আইন হচ্ছে এনআইডি বাতিলের

বিডি২৪ভিউজ ডেস্ক : সরকার প্রয়োজনবোধে যে কোনো ব্যক্তির জাতীয় পরিচয় নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করতে পারবে। নতুন এমন ধারা সংযুক্ত করে জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন আইনের খসড়া চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তাবিত আইনের খসড়াটি কয়েক দফা পর্যালোচনার পর এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অনুমোদনের জন্য প্রস্তাবিত খসড়াটি শিগগিরই মন্ত্রিসভা […]

মেট্রোরেল চালু ডিসেম্বরে

বিডি২৪ভিউজ ডেস্ক : আগামী ডিসেম্বর মাসে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত বাংলাদেশের প্রথম মেট্রোরেল চালু হচ্ছে। সরকারিভাবে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে এক সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়। খবর বাসস। তথ্যবিবরণীতে বলা হয়, মেট্রোরেল সম্পর্কে জনসাধারণকে ধারণা দিতে এমআরটি লাইন-৬-এর উত্তরা ডিপো এলাকায় মেট্রোরেল এক্সিবিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টার (এমইআইসি) নির্মাণ করা হয়েছে। মেট্রো ট্রেনের মকআপ, […]

বাংলাদেশকে ট্রানজিট দিল ভারত

বিডি২৪ভিউজ ডেস্ক : বিনা শুল্কে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য যেতে পারবে তৃতীয় দেশে ♦ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় বাংলাদেশ ♦ সীমান্ত হত্যা শূন্যে নামাতে ঐকমত্য ♦ তিস্তায় বাংলাদেশের তাগিদ, ভারতের আগ্রহ ফেনী নদীতে ♦ চলতি বছরই সমন্বিত অর্থনৈতিক চুক্তির আলোচনা তৃতীয় যে-কোনো দেশে পণ্য পরিবহনে নিজ ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশকে ট্রানজিট […]

বাংলাদেশে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগে আহ্বান প্রধানমন্ত্রীর

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিনিয়োগের সবচেয়ে উদার দেশ হিসেবে বর্ণনা করে ভারতীয় ব্যবসায়ীদের এদেশে অবকাঠামো, শিল্প-কারখানা, জ্বালানি ও পরিবহন খাতে ব্যাপক বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। বুধবার (৭ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) যৌথভাবে আয়োজিত ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান […]

মুক্তিযুদ্ধে ভারতীয় যোদ্ধাদের অবদান ভুলবে না বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের ঊর্ধ্বে এবং গত এক দশকে আরো জোরদার হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত ৫০ বছরে একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার পর উভয় দেশই ক্রমবর্ধমান বিস্তৃত সেক্টরাল সহযোগিতায় কাজ করছে। আজ বুধবার ভারতের নয়াদিল্লিতে ১৯৭১ সালে গুরুতর আহত ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সৈনিক বা কর্মকর্তাদের সরাসরি […]

কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে হবে – হীরেন পণ্ডিত

একটি দেশ যখন অর্থনৈতিক সমৃদ্ধির দিকে অগ্রসর হয় এবং নারীর শিক্ষা, ক্ষমতায়ন ও কর্মসংস্থান বাড়ে তখন এ ধরনের পরিস্থিতির তৈরি হয়। এর সাথে নগরায়নের একটি বড় ভূমিকা আছে। তবে এর কিছু ভবিষ্যৎ ঝুঁকিও রয়েছে। বাংলাদেশের জন্য এটি এখন ভালো খবর হিসেবেই দেখা যেতে পারে। আমরা এখন যে অবস্থায় আছি সেটি আদর্শ অবস্থা। এখানে দেখা যাচ্ছে, […]

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্কুল সাপ্লাই বিতরণ

নিউইয়র্ক (ইউএনএ): এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র উদ্যোগে স্কুল সাপ্লাই বিতরণ করা হয়েছে। এস্টোরিয়াস্থ আলবিয়র মসজিদের সামনে গত ৩ সেপ্টেম্বর শনিবার অপরাহ্নে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে এই স্কুল সাপ্লাই বিতরণ করা হয়। এতে সহযোগিতায় ছিলো ইকনা রিলিফ। খবর ইউএনএ’র। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীম্যান জোহরান মামদানী। সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে […]

পাবনায় রাজা হত্যা মামলার রহস্য উদঘাটন যেভাবে

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ার উপজেলায় চাঞ্চল্যকর রাজা প্রামানিক হত্যা মামলার ৪৯ দিন পর রহস্য উদঘাটন করেছে পুলিশ। সেই সাথে হত্যার সাথে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত রাজা প্রামানিক পাবনার সাঁথিয়া উপজেলার শ্রীধরকুড়া গ্রামের মৃত সিরাজ প্রামানিকের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন, সিএনজি চালক জয়নাল আবেদীন (২৫), নিহত রাজার পূর্বপরিচিত অনিক হোসেন (১৮), হৃদয় হোসেন […]

রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ ৫ প্রকল্প উদ্বোধন করলেন হাসিনা-মোদি

বিডি২৪ভিউজ ডেস্ক : বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটসহ পাঁচ প্রকল্পের উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে এসব প্রকল্পের উদ্বোধন করা হয়। রামপাল ছাড়া বাকি প্রকল্পগুলো হলো— রূপসা রেলসেতু উদ্বোধন, বাংলাদেশের সড়ক ও মহাসড়ক বিভাগের জন্য নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতি হস্তান্তর, খুলনা-দর্শনা রেলপথ এবং পার্বতীপুর-দর্শনা রেলপথ নির্মাণ […]

শেখ হাসিনাকে মহাত্মা গান্ধীর ভাস্কর্য উপহার

বিডি২৪ভিউজ ডেস্ক : ভারতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটির জাতির জনক এবং অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর ভাস্কর্য ও বই উপহার উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নয়াদিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা। পুষ্পস্তবক অর্পণ শেষে সমাধিসৌধের সচিব প্রধানমন্ত্রীকে এ উপহার দেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে থাকা অন্যান্য মন্ত্রী ও […]