার যাত্রী পরিবহন করেছে বিমান। অতীতের […]

‘জাফরান’ চাষের সম্ভাবনাময় পদ্ধতি উদ্ভাবন শেকৃবি গবেষকের

বিডি২৪ভিউজ ডেস্ক : জাফরান। প্রাচীন ফার্সি শব্দ জার্পারান থেকে আগত এই নামটি। যার অর্থ ‘সুবর্ণ পাপড়ি দিয়ে মোড়া’। পৃথিবীর সবচেয়ে দামী মশলাগুলোর একটি। এর পরিচিতি আছে ‘রেড গোল্ড’ বা লাল সোনা নামেও। এ ফসলের আদিস্থান গ্রীসে হলেও শীতপ্রধান কাশ্মীর, ইরানসহ ইউরোপের বিভিন্ন দেশে এর চাষ হয়। তবে বাংলাদেশে এর চাষ হয় না বললেই চলে। তবে […]

বাংলাদেশের উন্নয়ন, সম্প্রীতি আর শান্তির জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নাই-পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

নিজস্ব প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পার্বত্য জেলার উন্নয়ন মানে শেখ হাসিনা, দেশের উন্নয়ন মানে শেখ হাসিনা। আগামি দিনগুলোতেও বাংলাদেশের উন্নয়নের জন্য, সম্প্রীতির জন্য, শান্তির জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নাই। আজ বান্দরবান জেলা শহরের রাজার মাঠে বাংলাদেশ ছাত্রলীগ, বান্দরবান জেলা শাখার সম্মেলনে প্রধান অতথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক […]

কাপ্তাইয়ের লেদু মাঝি আর নেই

মাহফুজ আলম, নিজস্ব প্রতিবেদক : জেবল হক প্রকাশ লেদু মাঝি (৮০) যিনি কাপ্তাই প্রজেক্ট এলাকায় ১৯৬০ সাল থেকে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, জাতি বর্ণ নির্বিশেষে ছোট বড় সকল শ্রেণীর মানুষকে নদী পারাপারে সাহায্য করে গেছেন। শেষ জীবনে এসে অসহায়, দরিদ্র বার্ধক্য জনিত কারণ ও অসুস্থতার গ্রাসে বুধবার পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন লেদু মাঝি ( […]

দুর্যোগ মোকাবিলায় বিশ্বকে পথ দেখাচ্ছে বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ শুধু রোল মডেল নয়। এখন দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বকে পথ দেখাচ্ছে। জলবায়ুর প্রভাবে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, টর্নেডো, বজ্রপাত, ভূমিধসের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ। এরপরও দেশে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনা আগের তুলনায় অনেক কমে এসেছে। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। নদীবিধৌত ব-দ্বীপ বাংলাদেশ […]

কৃষি উৎপাদন বাড়ান

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি উৎপাদন বাড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এক ইঞ্চি জমিও অনাবাদি রাখবেন না, এক ইঞ্চি জমি নষ্ট করবেন না। যে যা পারেন উৎপাদন করেন। বাড়ির আঙ্গিনায়, খোলা জায়গায় যে যা পারেন উৎপাদন করেন। আমাদের মাটি ও মানুষ আছে। তাই এখন থেকেই আমাদের উদ্যোগ নিতে হবে যাতে বাংলাদেশ কখনও […]

আইজিপিকে র‌্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম-কে র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে। আজ বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তার পক্ষে এ র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা র‌্যাংক ব্যাজ পরানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। […]

যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে বাংলাদেশের রেকর্ড

বিডি২৪ভিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের বাজারে রেকর্ড পরিমাণ তৈরি পোশাক রফতানি করেছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম ৮ মাসে (জানুয়ারি-আগস্ট) যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানগুলোর কাছে বাংলাদেশ ৬৬৪ কোটি ডলারের পোশাক রফতানি করেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ৫৩.৫৪ শতাংশ বেশি। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) হালনাগাদ পরিসংখ্যান থেকে এমন তথ্য […]

১ লাখ টন সার কিনবে সরকার

বিডি২৪ভিউজ ডেস্ক : সরকার চলতি অর্থবছরের জন্য আরও ১ লাখ টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ইউরিয়া সার ৬০ হাজার টন আর ডিএপি সার ৪০ হাজার টন। সংযুক্ত আরব আমিরাত ও কাতার থেকে কেনা হবে এ সার। এজন্য সরকারের ব্যয় হবে মোট ৭১৯ কোটি ২৩ লাখ ৬১ হাজার ৯০ টাকা। বুধবার (১২ অক্টোবর) অর্থমন্ত্রী […]

নগর পরিবহন বৃহস্পতিবার থেকে আরও দুই রুটে

বিডি২৪ভিউজ ডেস্ক: বাস রুট রেশনালাইজেশনে (পুনর্বিন্যাস) আরও দুটি পথে চালু হচ্ছে নগর পরিবহনের বাস। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার (রুট ২২) এবং ঘাটারচর থেকে কদমতলীর (রুট ২৬) পথে নগর পরিবহনের ১০০ বাস চলবে আগামীকাল বৃহস্পতিবার থেকে। গত বছরের ২৬ ডিসেম্বর ঘাটারচর থেকে কাঁচপুর রুটে ৫০টি সবুজ রঙের বাস দিয়ে ঢাকা নগর পরিবহন চালু হয়। […]