মাদারীপুরে হবে সরকারি মেডিকেল কলেজ

বিডি২৪ভিউজ ডেস্ক : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন মাদারীপুরে সরকারি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে। সে’মতে কাজ শুরু করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় কালকিনির নিজ বাসভবনে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তাদের […]

সচিব পদমর্যাদা পেলেন ৮ রাষ্ট্রদূত

বিডি২৪ভিউজ ডেস্ক : বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ৮ রাষ্ট্রদূতকে সচিব পদমর্যাদায় পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের সচিব/ফরেন সার্ভিস একাডেমির রেক্টর/গ্রেড-এ রাষ্ট্রদূত (গ্রেড-১) পদে ৮ জনকে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি পাওয়া রাষ্ট্রদূতরা হলেন- মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম, মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের […]

এ বছরই টানেল যুগে বাংলাদেশ

বিডি২৪ভিউজ ডেস্ক : চলতি বছরই টানেলের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। দেশের অন্যতম মেগা প্রকল্প কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল ‘বঙ্গবন্ধু টানেল’ চালুর কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য চলছে জোর প্রচেষ্টা। এরই মধ্যে টানেলের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৮৬ শতাংশ। প্রকল্প সংশ্লিষ্টদের প্রত্যাশা, ডিসেম্বরের মধ্যেই যান চলাচলের জন্য উন্মুক্ত হবে দক্ষিণ এশিয়ার প্রথম […]

প্রধানমন্ত্রীর কাছে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করলেন-সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সিলেটসহ দেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এই চেক দেওয়া হয়। সেনাবাহিনীর সকল সদস্যের একদিনের বেতনের সমপরিমাণ এই অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়ার মাধ্যমে দুর্গত […]

‘বিশেষ শিশুদের মেধা বিকাশে শিক্ষার পরিবেশ গুরুত্বপূর্ণ’

বিডি২৪ভিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মেধা-মনন বিকাশে সমন্বিত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘যে কোন স্বাভাবিক শিশুর তুলনায় এ ধরনের শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খোলামেলা ও প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।’ প্রধানমন্ত্রী বুধবার (১৩ জুলাই) গণভবনে দেশের অটিজম ও এনডিডি (নিউরো ডেভেলপমেন্ট […]

মালয়েশিয়াগামী কর্মীর সত্যায়ন শুরু

বিডি২৪ভিউজ ডেস্ক : মালয়েশিয়াস্থ বাংলাদেশি হাইকমিশনে কর্মী নিয়োগের চাহিদাপত্রে সত্যায়ন দেয়া শুরু হয়েছে। আজ বুধবার পর্যন্ত ১৫টি কোম্পানীর চাহিদাপত্রে যাচাই বাছাই সম্পন্ন করে সত্যায়ন দিয়েছে হাইকমিশনের লেবার উইং। কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন সূত্র এতথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করলেই চলতি মাসের শেষ দিকে প্রথম ফ্লাইট যোকে […]

ঢাকায় ফিরছে মানুষ, নেই ভোগান্তি

বিডি২৪ভিউজ ডেস্ক : ঈদে চার দিনের টানা ছুটির পর আবারও রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। তবে ফেরার পথে ছিল না কোনো ভোগান্তি। রাস্তাও ছিল ফাঁকা। নির্ধারিত সময়ের আগেই গন্তব্যে পৌঁছতে পেরেছেন ঢাকামুখী মানুষ। যাঁরা প্রিয়জনের সঙ্গে ঈদ করতে নাড়ির টানে ঢাকা ছেড়েছিলেন, অফিস-আদালত খোলায় অনেকেই মঙ্গলবার প্রথম কর্মদিবসে যোগদানের জন্য ঢাকায় ফিরেছেন। এরই মধ্যে মঙ্গলবারও […]

১১ বছরের মধ্যে সর্বোচ্চ রাজস্ব দিল ডিএসই

বিডি২৪ভিউজ ডেস্ক : দেশের শেয়ারবাজার থেকে বড় ধরনের রাজস্ব পেয়েছে সরকার। সদ্য বিদায়ী ২০২১-২২ অর্থবছরে ২৯০ কোটি ৮৮ লাখ টাকা রাজস্ব জমা দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), যা আগের বছরের তুলনায় ২৪ কোটি ৪৩ লাখ টাকা বেশি। একই সঙ্গে এই রাজস্ব গত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ। ডিএসইর তথ্যমতে, বিদায়ী বছরে প্রতিষ্ঠানটিতে ২৪০ […]

অনিয়ম রোধে ব্যাংকে প‌রিবর্তন আসছে : নতুন গভর্নর

বিডি২৪ভিউজ ডেস্ক : ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি রোধে প‌রিদর্শ‌ন করে কেন্দ্রীয় ব্যাংক। সাম্প্রতিক সময়ে এসব প‌রিদর্শ‌ন প্রায় বন্ধ ছিল। তবে নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার দায়িত্ব নিয়ে প্রথম দিনই জানালেন, ব্যাংক প‌রিদর্শ‌ন হবে এবং খুব শিগ‌গিরই প‌রিদর্শ‌নের বিষয়ে প‌রিবর্তন দেখতে পাবেন। মঙ্গলবার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে […]

পদ্মা সেতুতে বসছে ক্যামেরা, নম্বর প্লেটসহ জানা যাবে গাড়ির গতি

বিডি২৪ভিউজ ডেস্ক : যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়ার পর একাধিকবার সেতুর ওপরে ও দুই পাড়ে দুর্ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে টোলপ্লাজার বক্স। দুর্ঘটনা রোধ, সেতুর টোল আদায় ও সেতু সংরক্ষণ আধুনিকায়নের কাজে আরও জোর দেওয়া হচ্ছে। আসছে ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুতে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ ক্যামেরা বাসানোর কাজ চলছে। ইতিমধ্যে ক্যামেরা স্থাপনে সার্ভে শেষ হয়েছে […]