খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের জন্য উদাহরণ: প্রধানমন্ত্রী

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষিজমি কমতে থাকা, জনসংখ্যা বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, খরা, লবণাক্ততা ও বৈরী প্রকৃতিতেও খাদ্যশস্য উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বের জন্যে উদাহরণ। আগামীকাল ৩ অক্টোবর ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান’ উপলক্ষে আজ রোববার দেয়া এক বাণীতে তিনি বলেন, ‘করোনা মহামারির মধ্যেও কৃষি নিরবচ্ছিন্নভাবে দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য যোগানের […]

শিশুদের মধ্যে দেশপ্রেম ও মানবিক গুণাবলির উন্মেষ ঘটাতে হবে

বিডি২৪ভিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, শিশুদের পরিপূর্ণ বিকাশের লক্ষ্যে মৌলিক অধিকার প্রদানের পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম ও মানবিক গুণাবলির উন্মেষ ঘটাতে হবে। তিনি আগামীকাল (৩ অক্টোবর) ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২’ উপলক্ষ্যে আজ এক বাণীতে এ কথা বলেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামীকাল সোমবার ‘বিশ্ব শিশু দিবস ও […]

পাবনায় বন্ধুকে হত্যার দায়ে ইউপি সদস্যসহ তিন বন্ধুর যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি :পাবনার ফরিদপুর উপজেলায় মনিরুল খাঁ (২৭) নামের এক ভ্যান চালক বন্ধুকে হত্যার দায়ে এক ইউপি সদস্যসহ তিন বন্ধুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। চাঞ্চল্যকর এই ঘটনার ১১ বছর পর সোমবার দুপুরে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক […]

বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হলো না ২ তরুণের

পাবনা প্রতিনিধি : আগামী ১১ অক্টোবর বিদেশ যাওয়ার ফ্লাইটের দিন ধার্য ও সকল প্রস্তুতি ছিল পান্না ও আশিক নামের দুই তরুণের। কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হলোনা। খালাতো বোনের বিয়েতে গিয়ে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয়েছে তাদের। নিখোঁজের দুইদিন পর সোমবার (০৩ অক্টোবর) সকালে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাবনার আমিনপুর […]

মহান মুক্তিযুদ্ধ নিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান উজ্জ্বলের বক্তব্যের প্রতিবাদে সুজানগরে মানববন্ধন

পাবনা প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধ নিয়ে ভুল বক্তব্য দেয়ার প্রতিবাদ জানিয়ে পাবনার সুজানগরে মানববন্ধন হয়েছে। সোমবার (৩রা অক্টোবর ) দুপুর ১২ টায় সুজানগর বাজারে সুজানগর উপজেলার সচেতনবাসীর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ভুল বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা কামরুজ্জামান উজ্জ্বলের। মানববন্ধন কর্মসূচীতে অভিযোগ করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক […]

পাবনার বিভিন্ন মন্দিরে হিন্দু মহাজোট’র প্রণামী প্রদান

নিজস্ব প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার বিভিন্ন মন্দিরে প্রণামী প্রদান করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাবনা জেলা শাখা। রবিবার (২ অক্টোবর) মহাসপ্তমীর দিন রাতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার আহ্বায়ক আশীষ বসাকের নেতৃত্বে এবং যুগ্ম সদস্য সচিব সৌহার্দ্য বসাক সুমনের পরিচালনায় মন্দিরগুলোতে উপস্থিত হয়ে নিজস্ব অর্থায়নে প্রণামী প্রদান এবং মন্দির পরিচালনা কমিটির সাথে […]

কাপ্তাইয়ে মন্ডপ পরিদর্শনে দীপংকর তালুকদার এমপি

মাহফুজ আলম,কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি : খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার রবিবার (২ সেপ্টেম্বর) দুপর ৩টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত দুর্গা পুজার মহা সপ্তমীতে কাপ্তাই উপজেলাধীন রাইখালী শ্রীশ্রী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির, চন্দ্রঘোনা কেপিএম কয়লার ডিপু প্রকল্প হরি মন্দির, শিলছড়ি পুজা মন্ডপ, কাপ্তাই লগগেইট জয়কালী মন্দিরের পুজা […]

প্রযুক্তিকে আপন করে নিতে না পারলে আমরা বিশ্ব থেকে ছিটকে পড়ে যাবো -ডিসি অঞ্জনা খান মজলিশ

মেহেদী হাসান আকন্দ: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতায় প্রযুক্তিকে আপন করে নিতে না পারলে আমরা বিশ্ব থেকে ছিটকে পড়ে যাবো বলে মন্তব্য করেন নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। রবিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বিসিক নেত্রকোণা জেলা কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব […]

প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে বাঁচার আকুতি মেধাবী শিক্ষার্থী মীমের

পাবনা প্রতিনিধি : বিজ্ঞান বিভাগ থেকে ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস এবং ২০২১ সালে এইচএসসি পরীক্ষাতেও গোল্ডেন এ প্লাস। এমনই একজন তুখোড় মেধাবী শিক্ষার্থী পাবনার উম্মে কুলসুম মীম (১৯)। চিকিৎসক হওয়ার স্বপ্নে মেডিকেলে ভর্তির প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই তার জীবনে নেমে আসে অন্ধকার। কিডনী জনিত সমস্যায় মৃত্যুর প্রহর গুণছেন মীম। দেশে […]

প্রখ্যাত শ্রমিকনেতা কমরেড জসিম উদ্দিন মন্ডল মৃত্যুবার্ষিকী পালিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : উপমহাদেশের প্রখ্যাত শ্রমিকনেতা ও বর্ষিয়ান বাম রাজনীতিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মন্ডলীর প্রয়াত সদস্য কমরেড জসিম উদ্দিন মন্ডল এর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার এবং পরিবারের উদ্যোগে রবিবার (২ অক্টোবর) সকাল দশটায় ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে জসিম মন্ডলের সমাধীতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। […]