প্রস্তুত হচ্ছে মেট্রোরেল

বিডি২৪ভিউজ ডেস্ক : স্বপ্নের পদ্মা সেতু খুলে দেওয়া হয়েছে গত ২৫ জুন। যার সুফল পেতে শুরু করেছে দক্ষিণাঞ্চলসহ সারা দেশের মানুষ। এবার ঢাকাবাসীকে যানজটের যন্ত্রণা থেকে মুক্তি দিতে আসছে ডিসেম্বরেই চালু হতে যাচ্ছে মেট্রোরেল। এটি বর্তমান সরকারের আরেকটি মেগা প্রকল্প। এ প্রকল্পের উত্তরা-আগারগাঁও অংশ ডিসেম্বরেই যাত্রী চলাচলের জন্য খুলে দেওয়া হবে। বিজয় দিবসের উপহার হিসেবে […]

প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠক শনিবার

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার চা বাগানের মালিকদের সঙ্গে বৈঠক করবেন। ওই দিন বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক হবে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ৯ আগস্ট থেকে চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি ও পরে ১৩ আগস্ট থেকে সারা […]

আন্তর্জাতিক সংস্থাকে রাখাইনে কাজ করতে দেয়া উচিত

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে রাখাইন রাজ্যে কাজ করার অনুমতি দেয়া উচিত। তিনি বলেন, ‘মিয়ানমারের উচিত আন্তর্জাতিক সংস্থাগুলোকে রাখাইন রাজ্যে কাজ করার অনুমতি দেয়া।’ মিয়ানমারে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত নোলিন হেইজার বৃহস্পতিবার গণভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রী একথা […]

পুলিশ পরিচয়ে ৮ লক্ষাধিক টাকা ছিনতাই

পাবনা প্রতিনিধি : পাবনায় পুলিশ পরিচয়ে ৮ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ করেছে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি । শরিফুল ইসলামের বাবা হাবিবুর রহমান কালের কণ্ঠকে জানান ২৫ আগস্ট বৃহস্পতিবার সকালে আমার ছেলে শরিফুল ইসলাম কাশিনাথপুর বাজারে অবস্থিত জনতা ব্যাংক শাখা থেকে টাকা উত্তোলন করে নগরবাড়ি যাওয়ার পথে আমিনপুর থানার নান্দিয়ার নামক স্থানে পুলিশ পরিচয়ে আগে […]

ফরিদপুরের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অভিযোগ

পাবনা প্রতিনিধি : নানা অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল ইসলাম সুমনের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন পরিষদের ১১ সদস্য। শুক্রবার (২৬ আগষ্ট) বিকেলে পুঙ্গলী ইউনিয়নের শালিকা বাজারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইউপি সদস্যরা। সংবাদ সম্মেলনে সাধারণ ও সংরক্ষিত ১২ সদস্যের মধ্যে ১১ জন উপস্থিত ছিলেন। […]

ঘাতকের দল এক ও অভিন্ন : পাবনায় শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ১৫ ই আগস্টে যারা সরাসরি হত্যাকান্ড ঘটিয়েছিল, আমরা শুধু তাদের বিচার করেছি। তার পেছনে সকল কুশিলবকে আমরা এখনও সরাসরি চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে পারিনি। সে কাজটি করার দাবি এখন জোড়ালো হচ্ছে। বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত ৪১ বছরে অন্তত ২১ বার হত্যার চেষ্টা […]

এবার চীনে রপ্তানি বাড়ার হাতছানি

বিডি২৪ভিউজ ডেস্ক : পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, ‘চীন সরকার নতুন করে ১ শতাংশসহ মোট ৯৮ শতাংশ পণ্যে যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে, তাতে সব ধরনের পোশাক আইটেম রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে পারলে চীনে আমাদের পোশাক রপ্তানি অনেক বাড়বে। দুই দেশের মধ্যে বর্তমানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে, সেটা […]

বিনা জরিমানায় আগের টিআইএনে রিটার্ন জমা দেয়া যাবে

বিডি২৪ভিউজ ডেস্ক : আয়কর বাড়াতে চলতি অর্থবছরে বিশেষ একটি উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। যেসব করদাতার শনাক্তকরণ নম্বরের (টিআইএন) বিপরীতে আয়কর রিটার্ন জমা হয়নি তাদের ২০২২-২৩ অর্থবছরে জরিমানা ছাড়াই রিটার্ন দাখিলের সুযোগ দিয়েছে এনবিআর। অর্থাৎ যারা কয়েক বছর আগে জরুরি কাজে টিআইএন নিয়েছেন, কিন্তু প্রতি বছর রিটার্ন জমা বাধ্যতামূলক হলেও কোনোবারই রিটার্ন দেননি, তারা এবার […]

সাশ্রয়ী দামে ১০ কেজি করে চাল পাচ্ছে কোটি পরিবার

বিডি২৪ভিউজ ডেস্ক : বর্তমানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে তিনটি পণ্য কেনার সুযোগ পাচ্ছে এক কোটি পরিবার। টিসিবি কম দামে সয়াবিন তেল, ডাল ও চিনি বিক্রি করছে উপকারভোগীদের কাছে। সেই পণ্য তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে চাল। প্রতি কেজি চালের দাম পড়বে ৩০ টাকা। খোলাবাজার ও খাদ্যবান্ধব কর্মসূচির পাশাপাশি গরিব মানুষের কষ্ট লাঘবে এবার সাশ্রয়ী […]

প্রাথমিকে বিনা অনুমতিতে অনুপস্থিত শিক্ষকদের শাস্তির নির্দেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : বিনা অনুমতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক এবং তাদের দেখভাল করা কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-১ অধিশাখা) মোহাম্মদ কামাল হোসেনের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের অননুমোদিত অনুপস্থিতির বিষয়ে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের […]