অপরকিল্পতিভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে পাবনার নাজিরগঞ্জে মানববন্ধন

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জের পদ্মা নদী থেকে অপরকিল্পতিভাবে বালু উত্তোলন বন্ধের দাবেিত মানববন্ধন করেছে কয়েক গ্রামের নদী পাড়ের মানুষ। শুক্রবার সকালে উপজেলার নাজরিগঞ্জ ইউনয়িনরে বড়খাঁপুরে পদ্মা নদীর পাড়ে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, পাবনার এক সাবেক পুলিশ কর্মকর্তা ও সুজানগর উপজেলা চেয়ারম্যানের ছত্রছায়ায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার প্রভাবশালী কয়েক ব্যাক্তি নাজিরগঞ্জের মালিফা, কামারহাট, […]

১৫ আগস্ট অবিরত অশ্রুঝরা দিন – হীরেন পণ্ডিত

১৯৭৫ এর ১৫ আগস্ট জাতীয় শোকের দিন। বাংলার আকাশ-বাতাস আর প্রকৃতিও অশ্রুসিক্ত হওয়ার দিন। কেননা পঁচাত্তরের এই দিনে আগস্ট আর শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের মর্মছেঁড়া অশ্রুর প্লাবনে। পঁচাত্তরের ১৫ আগস্ট রাতে যখন ধানমন্ডি ৩২ নম্বরে নিজ বাসভবনে সপরিবারে বঙ্গবন্ধুকে বুলেটের বৃষ্টিতে ঘাতকরা ঝাঁঝরা করে দিয়েছিল, তখন যে বৃষ্টি ঝরছিল, তা যেন […]

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল তার সরকারি বাসভবন গণভবনে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এর নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী অনুমোদন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর সম্পর্কে আলোচনা হয়। গতকাল প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এছাড়া, সভায় […]

রেমিট্যান্স আনা আরো সহজ করল বাংলাদেশ ব্যাংক

বিডি২৪ভিউজ ডেস্ক : রেমিট্যান্স আনার ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিদেশি কোনো মানি এক্সচেঞ্জের সঙ্গে চুক্তি করতে (ড্রইং অ্যারেঞ্জমেন্ট) বাংলাদেশ ব্যাংক থেকে আগাম অনুমতি নিতে হবে না। এত দিন দেশীয় কোনো বাণিজ্যিক ব্যাংকে বিদেশি মানি এক্সচেঞ্জের সঙ্গে এ ধরনের চুক্তি করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হতো। একই সঙ্গে ওই দেশে থাকা বাংলাদেশ মিশন বা হাইকমিশনের কাছ থেকেও […]

রেমিট্যান্স অ্যাওয়ার্ডের জন্য আবেদন চেয়েছে বাংলাদেশ ব্যাংক

বিডি২৪ভিউজ ডেস্ক : রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২১ এর জন্য আবেদন আহ্বান করেছে বাংলাদেশ ব্যাংক। এই অ্যাওয়ার্ড মনোনয়নের জন্য আগামী ১৪ আগস্টের মধ্যে বিদেশে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন অনাবাসী এক্সচেঞ্জ হাউজ/রেমিটার প্রতিষ্ঠানকে আবেদন করতে বলা হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে অনাবাসী বাংলাদেশি ও বৈদেশিক মুদ্রা প্রেরণকারী প্রতিষ্ঠানের অবদানের স্বীকৃতি প্রদান এবং বৈধ উপায়ে বিদেশ থেকে অর্থ প্রেরণকে উদ্বুদ্ধ করতে ব্যক্তিসহ বিভিন্ন […]

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে নদী চুক্তির সম্ভাবনা

বিডি২৪ভিউজ ডেস্ক : নদী নিয়ে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। চলতি মাসের শেষদিকে দুদেশের পানিসম্পদমন্ত্রী পর্যায়ের যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, ওই বৈঠকেই দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হতে পারে। তবে দুই দেশেই পানি ইস্যু স্পর্শকাতর হওয়ায় সমঝোতা নিয়ে বাইরে কোনো তথ্য প্রকাশের বিষয়ে সতর্ক রয়েছে ভারত ও […]

থাকছে না `ভোটার তালিকা`

বিডি২৪ভিউজ ডেস্ক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন আইনের খসড়ায় ‘ভোটার তালিকা’ প্রসঙ্গটি থাকছে না। জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে ভোটার তালিকা প্রণয়নের বিষয়টি আইনের প্রাথমিক খসড়ায় রাখা হয়েছিল। সংবিধান অনুযায়ী ভোটার তালিকা প্রণয়নের একমাত্র এখতিয়ার সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের (ইসি) হওয়ায় সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের আইনে ‘ভোটার তালিকা’ প্রসঙ্গটি না রাখার সিদ্ধান্ত হয়েছে। আইনের খসড়াটি কয়েক দফা পর্যালোচনার […]

শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন বিষয়ক নির্দেশনা

বিডি২৪ভিউজ ডেস্ক : ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বুধবার (১০ আগস্ট) এক তথ্য বিবরনীতে এসব বলা হয়েছে। এতে আরও বলা হয়, জাতীয় পতাকা বিধি অনুসরণে পতাকার রং হবে গাঢ় সবুজ এবং […]

বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র ১৯৭০ সালেই শুরু – হীরেন পণ্ডিত

বঙ্গবন্ধু হত্যা সম্পর্কীয় বিভিন্ন তথ্য-প্রমাণ থেকে জানা যায় যে এই বিশ্বমানবতার প্রতিভূকে পাকিস্তান পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা শুরু করেছিল ১৯৭০ সালেই। ভুট্টো যখন উপলব্ধি করলেন বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিব জীবিত থাকলে ভুট্টো ক্ষমতায় যেতে পারবেন না, তখন থেকেই খুনি ভুট্টো মনে মনে করতে থাকেন বঙ্গবন্ধু হত্যার অশুভ পরিকল্পনা। ১৯৭০ সালে ভুট্টোর প্ররোচনায় পাকিস্তান […]

বাল্য বিয়ে করতে এসে জনতার ধোলাই খেলো উপজেলা খাদ্য কর্মকর্তা

আল এনায়েত করিম রনি,কুড়িগ্রাম : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাল্যবিয়ে করতে এসে জনতার হাতে গণধোলাইয়ের শিকারের অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও জেলার রাণী শংকৈল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইসকে আব্দুল্লাহ (৫৪)। গতকাল ৯আগস্ট মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরে জনতার রোষানল থেকে ওই কর্মকর্তাকে উদ্ধার করেন রৌমারী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান […]