রাজধানীর বাসে ই-টিকেট চালু
বিডি২৪ভিউজ ডেস্ক : রাজধানীর বাসে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে পরীক্ষামূলকভাবে ই-টিকেটিং পদ্ধতি চালু করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। শুক্রবার মিরপুর-১২ নম্বর থেকে ঢাকেশ্বরীগামী মিরপুর সুপার লিংক; ঘাটারচর থেকে উত্তরাগামী প্রজাপতি ও পরিস্থান এবং গাবতলী থেকে গাজীপুরগামী বসুমতি পরিবহনের বাসে এই পদ্ধতিতে ভাড়া আদায় করা হয়। আগামী রোববার আরও তিনটি রুটে অছিম পরিবহন, রাজধানী পরিবহন […]