তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা কাজ করছে বিধায় বাংলাদেশে মাতৃ ও শিশু মৃত্যু হার কমেছে : অংসুই প্রু চৌধুরী

নিহার বিন্দু চাকমা, রাঙ্গামাটি : সবকিছু পরিকল্পিতভাবে আমাদেরকে অগ্রসর হতে হবে মন্তব্য করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেছেন, ৮০০ কোটি জনসংখ্যার মধ্যে আমিও একজন। পরিকল্পিত পরিবার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে দেশ এগিয়ে যাবে। পরিবার পরিকল্পনা বিভাগ শুধুমাত্র জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজ করছে না। পরিকল্পিত পরিবারকে সচেতন করে তুলছে। তার পাশাপাশি স্বাস্থ্য বিভাগসহ […]

ঈশ্বরদীতে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৬০ ভূমি ও গৃহহীন পরিবার

নিজস্ব প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ঈশ্বরদী উপজেলায় ‘ক’ শ্রেণীর আরো ৬০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ৫টি উপজেলায় গৃহহীন মানুষের হাতে উপহারের এসব ঘর হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল […]

শিক্ষা প্রতিষ্ঠানে দলাদলি করা যাবে নাঃ মকবুল হোসেন এমপি

পাবনা প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে আমাদের ঐক্য, শক্তি, সাহস দিয়ে দেশের কল্যাণে ভাল কাজ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে দলাদলি করা যাবে না। লেখাপড়ার মানোন্নয়ন না করে দলাদলির মানোন্নয়ন করা যাবেনা। শিক্ষা প্রতিষ্ঠানে দল থাকবে একটাই। সেটা হলো শিক্ষা দল। এ দলের চিন্তা থাকবে একটাই, সেটা হলো শিক্ষা ব্যবস্থাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। মাদ্রাসা […]

দলবেঁধে ধর্ষণের পর শ্বাসরোধে নারীকে হত্যা

বিশেষ প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে সেলিনা খাতুন (৩৭) নামের এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। এঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) পুলিশের জিজ্ঞাসাবাদে তিন যুবকই ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন পুলিশ। গ্রেফতারকৃত তিন যুবককে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। এর […]

প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ভাষণ শেষে কাপ্তাইয়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে দলিল হস্তান্তর করলেন রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান

মাহফুজ আলম, কাপ্তাই (রাঙামাটি) থেকে : সারাদেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন আরও ২৬ হাজার ২২৯ পরিবারকে ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা একটি মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না। এই লক্ষ্যে প্রথম পর্যায়ে ২০২১ সালের (২৩ জানুয়ারি) জমিন মালিকানাসহ ৬৩ হাজার ৯৯৯টি ঘর হস্তান্তর করা হয়। দ্বিতীয় পর্যায়ে (২০ জুন) জমিন […]

নাই নাই করেও রিজার্ভ ৪,০০০ কোটি ডলার

বিডি২৪ভিউজ ডেস্ক : বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখনো ভালো আছে বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৭০০ কোটি মার্কিন ডলার। এখন নাই নাই করেও রিজার্ভ চার হাজার কোটি ডলার। আজ বুধবার ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা […]

বৈশ্বিক শান্তি সূচকে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : বৈশ্বিক শান্তি সূচক–২০২১ এ ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান ৯১তম। সম্প্রতি অস্ট্রেলিয়াভিত্তিক থিংকট্যাংক ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের প্রকাশিত বিশ্ব শান্তি বিষয়ক এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এই তালিকায় আগের বছরের অবস্থান ধরে রেখে শীর্ষস্থানে রয়েছে আইসল্যান্ড। তবে এক ধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে […]

ঢাকায় অফিস খুলছে ইউরোপের দেশ মাল্টা

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিয়েছে ইউরোপের দেশ মাল্টা। শিগগিরই ঢাকায় নিজেদের ভিসা অফিস স্থাপন করতে যাচ্ছে দেশটি। গত মঙ্গলবার এক রিপোর্টে দেশটির সংবাদমাধ্যম লোভিন মাল্টা এ খবর দিয়েছে। এর আগে ভিসা পেতে ভারতের দিল্লিতে গিয়ে সেখানকার মাল্টা হাইকমিশনে আবেদন করতে হতো বাংলাদেশিদের। গত মাসে হঠাৎ করেই বাংলাদেশিদের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া […]

রাজস্ব আহরণে ৩ লাখ কোটির মাইলফলক

বিডি২৪ভিউজ ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও করোনা মহামারীর অভিঘাতে চরম অনিশ্চয়তায় বৈশ্বিক অর্থনীতি। এ অনিশ্চয়তার বাইরে নয় বাংলাদেশও। এমন পরিস্থিতির মধ্যেই রাজস্ব আহরণে ৩ লাখ কোটি টাকার মাইলফলক স্পর্শ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর সূত্র জানিয়েছে, সদ্য বিদায়ী অর্থবছরে সাময়িক হিসাব অনুযায়ী, আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর-ভ্যাট ও আয়কর মিলে ৩ লাখ ১৭৭ কোটি […]

সিঙ্গাপুর থেকে গম ও সৌদি থেকে সার কিনবে সরকার

বিডি২৪ভিউজ ডেস্ক : অতিরিক্ত সচিব সাবিরুল ইসলাম জানান, সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন গম ও সৌদি আরব থেকে দুই লটে ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানি করা হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন গম কিনবে সরকার। এছাড়া সৌদি আরব থেকে কেনা হবে ৩০ হাজার টন ইউরিয়া সার। চলতি অর্থবছরের মধ্যে এসব পণ্য […]