বাংলাদেশ সোসাইটির নির্বাচনে ‘রব-রুহুল’ প্যানেল জয়ী
নিউইয়র্ক (ইউএনএ): বহুল আলোচিত ও প্রত্যাশিত বাংলাদেশ সোসাইটির নির্বাচনে ‘রব-রুহুল’ প্যানেল জয়লাভ করেছে। নির্বাচনে প্যানেল ভোটেই আব্দুর রব মিয়া সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রুহুল আমীন সিদ্দিকী পুন নির্বাচিত হয়েছেন। রোববার (১৮ সেপ্টেম্বর) ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক সিটির ৫টি কেন্দ্রে (ব্রুকলীন, ব্রঙ্কস এবং কুইন্সের উডসাইড, ওজনপার্ক ও জ্যামাইকা) ভোটগ্রহণ শেষে মধ্যরাত ১২টার […]