জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ফের জয় পেল বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সর্বোচ্চ ভোট পেয়ে ২০২৩-২৫ মেয়াদে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) নির্বাচনে ফের জয় পেয়েছে বাংলাদেশ। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সর্বোচ্চ ভোট পেয়ে পঞ্চম বারের মতো সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নির্বাচনে ১৮৯ ভোটের মধ্যে ১৬০ ভোট পেয়েছে বাংলাদেশ। নিউইয়র্কে মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে ২০২৩-২৫ […]

রূপপুরের দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপনের উদ্বোধন ১৯ অক্টোবর

স্টাফ রিপোর্টার: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিয়্যাক্টর প্রেসার ভেসল স্থাপন কাজের উদ্বোধন করা হবে চলতি মাসের ১৯ অক্টোবর। রূপপুর প্রকল্পের এই রিঅ্যাক্টর ভবনের চুল্লি স্থাপনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে সাহাপুরের আরএনপিপি ভবনের কনফারেন্স রুমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা বিধান ও কার্যাদি সম্পাদনে মনিটরিংয়ের জন্য গঠিত […]

কালভার্ট নির্মাণে অনিয়ম, ভেঙ্গে ফেলার নির্দেশ

মেহেদী হাসান আকন্দ: নেত্রকোণার সদর উপজেলার নেত্রকোণা-সমাজ সড়কে ইউ টাইপ কালভার্ট নির্মাণে অনিয়মের কারণে ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার অধিদপ্তর। গত ২৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশনা দেয়া হয়। জানা যায়, ২০২১-২০২২ অর্থ বছরে পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচীর আওতায় নেত্রকোণা সদর উপজেলাধীন নেত্রকোণা-সমাজ […]

অর্থনৈতিক-যোগাযোগে বিপ্লব

বিডি২৪ভিউজ ডেস্ক : স্বপ্নের পদ্মা সেতু চালুর পর খুলে গেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক দুয়ার। ওই অঞ্চলে ব্যবসা, বাণিজ্য, শিল্পায়ন, পর্যটন শিল্পে নতুন জোয়ার এসেছে; লেগেছে উন্নয়নের ঢেউ। রাজধানী ঢাকার সঙ্গে সড়ক পথের দূরত্ব কমে যাওয়ায় কয়েকটি জেলায় কৃষকরা উৎপাদিত পণ্য ঢাকায় বিক্রি করে ন্যায্যমূল্য পাচ্ছেন। পর্যটনসহ দক্ষিণাঞ্চলে বিভিন্ন শিল্পের বিকাশ ঘটায় হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে। […]

ব্যাংককর্মীদের জবাবদিহিতা বাড়ানোর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

বিডি২৪ভিউজ ডেস্ক : সেবায় স্বচ্ছতা ও শৃঙ্খলা ফেরাতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কাজের জবাবদিহিতা বাড়ানো এবং তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (১০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। ব্যাংকের সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে সিটিজেনস চার্টার তৈরি করতে হয়। এ ছাড়া সেবা সংক্রান্ত তথ্য […]

সরকারি পণ্য আনার আগেই শুল্ক পরিশোধের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিডি২৪ভিউজ ডেস্ক : আর্থিক ক্ষতি এড়াতে বিদেশ থেকে পণ্য আনার আগেই সরকারি দপ্তরকে শুল্ক পরিশোধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ইনকাম ট্যাক্সসহ বিভিন্ন বিষয়ে আমরা অনেকেই সচেতন থাকি না। আমরা বিভিন্ন সময় […]

বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : বিশ্ববিদ্যালয়গুলোতে সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল আজ (সোমবার) বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা দেন। রাষ্ট্রপ্রধান বলেন, যুগোপযোগী উচ্চশিক্ষা এখন সময়ের দাবি। শিক্ষাক্ষেত্রে পরিবর্তনশীল বিশ্বপরিস্থিতির সংযোগ ঘটাতে হবে। তিনি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা […]

রেমিট্যান্স আসায় শীর্ষে ঢাকা

বিডি২৪ভিউজ ডেস্ক : জেলাভিত্তিক প্রবাসী আয় বা রেমিট্যান্স আনার ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে রাজধানী ঢাকা। তাছাড়া সব বিভাগের মধ্যেও ঢাকা শীর্ষে। প্রতি বছর দেশে আসা মোট রেমিট্যান্সের ৪৭-৪৮ শতাংশই আসছে এ বিভাগের মাধ্যমে। আবার সবচেয়ে কম প্রবাসী আয় আসে ময়মনসিংহ বিভাগের মাধ্যমে। এছাড়া সর্বনিম্ন রেমিট্যান্স আনছে বান্দরবান ও লালমনিরহাট জেলা। অপরদিকে দেশের বাইরে রেমিট্যান্স যাওয়া দেশের […]

নতুন জাত উদ্ভাবনে উৎপাদন বাড়ছে গম ও ভুট্টার

বিডি২৪ভিউজ ডেস্ক : গমের নতুন বীজ উদ্ভাবনে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। দিনাজপুরে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থেকে জানানো হয়েছে, ২০১৮ সালে গমের হেক্টরপ্রতি ফলন ছিল ৩.১৩ মেট্রিক টন, সেখানে নতুন তিনটি জাত ফলন দিচ্ছে হেক্টরপ্রতি ৪ থেকে ৫.৫০ মেট্রিক টন। গমের পাশাপাশি ভুট্টারও নতুন নতুন জাত উদ্ভাবনে বেড়েছে উৎপাদন। এখন ভুট্টার […]

১৪৫ আইপিইউ সম্মেলনের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : রুয়ান্ডার কিগালিতে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর ১৪৫ তম সম্মেলনের শুভ উদ্বোধন করা হয় আজ। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু, এমপির নেতৃত্বে প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করেন। ডেপুটি স্পিকারের নেতৃত্বে সম্মেলনে সংসদ সদস্য, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, মো. আক্তারুজ্জামান বাবু, সাহাদারা মান্নান ও শামসুন নাহার অংশগ্রহণ […]